সিঙ্গাপুর শহরে কাটানো আনন্দঘনো কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২২-০৪-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সিঙ্গাপুর শহরে কাটানো আনন্দঘনো কিছু মুহূর্ত। আজকে সকালবেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ কিছু সময় বাড়ির কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্রথমে আমি আমাদের বাড়ির ছাদের উপরে ভুট্টা শুকানোর জন্য উঠেছিলাম সেখানে বেশ কিছু সময় বাড়ির কাজ করেছিলাম। তারপরে নিচে এসে হাত খেয়ে ফ্রেশ হয়ে সকালবেলায় নাস্তা খেয়েছিলাম। খাওয়া-দাওয়া শেষে রুমে এসে বেশ কিছু সময় রেস্ট করেছিলাম তখনই ভাবলাম আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করব। তাই মোবাইলের গ্যালারিতে ঢুকেই আমি ছবি খোজা শুরু করেছিলাম। তখনই হঠাৎ আমার চোখের সামনে সিঙ্গাপুর থেকে আমি যেগুলো ক্যামেরাবন্দি করেছিলাম সেই ছবিগুলো আমার চোখের সামনে ভাসছিল তাই সেই ছবিতেই আজকে আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করতে যাচ্ছি। তবে চলুন আজকের পোস্ট লিখে শেয়ার করা যাক.......
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে চমৎকার কয়েকটি ছবি আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন সত্যি আমার নিজের কাছে বেশ ভালো লেগেছিল এবং সিঙ্গাপুরের পুরো শহর ঘুরে দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে সিঙ্গাপুরে যেহেতু আমি প্রথম নতুন গিয়েছিলাম তাই সিঙ্গাপুরের সব জায়গায় আমার কাছে অপরিচিত ছিল তবে সিঙ্গাপুরে আমার বেশ কিছু বন্ধুবান্ধব এবং অনেক আত্মীয়-স্বজন ছিল তাই তাদের সাথে আমার বেশ ভালো সম্পর্ক এবং প্রায় প্রতিনিয়ত কথা হতো। সিঙ্গাপুরে রবিবারের দিন হলিডে তাই সেই দিন কাজকর্ম সবকিছুই বন্ধ থাকে। একদিন আমার দুইজন বন্ধু আমাকে সিঙ্গাপুরের মেরিনা শহর ঘুরে দেখাতে নিয়ে গিয়েছিল আমরা তিনজন বন্ধু মিলে সিঙ্গাপুরের মেরিনা ঘুরে দেখতে গিয়েছিলাম। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমার একজন বন্ধু বসে আছে আমি খুবই চমৎকারভাবে দুইটি ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্দী করেছিলাম সেই দুটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছে আশা করি বেশ ভালো লাগবে।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও খুবই সুন্দর ভাবে আপনাদের মাঝে দুটি ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্ধি করে শেয়ার করেছি। মেরিনা শহরে আমরা ঘুরতে গিয়েছিলাম প্রায় সকাল বেলার দিকে ঘুম থেকে উঠে রুম থেকে থেকে বের হয়েছিলাম। আসলে সিঙ্গাপুরে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো খুবই দ্রুত সময়ের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাওয়া যায় সব সময় মেট্রো রেলে পাওয়া যায় প্রত্যেকটি স্টেশন থেকে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে মেট্রোরেল পাওয়া যায় এজন্যই সিঙ্গাপুরের যোগাযোগ ব্যবস্থা সব থেকে ভালো। আমরা প্রথমত বাসে করে আমাদের ডমেটরি থেকে মেট্রো রেল স্টেশনে গিয়েছিলাম সেখান থেকে আমরা মেরিনা শহরে দেখার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে পুরো শহর ঘুরে দেখতে সত্যিই আমার কাছে বেশ ভালো লেগেছে। সেখানে কৃত্রিমভাবে পানির মধ্যে অনেক কিছু তৈরি করা আছে এগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছিল। একটা সিংহর মুখের মধ্য দিয়ে পানি বের হচ্ছে আপনারাও দেখলে একটু অবাক হয়ে যাবেন। সব মিলিয়ে সেখানে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো খুবই সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ছবি আমার ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। সেখানে বেশ দারুন মুহূর্ত কাটিয়েছিলাম আমরা সকলে এবং আরো অনেক পর্যটক ছিল সেখানে বিভিন্ন দেশের পর্যটক ছিল এবং বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা হয়ে সত্যি বেশ ভালো লেগেছিল আসলে সেখানে প্রত্যেকে আমরা ভিনদেশী মানুষ ছিলাম আসলে সব দেশের মানুষগুলো যখন এক জায়গায় হয় তাদের কথাগুলো না বুঝতে পারলেও তাদের চেহারাগুলো দেখলেও বেশ ভালো লাগে। আসলে সিঙ্গাপুরে যাওয়ার পরে আমার দারুণ অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল। সবার শেষে আমি খুবই চমৎকার ভাবে আমার নিজের সেলফি তুলে আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করেছি সেখানে লক্ষ্য করলে দেখতে পারবেন অনেক পর্যটক এর ছবি আমার ক্যামেরায় ধারণ করেছিলাম। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
x-promotion
https://x.com/kibreay001/status/1914618024646336846?t=npYAPDsOdjcZ3EtvzO-lSw&s=19
https://x.com/kibreay001/status/1914669594863919435?t=npYAPDsOdjcZ3EtvzO-lSw&s=19
https://x.com/kibreay001/status/1914670360618000466?t=npYAPDsOdjcZ3EtvzO-lSw&s=19
https://x.com/kibreay001/status/1914670782384628047?t=npYAPDsOdjcZ3EtvzO-lSw&s=19
https://x.com/kibreay001/status/1914671114221191489?t=npYAPDsOdjcZ3EtvzO-lSw&s=19
https://x.com/kibreay001/status/1914527463860031742?t=7NIjsYtaPbxb0ADMzc5C9Q&s=19
https://x.com/kibreay001/status/1914528159955083274?t=7NIjsYtaPbxb0ADMzc5C9Q&s=19
https://x.com/kibreay001/status/1914530957534879857?t=7NIjsYtaPbxb0ADMzc5C9Q&s=19
https://x.com/kibreay001/status/1914578748655198362?t=7NIjsYtaPbxb0ADMzc5C9Q&s=19
https://x.com/kibreay001/status/1914579432196739347?t=7NIjsYtaPbxb0ADMzc5C9Q&s=19
আপনার পোস্ট দেখে আমারও সিঙ্গাপুর যাওয়ার ইচ্ছা হলো।সিঙ্গাপুরের হকার সেন্টারে চিলি ক্র্যাব আর লাক্সার টোস্ট খাওয়ার কোনও অভিজ্ঞতা হলো? আমি শুনেছি সেখানে স্থানীয় খাবারের স্বাদই আলাদা।আপনার তোলা ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন এখনে সিঙ্গাপুর যাই! বিশেষ করে গার্ডেন্স বাই দ্য বে-এর নাইট শটটা অসাধারণ হয়েছে।পরের বার যদি আবার সিঙ্গাপুর যান, তাহলে সেন্টোসা আইল্যান্ডে একদিন কাটাতে পারেন। সেখানে অ্যাডভেঞ্চার কোভ ওয়াটার পার্ক এবং ইউনিভার্সাল স্টুডিওতে অনেক মজা করা যায়!
ভাইয়া যারা বিদেশ যায় তারা সুন্দর সুন্দর জায়গা ভ্রমণ করতে পারে। আপনি যখন সিঙ্গাপুরে গেলেন তখন বন্ধুদের নিয়ে ভালোই ঘুরাঘুরি করলেন। তবে মেরিনা শহরে মনে হয় অনেক সুন্দর। নিশ্চয়ই ঘুরাঘুরি করে খুব মজা করেছেন। এটি ঠিক বলেছেন ভাইয়া আপনি যখন ওই জায়গাতে নতুন সবকিছু আপনার অচেনা। আর অছানা জায়গাগুলোতে ঘুরতে এমনিতে বেশি আনন্দ লাগে।