পুজো পরিক্রমা ২০২৪: কাশী বোস লেন পর্ব ১
নমস্কার বন্ধুরা,
হাতিবাগান সর্বজনীন থেকে বেরিয়ে অল্প কিছুদূরেই রয়েছে কাশী বোস লেন সার্বজনীন। বিধান সরণী ধরে কিছুটা পথ এগিয়ে গেলে কাশী বোস লেন। পঞ্চমীর রাতের পথে তখন বেশ ভালো ভিড় হয়ে গেছে। যদিও সেই কাটিয়ে ফেললাম সহজেই। মন্ডপের কাছাকাছি পৌঁছলাম তখন সাথে থাকা পাস টিকে কাজে লাগিয়ে খুব তাড়াতাড়ি মন্ডপের কাছাকাছি পৌঁছলাম। উত্তর কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপুজোর মধ্যে কাশী বোস লেন সার্বজনীন অন্যতম। ৮৭ তম বর্ষে কাশী বোস লেন তাদের ভাবনায়, নারী শক্তির আবাহন। ২০২৪ সালে তাদের মূল থিম, রত্নগর্ভা। শব্দটির অর্থ এমন মা, যার কোলে জন্ম নিয়েছে দেশের রত্নরা, মনীষীরা, সমাজ সংস্কারকরা, পথপ্রদর্শকরা।
রাজা রামমোহন রায় এবং ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর, বঙ্গের নারীদের ক্ষমতায়নে দুই মনীষীর অবদানের কথা মাথায় রেখে মন্ডপের বাইরের অংশে সতীদাহ প্রথা রদ এবং বিধবা বিবাহ আন্দোলনকে সম্মান জানিয়ে একাধিক মোটিফ বানানো হয়েছে। আমরা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ কিংবা অন্য মহামানবদের নাম জানি। তাঁদের কর্ম, তাঁদের সংগ্রাম, তাঁদের অবদান নিয়ে পড়ি। অথচ খুব কম সময়ই হয় যখন আলোচনায় আসে সেই মায়েদের নাম, যাঁরা সন্তানদের গড়ে তুলেছিলেন স্নেহ, ত্যাগ ও শিক্ষার মাটিতে। কাশী বোস লেন এ বছর সেই অজানা, অপ্রকাশিত শক্তিকেই সামনে নিয়ে এসেছে। মন্ডপের প্রতিটা অংশে সেই সমস্ত অজানা থেকে যাওয়া মায়েদের ফুটিয়ে তোলা হয়েছে। যাঁদের বুকে জন্ম নিয়েছে রত্নতুল্য সন্তান, আর সেই সন্তানই গড়েছে সমাজ ও দেশের ভবিষ্যৎ।
মন্ডপে যখন প্রথম প্রবেশ করেছিলাম শুরুতে দুই মহামানবের সমাজ সংস্কারে যে বিশেষ দিকগুলি রয়েছে সেইগুলো মন্ডপ শয্যায় ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে সতীদাহ প্রথা বিধবা বিবাহের মতো বিষয় গুলিকে তুলে ধরা হয়েছে। সেটা পেরিয়ে যখন ধীরে ধীরে মন্ডপের ভিতরে প্রবেশ করা যাবে সেই সময়ে চোখে পড়বে বহু মনীষীদের। মন্ডপ যেন হয়ে উঠেছে ইতিহাসের একটি অধ্যায়। চারদিকে দেশবরেণ্য নানান নারীদের প্রতিকৃতি, তাঁদের জীবন ও কর্মের উল্লেখ রয়েছে। আর রয়েছে মাতৃত্বের প্রতীকী চিত্রায়ণ। মূলত মহামানবেরা আসলে কেবল নিজেদের প্রচেষ্টায় গড়ে ওঠেননি, বরং মাতৃস্নেহ ও মাতৃশিক্ষার হাত ধরেই তাঁদের যাত্রা শুরু সেটাকেই বোঝানো হয়েছে।
"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা
"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা
X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS
Upvoted! Thank you for supporting witness @jswit.