পুজো পরিক্রমা ২০২৪: বাগবাজার সার্বজনীন

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার বন্ধুরা,

কলকাতায় বহু ঐতিহ্যবাহী দুর্গা পুজো আছে, তাদের মধ্যে অন্যতম হলো বাগবাজার সার্বজনীন। যা শুধুমাত্র একটি সুপরিচিত ও প্রাচীন পুজো নয়, তাদের ইতিহাস শত বছরের বেশি। থিমের শিরোনামে গা না ভাসিয়ে বাগবাজারের পুজো সবসময় ঐতিহ্য ও ভক্তির আবহ বজায় রাখে। মা সারদার পুজো নামে খ্যাত বাগবাজার সার্বজনীন উত্তর কলকাতায় অত্যন্ত ঐতিহ্যবাহী। তাদের পুজোর প্রধান বৈশিষ্ট্য হল সাবেকিয়ানা, ১০৬ বছরেও একই রকম রয়ে গিয়েছে। শতাব্দী পেরিয়েও বাগবাজার সার্বজনীন পুজো উদ্যোক্তারা পুজোর সাবেকিয়ানার মধ্যেই ঐতিহ্য যথাযথ ভাবে ধরে রেখে কলকাতার সার্বজনীন দুর্গা পুজোর মধ্যে এক অন্য রকমের মাত্রা এনে দেন।

1000053869.jpg

1000053870.jpg

২০২৪ সালে তাদের মূল ভাবনা "ঐতিহ্যের শিকড়ে ফিরে যাওয়া"। থিমে তেমন বাহুল্য ছিল না, কিন্তু সেখানেই আসল বিশেষত্ব। রাজস্থানের হাওয়া মহলের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। হাওয়া মহলের সাথে ভাবনার সামঞ্জস্য রেখে পুজো মণ্ডপ তৈরি হয়েছে সাবেকি সরঞ্জাম দিয়ে। হাওয়া মহলের মতো পুরো মন্ডপ টিকে তৈরি করা হয়েছে। কাঠ, কাপড়, শোলা ও মাটির মিশেলে তৈরি মণ্ডপ। প্রবেশপথে ছিল টানা আলপনার কাজ এবং প্রাচীন দিনের বাড়ির ব্যালকনির আদলে একটি দরজা। ধীরে ধীরে ভিড়ের মাঝখান থেকে মন্ডপের ভিতরে প্রবেশ করতেই মায়ের রূপ নজরে এলো। মন্ডপের ভেতরে প্রবেশ করে গেলাম ঠিক মাঝখানে রয়েছে বাগবাজার সার্বজনীন এর বিখ্যাত ঝাড়বাতি। মন্ডপের অন্দরের সজ্জা বানানো হয়েছে বিভিন্ন শোলার ব্যবহারে।

1000053872.jpg

1000053874.jpg

1000053876.jpg

1000053877.jpg

তবে সবকিছুর মধ্যমণি ছিল মা। বাগবাজারের প্রতিমা বরাবরের মতো এবছরও সাবেকি শৈলীতে তৈরি। শোলা শিল্পীদের হাতে গড়া দেবীর মুকুট ছিল বিশেষ আকর্ষণ। দেবীর মুকুট ছিল প্রায় ১০ ফুট উচ্চতার। সেই মুকুট রাতের আলোতে আলাদা জৌলুস ছড়িয়েছে।

1000055987.jpg


"আমার বাংলা ব্লগ" কমিউনিটির প্রথম MEME Token : $PUSS by RME দাদা

"আমার বাংলা ব্লগের" প্রথম FUN MEME টোকেন $PUSS এখন SUNSWAP -এ লিস্টেড by RME দাদা


X-প্রোমশনের ক্ষেত্রে যে ট্যাগ গুলো ব্যবহার করবেন,
@sunpumpmeme @trondao $PUSS




IMG_20220926_174120.png

Vote bangla.witness

Or

Set @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ @kingporos, চমৎকার! Your vibrant photo essay on the Bagbazar Sarbojanin Durga Puja is a true gem on Steemit. The way you've captured the essence of "ঐতিহ্যের শিকড়ে ফিরে যাওয়া" – returning to the roots of tradition – is simply captivating.

The architectural details inspired by the Hawa Mahal, crafted with কাঠ, কাপড়, showla, and মাটি, are mesmerizing. And the মা's প্রতিমা, especially the শোলার মুকুট, looks absolutely divine! It's wonderful to see how the organizers have preserved the sabekiana (traditional style) for 106 years!

Readers, definitely dive into @kingporos's post to experience the magic of Kolkata's Durga Puja. What aspects of traditional celebrations resonate with you the most? Share your thoughts below!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 60803.79
ETH 1617.36
USDT 1.00
SBD 0.42