পুজো পরিক্রমা ২০২৪: দমদম পার্ক ভারত চক্র পর্ব ১

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

জামদানি কেবল যে এক ধরনের শাড়ি তাই নয়, এটি বঙ্গ এবং বাঙালির বুনন কুশলতার, নকশার সূক্ষ্মতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। ভারতে ব্রিটিশ ঔপনিবেশিক যুগ পর্যন্ত জামদানি কাপড় সম্রাট, নবাব, জমিদার ও অভিজাতদের কাছে প্রিয় ছিল। যা সত্যি কথা আভিজাত্যের প্রতীক। সেই সাথে সূক্ষ্ম নকশা, কার্পাস তুলোর কোমলতা এবং জটিল বুনন পদ্ধতি একে এক অনন্য শিল্পকর্মে রূপ দিয়েছে। কিন্তু ব্রিটিশ সরকারের শোষণ ও আধুনিক মেশিন জাত কাপড় উৎপাদনের চাপে এই শিল্প ক্রমে বিলুপ্তির পথে ঠেলে দিয়েছে। জোর করে ব্রিটিশ কাপড় ভারতীয় দের চাপিয়ে দেওয়া হয়। ফলস্বরুপ বহু তাঁতি যারা জামদানি কাপড়ের বুননের সাথে জড়িয়ে ছিলেন তারা বাধ্য হয়ে ভিন্ন আয়ের পথে চলে যান। দমদম পার্ক ভারত চক্রের ২০২৪ সালের পুজোর থিম হিসেবে হারিয়ে যেতে বসা সেই জামদানি কাপড়ের বুননের শিল্প ও বুননের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছে।

1000047327.jpg

1000047326.jpg

২০২৪ সালের দমদম পার্ক ভারত চক্র তাদের দুর্গাপুজোর ভাবনা হিসেবে বেছে নিয়েছে “বুননের শিল্প”। ভারতচক্র বরাবর থিমের মধ্যে অভিনবত্ব নিয়ে এনে ব্যতিক্রম হিসেবে পরিচিতি পায়। এবারের থিমে তাই বাংলা তথা পূর্ববঙ্গের (বর্তমানে বাংলাদেশের) প্রাচীন ও খ্যাতনামা জামদানি শিল্পের ঐতিহ্যকে জীবন্ত করে তোলা হয়েছে মন্ডপের ভাবনা এবং মায়ের প্রতিমায়। দমদম পার্ক ভারত চক্র শুধু শাড়ির নকশা নয়, বরং জামদানি বুননের সমাজতাত্ত্বিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেছে। আমরা কিভাবে হারিয়ে ফেলি এই শিল্প, কিভাবে শাসকের শ্যেন দৃষ্টি বঙ্গের শিল্পকে তিলে তিলে মেরে ফেলে। সেটার করুন গাঁথা ফুটিয়ে তোলা হয়েছে মন্ডপের প্রতিটা ভাগে।

1000047325.jpg

1000047323.jpg

1000047322.jpg

দমদম পার্ক সার্বজনীন থেকে ভারত চক্রের পথ বেশিদূর নয় কিন্তু ভিড় সামলাতে পথ প্রায় ১.৫ কিমি ঘুরিয়ে বানানো। তবে আমার কাছে ছিল বিশেষ পাস যার কারণে আমি চটপট অন্ধকার গলির মধ্যে দিয়ে ভারত চক্রের সামনে গিয়ে পৌছালাম। ওমা! সেকি ভিড়, দেখে চক্ষু চড়ক গাছ। বিশেষ পাস থাকার দরুন দাঁড়াতে হলো না, সোজা গিয়ে ঢুকে পড়লুম মন্ডপে। মণ্ডপে ঢোকার আগে চোখে পড়লো বিশাল তাঁত, বাস্তব তাঁতের কাঠামোয় বোনা হচ্ছে জামদানির নকশা। ধীরে ধীরে মন্ডপে ঢুকে পড়লাম, গোটা মণ্ডপ জুড়ে ছড়ানো জামদানির ঐতিহ্যবাহী নকশা। কোথাও গোলাপ, পানপাতা, আবার কোথাও জ্যামিতিক আকার। কিছু জায়গায় আসল জামদানি কাপড় টাঙানো হয়েছে প্রদর্শনীর মতো করে। শুরুতেই মনোমুগ্ধকর মন্ডপ সজ্জা।

1000047324.jpg

1000047321.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@kingporos, this is absolutely stunning! Your post beautifully captures the essence of the Jamdani weaving tradition and its revival through the Dum Dum Park Bharat Chakra Puja. The way you've interwoven the historical context – the impact of British colonial rule – with the artistry and cultural significance of Jamdani is truly remarkable.

The photographs are fantastic! They vividly showcase the intricate designs and the immersive experience of the Durga Puja. It's wonderful to see how the community is working to preserve and celebrate this vital part of Bengali heritage.

Thank you for sharing this insightful and visually captivating post. It's a powerful reminder of the importance of preserving our cultural heritage. I encourage everyone to read this and appreciate the artistry and history behind Jamdani. What a fantastic theme for the Puja! Have you seen other similar initiatives in the region?

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59796.72
ETH 1546.60
USDT 1.00
SBD 0.42