রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০৭-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পর থেকেই ফ্রি সময় পার করছি। আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন আগে আমি আবারো সিঙ্গাপুরে এসেছি। এখানে আসার পর থেকে বেশ কয়েকদিন ব্যস্ততার মধ্যে ছিলাম এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ফ্রি আছি। সেই জায়গা থেকে চেষ্টা করছি আপনাদের মাঝে প্রতিনিয়ত আমার নিজের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার জন্য। সকাল বেলায় ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছু সময় মোবাইল ফোন টেপাটিপি করছিলাম আসলে একটা রুমের মধ্যে ঘর বন্দি থাকতে আর ভালো লাগছে না তাই চলে আসলাম আপনাদের মাঝে কিছু সময় ভাগাভাগি করে নেওয়ার জন্য। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক........
আপনারা উপরের ছবি দুটোর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকারভাবে আমার মোবাইলে দুইটা ছবি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আপনারা ছবি দুইটি দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের মাঝে কোথাকার এবং কি বিষয়ে পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আপনারা সকলে জানেন বেশ কিছুদিন আগে আমাদের এলাকায় রকি ভাই এবং সোনিয়া আপু বেড়াতে এসেছি আমি এই বিষয়েও আপনাদের মাঝে বেশ কয়েকটি পোস্ট শেয়ার করেছি। যেহেতু আমাদের এলাকার সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখার জন্য এসেছিল তাই আমরা আমাদের এলাকার ইউজাররা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম রকি ভাইদের একদিন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং লালন শাহের মাজার দেখানোর উদ্দেশ্যে নিয়ে যাব। আসলে পারিবারিকভাবে প্রত্যেকের এখন বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িয়ে পড়েছে। তাই আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম আমাদের সাথে তেমন কেউ যেতে পেরেছিল না শুধুমাত্র আমি এবং মুস্তাফিজুর মামা দুইজন এসেছিলাম রকি ভাইদের সাথে নিয়ে। কুঠিবাড়িতে পৌঁছানোর পরেই আমরা সকলে মিলে প্রথমে টিকিট কাউন্টারের উদ্দেশ্যে হাঁটতে ছিলাম তখনই বেশ দারুন ভাবে আমি ছবি তুলে নিয়েছিলাম।
আপনারা উপরের লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো খুবই সুন্দর ভাবে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরা ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমাদের বাড়ি থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে পৌঁছাতে ঠিক দুপুর হয়ে গিয়েছিল। কুঠি বাড়িতে ঘুরতে যাওয়ার আগের দিন আমি কাজী রায়হান ভাইয়ের সাথে কথা বলেছিলাম ভাই আমাদের সাথে দেখা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িতে চলে এসেছিল। সত্যি বলতে কাজী রায়হান ভাইয়ের সাথে দেখা হয়ে আমাদের সকলের বেশ ভালো লেগেছে। আমরা সেখানে বেশ কিছু সময় বসে দাঁড়িয়ে কাজী রায়হান ভাইয়ের সাথে গল্পে আড্ডায় মেতে উঠেছিলাম। আসলে অনলাইন প্লাটফর্মে পরিচিত যদি কারো সাথে সরাসরি দেখা হয় এমনিতেই বেশ ভালো লাগা কাজ করে। আমরা সেখানে বেশ কিছু সময় একে অপরের সাথে মতবিনিময় করেছিলাম। এভাবে আমরা ঠিক বিকেল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঘুরে দেখেছিলাম এবং আশেপাশের সৌন্দর্যগুলো উপভোগ করেছিলাম।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও নাশিয়ার দুইটি চমৎকার ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমরা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ির মধ্যে ঘোরাঘুরি করছিলাম সেখানে আমরা একটি পুকুর দেখতে পেয়েছিলাম পুকুরের মধ্যে সাদা পাতিহাঁস ছিল সেগুলো দেখতে আমার কাছে বেশ দারুন লেগেছিল। সেখানে নাশিয়ার হাতে কয়েকটি চিপসের প্যাকেট ছিল। নাশিয়া হঠাৎ চিপস গুলো নিয়ে গিয়ে পাতি হাঁসগুলোকে দিচ্ছিল। সেখানে হাঁস গুলো বেশ মজা করে খাচ্ছিল এবং আমিও বেশ চমৎকারভাবে কয়েকটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। তারপরে আমরা নাশিয়াকে ঘোড়ার পিঠে চড়িয়েছিলাম। নাশিয়া প্রথমে ঘোড়ার পিঠে চড়তে বেশ ভয় পাচ্ছিল সেখানে অনেক কান্না করছিল। ঘোড়ার পিঠে নাশিয়াকে রেখে বেশ কয়েকটি ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/kibreay001/status/1939956732479856707?t=PR36flpyB_9nxn2AyNwApA&s=19
https://x.com/kibreay001/status/1939957236211601567?t=PR36flpyB_9nxn2AyNwApA&s=19
https://x.com/kibreay001/status/1939957696783958504?t=PR36flpyB_9nxn2AyNwApA&s=19
https://x.com/kibreay001/status/1939957778430263590?t=PR36flpyB_9nxn2AyNwApA&s=19
https://x.com/kibreay001/status/1939958256937427065?t=PR36flpyB_9nxn2AyNwApA&s=19
সবাই মিলে দারুন সময় অতিবাহিত করেছেন ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে গিয়েছিলেন আর চমৎকার মুহূর্ত গুলো শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ ভাই।
x-promotion
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5