আইপিএল ২০২৫ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার বন্ধুরা,

২০২৫ সালের আইপিএলের প্রথম ম্যাচ দেখলাম তাও আবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। উফফ! দারুন উত্তেজনপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী রয়ে গেলাম। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে পাঞ্জাব কিংস-এর মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০২৫ এর প্রথম আইপিএলের দর্শক হিসেবে এই ম্যাচটি ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

1000032811.jpg

Credit : JioHotstar

ম্যাচের প্রথম ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নামে এবং ২০ ওভারে ২০৩ রান তোলে। তাদের ব্যাটিং ইনিংসে তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবের ৭২ রানের জুটি ছিল স্বপ্নের মতো। সূর্যকুমারের ব্যাটে দারুন কিছু ক্রিকেটীয় শট দেখলাম। শেষে নমন ধীরের ১৮ বলে ৩৭ রানের জোড়ে মুম্বাই ভালো স্কোরে পৌঁছায়। তবে পাঞ্জাব কিংসের বোলারদের মধ্যে তেমন ঝাঁঝ দেখতে পেলাম না। কাইল জেমিসন বাদ দিয়ে পাঞ্জাবের সব বোলার ওভারে গড় ১০ এর বেশি রান দিয়েছে।

জবাবে পাঞ্জাব কিংস ব্যাট করতে নেমে শুরুটা কিছুটা ধীরগতির করে। তবে প্রথম উইকেট প্যাভিলিয়নে ফিরে যাওয়ার পর জশ ইংলিশ দুর্দান্ত ব্যাটিং করে রানের গতি বাড়িয়ে পাঞ্জাবকে খেলায় ফেরত নিয়ে আসে। চতুর্থ উইকেটে অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং নেহাল ওধেরা দারুন জুটিতে সবসময় পাঞ্জাবকে এগিয়ে রাখে। নেহাল ২৯ বলে ৪৮ রান করে। তারপর পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস নিজের হাতে দলকে ফাইনালে নিয়ে যায়। শ্রেয়াস মাত্র ৪১ বলে ৮৭ রান করে অপরাজিত থাকে, যার মধ্যে ছিল ৮টি ছক্কা। আইয়ারের ইনিংসই পাঞ্জাব কিংসকে ১৯ ওভারে ৫ উইকেটে ২০৭ রান করতে সাহায্য করে। ফলে তারা ৫ উইকেটে জয় পায়।

1000032809.jpg

1000032812.jpg

1000032810.jpg

Credit : JioHotstar

জয়ের ফলে পাঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর দ্বিতীয় দল হিসেবে ফাইনালে পৌঁছে যায়, যেখানে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মজার বিষয় হলো, উভয় দল এখনও পর্যন্ত আইপিএল ট্রফি জেতেনি। ফাইনাল ম্যাচ জয়ী যেই হোক, আমরা আইপিএল ইতিহাসের সাক্ষী হবো।


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Wow, @kingporos, what a fantastic recap of the 2025 IPL qualifier! Your passion for the game really shines through, and it's infectious! I especially appreciate the details you included, like the Tilak Varma-Suryakumar Yadav partnership and Shreyas Iyer's explosive innings. The images perfectly capture the excitement. It's great to see পাঞ্জাব কিংস heading to the final – a new champion would be amazing! Thanks for sharing this engaging post with the community. I'm curious, who do you think will win the final? And what was the atmosphere like at the stadium? Let's hear your predictions and experiences!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61943.49
ETH 1656.22
USDT 1.00
SBD 0.47