সোনিয়া আপু আমাদের এলাকার ইউজারদের নিজের হাতের পেইন্টিং উপহার দিয়েছিল
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০২-০৮-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সোনিয়া আপু আমাদের এলাকার ইউজারদের নিজের হাতের পেইন্টিং উপহার দিয়েছিল। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে হালকা একটু নাস্তা খেয়ে বেশ কিছু সময় বই খাতা নিয়ে পড়তে বসেছিলাম। আসলে বেশ কয়েকদিন আমার ক্লাস চলছিল সত্যি এখানে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি তবে সামনে চার তারিখে আমার পরীক্ষা আছে পরীক্ষার জন্য আরও বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আশা করি খুব দ্রুত পরীক্ষা শেষ করে আবারো ব্যস্ত সময় শেষ করে স্বাভাবিক হয়ে ওঠার চেষ্টা করব। প্রতিনিয়তই আমি চেষ্টা করছি এভাবে আপনাদের মাঝে নতুন নতুন ব্লগ পোস্ট শেয়ার করে সকল ইউজারদেরকে উৎসাহ দেওয়ার জন্য এভাবেই আমি আমার কাজ সামনের দিনও ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে চাই। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই চমৎকার ভাবে আমার মোবাইল ফোন দিয়ে ছবিগুলো ধারণ করে রেখেছিলাম। সেখান থেকে আজকে অনেকদিন পর পুরনো ছবিগুলো দেখে সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ে গেল তাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আসলে রকি ভাই সোনিয়া আপু এবং তাদের ছোট্ট মেয়ে সকলে আমাদের এলাকায় বেড়াতে এসেছিল বেশ কিছুদিন আগে আপনারা সকলেই জানেন আসলে এই বিষয়ে আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছিলাম। আসলে রকি ভাই আশাতে আমরা সত্যি প্রত্যেকটা ইউজার বেশ আনন্দিত ছিলাম এবং রকি ভাই সোনিয়া আপু আমাদের সকলের জন্য বেশ সুন্দর সুন্দর কিছু গিফট নিয়ে এসেছিল। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বিদ্যুৎ মামা এবং ইমনের হাতে যখন সোনিয়া আপু গিফট গুলো তুলে দিচ্ছিল তখন আমি আমার মোবাইলের ক্যামেরায় ছবিগুলো ধারণ করে রেখেছিলাম। প্রত্যেকের জন্যই সোনিয়া আপু নিজের হাতে পেন্টিং করে গিফট নিয়ে এসেছিল এটা সত্যি আমার কাছে বেশ দারুন লেগেছে।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে চমৎকার দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। রকি ভাই সোনিয়া আপু আমাদের এলাকায় এসেছিল সেই উপলক্ষে আমরা আমাদের এলাকার একটি পার্কে পিকনিকের আয়োজন করেছিলাম সেই পিকনিকের দিন আমাদের এলাকার প্রত্যেকটা ব্লগার আমরা এক জায়গায় হয়েছিলাম সেখানেই সোনিয়া আপু প্রত্যেকের হাতে গিফট তুলে দিচ্ছিল এবং আমি এবং রকি ভাই ছবিগুলো ক্যামেরাবন্দি করছিলাম। আপনারা দেখতে পারবেন সেখানে আমি এবং নাশিয়া দারুণভাবে আড্ডা দিয়েছিলাম ঘাসের উপরে বসে। আসলে কয়েক দিনের মধ্যে আমার এবং নাশিয়ার সম্পর্কটা বেশ দারুন হয়ে উঠেছিল। রকি ভাইদের যখন আমরা আমাদের এলাকায় থেকে বিদায় দিয়েছিলাম তখন মুহূর্তটা ছিল সত্যি বিষাদে ভরা।
এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো চমৎকার দুটি ছবি আপনাদের মাঝে তুলে ধরেছি। উপরের ছবিটিতে একটি ছোট্ট বাচ্চা বসে আছে সেটি হচ্ছে আপনাদের সকলের প্রিয় মুস্তাফিজুর এবং ফাতেমার সন্তান। আসলে আমরা সকলে দুপুরবেলা থেকে সন্ধ্যা বেলা পর্যন্ত পার্কের মধ্যে বেশ দারুন একটা সময় কাটিয়েছিলাম। আমরা যখন দুপুরবেলায় পার্কের মধ্যে বসে খাওয়া-দাওয়া করছিলাম সেই মুহূর্তটা ছিল আমাদের সকলের জন্য বেশ দারুন স্মৃতিময় মুহূর্ত। সত্যি বলতে রকি ভাইদের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত কাটানো সময়গুলো আমার জীবনের সেরা সময় গুলোর মধ্যে একটি বলতে পারেন আপনারা। আসলে রকি ভাইয়ের সাথে কখনো যদি আমার দেখা না হতো তাহলে হয়তো কিছু অপূর্ণতা থেকে যেত আমার জীবনে। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/kibreay001/status/1951467577248776547?t=JFmJNWPKopH9GovA6MvwWA&s=19
https://x.com/kibreay001/status/1951467864919261406?t=JFmJNWPKopH9GovA6MvwWA&s=19
https://x.com/kibreay001/status/1951632200442470603?t=JFmJNWPKopH9GovA6MvwWA&s=19
https://x.com/kibreay001/status/1951633340697641142?t=JFmJNWPKopH9GovA6MvwWA&s=19
x-promotionPosted using SteemX
https://x.com/kibreay001/status/1951467577248776547?t=JFmJNWPKopH9GovA6MvwWA&s=19
https://x.com/kibreay001/status/1951467864919261406?t=JFmJNWPKopH9GovA6MvwWA&s=19
https://x.com/kibreay001/status/1951632200442470603?t=JFmJNWPKopH9GovA6MvwWA&s=19
https://x.com/kibreay001/status/1951633340697641142?t=JFmJNWPKopH9GovA6MvwWA&s=19
সোনিয়া আপুর পেইন্টিং গুলো কিন্তু এমনিতে অসাধারণ। আর সোনিয়া আপু আপনাদের ওইখানে গিয়েছে বিধায় আপনারা চমৎকার চমৎকার পেইন্টিং গিফট পেলেন। আর এই অনুভূতিগুলো সত্যি অন্যরকম। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
ভাই আপনার শেয়ার করা এই স্মৃতিময় মুহূর্তগুলো সত্যিই হৃদয় স্পর্শকর। সোনিয়া আপুর নিজ হাতে আঁকা পেইন্টিংগুলো দেখে খুব ভালো লাগলো, যারা গিফট পেয়েছেন তাদের জন্য এক অসাধারণ অনুভূতি হয়েছে নিশ্চয়ই। এমন আন্তরিকতা আর সৃজনশীলতা আমাদের কমিউনিটিকে আরও একত্রিত করে। আপনারা সবাই ভালো থাকবেন, এই ধরনের সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও এভাবেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারব।
ঠিক বলেছেন আপু আমাদের এলাকার ইউজাররা প্রত্যেকে সোনিয়া আপুর পেইন্টিং গিফট পেয়ে বেশ আনন্দে আত্মহারা ছিল।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
সোনিয়া আপুর নিজ হাতে আঁকা পেইন্টিং গুলো আপনাদেরকে গিফট করেছেন। এবং আপুর আঁকা পেইন্টিং গুলো আপনারা পেয়ে নিশ্চয় অনেক খুশি হয়েছেন। আর আপু আপনাদের ওইখানে গেল বিদায় আপনারা এত সুন্দর সুন্দর পেইন্টিং পেলেন। এবং আপনি সুন্দর পেইন্টিং পাওয়া অনুভূতি ও সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।
ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।