অদ্ভুত বিষন্ন ময় দিন...

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

আজকের দিনটা বড়ই অদ্ভুত কাটলো। গতকালকে কলকাতার গরমে ঘুমের একদম বারোটা বাজিয়ে দিয়েছিল। মাঝরাতে বেশ কয়েকবার ঘামে ঘুম ভেঙে যায়। শেষে যদিও এসি চালিয়ে রেখেছিলাম কিন্তু ভোর হতে হতে এত ঠান্ডা লেগে গেল ঘুম থেকে উঠে এসে বন্ধ করতে বাধ্য হলাম। ঘুমের বারোটা বাজার পর, আজকে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছিল না। বিগত কদিন ধরে কলকাতায় যে পরিমাণে ভ্যাপসা গরম পড়েছে সেটা দিন দিন অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। দিনের বেলায় রাস্তাঘাটে বেরোলে হাত-পা জ্বলে যাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়। কিন্তু যেতে তো হবেই।

1000122496.jpg
Credit: Pixabay

আমার যাতায়াতের মূল যানবাহন কলকাতা মেট্রো। সময় কম লাগে সেই সাথে খুব তাড়াতাড়ি যে কোন গন্তব্যে খুব আরামে পৌঁছে যাওয়া যায়। যথারীতি কলকাতা মেট্রো ধরতেই শ্যামাবাজার স্টেশন যাই। ভিড়ের ঠেলায়, প্রথম মেট্রোটা মিস করি। বুঝতে পারছিলাম না হঠাৎ করে এত ভিড় কি করে সম্ভব। তখন ঘড়িতে বাজে দশটা। বেশ খানিকটা বসে থাকার পরে যখন মেট্রো স্টেশনে ভিড় বাড়তে থাকলো তখন বুঝলাম কিছু একটা হয়েছ হয়তো। প্রায় কুড়ি মিনিট পরে পরের মেট্রা এলো। সেটাতে আরো ভিড়! আমরা যারা স্টেশনে দাঁড়িয়ে ছিলাম তাদের কজন উঠতে পারল বাকি আমরা ফ্যালফ্যাল করে তাকিয়ে। মিনিট পাঁচেকের মধ্যে আরো একটা মেট্রো এলো, কিন্তু সেটাও এক পরিস্থিতি। উঠতে পারলাম না।

তখন মাইকে জানা গেল মেট্রো লাইনের কোথাও একটা ছোট্ট একসিডেন্ট হয়ে বসে আছে। সেজন্য মেট্রো অনেক দেরি করে চলছে। কোনদিন ছো টখাটো যান্ত্রিক বিভ্রাট হয়েছে তবে সেসব দিনের থেকে আজকের অভিজ্ঞতার একদমই ভিন্ন। ৩০ মিনিট বসে, তিনখানা মেট্রো ছেড়ে দিলাম। আরো ৪৫ মিনিট বসে থাকতে হলো আমাকে মেট্রোতে চড়ার জন্য। মাঝে মাত্র দুটো মেট্রো গেছে। আমি কাজ না পেয়ে, আমার পাশের সহযাত্রীর সাথে কথা বলা শুরু করলাম। এগারোটা বেজে কুড়ি মিনিটে মেট্রো পেলাম।

সকালের শুরুটা ভালো হয়নি, তারপর মেট্রো বিভ্রাট। দেশের পরিস্থিতি বেশ জটিল। সারাদিন খুবই কঠিন ভাবে কাটলো। মানসিকভাবে অত্যন্ত বিধ্বস্ত। সামনে কঠিন দিন আসছে, আশপাশের পরিবেশ খুবই চাপা। অনেকটা ঝড় শুরু হওয়ার আগে শান্ত হয়ে যাওয়ার মত।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আস্তে আস্তে সব কিছুই জটিল হয়ে যাচ্ছে তবে আমার ধারণা এই জটিলতা দ্রুতই আরো বাড়বে। আসলে আমরা এত প্রকৃতির বিরুদ্ধে গিয়ে জীবন যাপন করেছি তার তো একটা ফল রয়েছে তাছাড়া বর্তমানে কাশ্মীরে ঘটে যাওয়া ঘটনা নিয়ে সারা ভারতবর্ষ যথেষ্টই উত্তাল হয়ে রয়েছে। যখন তখন যা কিছু ঘটে যেতে পারে। সে কারণেই আমার বাবা-মা ও জীবন আমাকে বলেছেন সাবধানে থাকতে আমিও বলব রাস্তাঘাটে বেরিয়ে একটু সাবধানে চলাফেরা করাই ভালো।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65786.15
ETH 1795.38
USDT 1.00
SBD 0.43