ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৮-০৮-২০২৫)
ডিভাইস // oppo f21s pro
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আর মাত্র কয়েকদিন পরেই দেশ ছেড়ে চলে যাব তাই এই কারণে বেশ ব্যস্ত সময় পার করছি। এবং আমি আমার অনলাইনের কাজের জন্য কিছু পোস্ট রেডি করে রেখে দিচ্ছি চেষ্টা করব ওইখানে গিয়ে ব্যস্ত সময়ের দিনগুলো এই পোস্টগুলো করার জন্য। আসলে দেশ ছেড়ে যাওয়ার কারণে মনটা খুবই খারাপ কিন্তু কিছু করার নাই পরিবারের প্রায় অধিকাংশ মানুষই বাইরের দেশে থাকে তাই আমাকেও যাওয়া লাগছে সেই কারণে। আসলে আমি প্রথমদিকে বাইরের দেশে যেতে চেয়েছিলাম না আমার বাবা-মা অনেক ইচ্ছা আমি বাইরে দেশে থাকবো। তাই আমাকে তারা বাইরের দেশে পাঠানোর জন্য সবকিছু ব্যবস্থা করেছে আমিও পরবর্তীতে রাজি হয়েছি। আসলে আমার প্রথম থেকে চিন্তাভাবনা ছিল আমি যত ব্যস্ততাই থাকি না কেন আপনাদের মাঝে সব সময় নিজের ক্রিয়েটিভিটি এবং ধারাবাহিকতা দিয়ে সব সময় লেগে থাকার চেষ্টা করব। এখন পর্যন্ত আমার দৃঢ় বিশ্বাস হয়েছে আমি বাইরের দেশে গেলেও আমি আপনাদের সাথে সুন্দরভাবে কাজ চালিয়ে যেতে পারবো এটা আমার আত্মবিশ্বাস। তবে চলুন আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক..........
ডিভাইস // oppo f21s pro
আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে চমৎকার দুইটি ফটোগ্রাফি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। আমি আজকে আপনাদের মাঝে যেই দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি এই দুইটি হচ্ছে জবা ফুলের ফটোগ্রাফি। একটি হচ্ছে হলুদ কালারের জবা ফুলের ফটোগ্রাফি অপরটি হচ্ছে হালকা সাদা ও লালচে কালারের জবা ফুলের ফটোগ্রাফি। আসলে একই ধরনের ভিন্ন কালারের ফুলের ফটোগ্রাফি দেখলে সত্যি বেশ ভালো লাগে। আসলে হলুদ কালারের ফটোগ্রাফিটি আমি গাছে উঠে অনেক উপর থেকে আমার মোবাইলে সংগ্রহ করেছিলাম। আসলে সেখানে অনেক উঁচু গাছ তাও অনেক রিস্ক নিয়ে গাছে উঠে ফটোগ্রাফি সংগ্রহ করি শুধুমাত্র আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য। সাদা কালারের ফুলের ফটোগ্রাফিটি আমি অনেক নিচ থেকে সংগ্রহ করেছিলাম। সব মিলিয়ে ফটোগ্রাফি দুইটি খুবই চমৎকার ভাবে ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপনা করার চেষ্টা করছি। চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে আপনাদের মাঝে ভিন্ন কিছু পোস্ট শেয়ার করার জন্য।
ডিভাইস // oppo f21s pro
আপনারা উপরে এবার লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আরো চমৎকারভাবে দুটি হলুদ ফুলের ফটোগ্রাফি আমার ক্যামেরাবন্দি করে শেয়ার করেছি। এই ফুল দুটি হচ্ছে করলা ফুলের ফটোগ্রাফি। আমাদের এলাকায় কিছুদিন আগে রকি ভাই এবং সোনিয়া আপু ও তার মেয়ে বেড়াতে এসেছিল। আমরা তাদেরকে নিয়ে আমাদের গ্রামের পার্কের মধ্যে বেশ কিছু সময় ঘোরাঘুরি করেছিলাম। পার্কের মধ্যে অনেক পুকুর ছিল সেই পুকুর পাড়ে এক জায়গায় করলা গাছ লাগানো ছিল আমি সেখান থেকে অনেক সুন্দর ভাবে করলা ফুল দেখতে পেয়েছিলাম। আমি সেখানে গিয়ে অনেক সুন্দর ভাবে আমার মোবাইলের ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি করলা ফুল দুইটি। আমি চেষ্টা করি যে কোন জায়গায় সুন্দর কিছু দেখলে আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে আপনাদের মাঝে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে পারি এবং আপনাদের মাঝে ইউনিক কিছু পোস্ট উপহার দিতে পারি। এভাবেই প্রতিনিয়ত আমি আমার নিজের অ্যাক্টিভিটি ধরে রাখার চেষ্টা করছি।
ডিভাইস // oppo f21s pro
এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমি সেই করলা গাছ থেকে অনেক সুন্দর ভাবে দুটি করলা ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। অল্প কয়েকটি করলা ধরেছিল গাছে আমি দেখে সত্যি বেশ মুগ্ধ হয়েছিলাম। সেখানে বেশ কিছু সাইজের করলা দেখা গিয়েছিল। খুব ছোট সাইজের একটি করলার ছবি আমি ক্যামেরা বন্দী করেছিলাম এবং বড় সাইজের একটি করলার ছবি ক্যামেরা বন্দি করেছিলাম। আসলে এই করলা গুলো যদি সকালবেলায় আলু দিয়ে ভাজি করা যায় রুটি দিয়ে খেতে সত্যি বেশ ভালো লাগে। তবে তেতো হওয়ার কারণে আমি এগুলো খেতে পছন্দ করি না তবে আমার বাড়ির সকলে এগুলো বেশ মজা করে খায়। বেশ কিছু করলা পুকুরপাড়ে পানির মধ্যে ঝুলছিল সেগুলো দূর থেকে দেখতে খুবই ভালো লেগেছিল। সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রকি ভাই সহ আমার বাংলা ব্লগ কমিউনিটির স্টিমিট টিমের অনেক ইউজার মিলে আমরা সেখানে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম এবং দুপুরে খাওয়া-দাওয়া করেছিলাম সেখানে। এভাবেই বেশ দারুন সময় অতিবাহিত হয়েছিল আমাদের সকলের। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট তৈরির বিবরণ
| শ্রেণী | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | oppo f21s pro |
| লেখক | @kibreay001 |
| লোকেশন | গাংনী,মেহেরপুর, বাংলাদেশ |
| What3Words Location | location |
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
চমৎকার দেখতে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন ভাই। জবা ফুলগুলি এবং করলার ফটোগ্রাফি গুলি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। আশা করছি আগামীতেও আপনার থেকে এরকম চমৎকার ধরনের ফটোগ্রাফি গুলি দেখতে পারবো।
🎉 Congratulations!
Your post has been manually upvoted by the SteemX Team! 🚀
SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.
🔗 Visit us: www.steemx.org
✅ Support our work — Vote for our witness: bountyking5
আপনার ফটোগ্রাফি গুলি বেশ সুন্দর হয়েছে দেখতে, জবা ফুলগুলির ফটোগ্রাফি অনেক সুন্দর এবং দৃষ্টি আকর্ষণীয় হয়েছে। করোলা ফুল এবং করোলা বেশ সুন্দর লাগছে দেখতে। সব মিলিয়ে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।
চেষ্টা করেছি দাদা প্রত্যেকটা ফুলের সৌন্দর্য আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
অসাধারণ সব ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দুর্দান্ত হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে ভাই চমৎকার ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ দেয়ার জন্য।
https://x.com/kibreay001/status/1954034055026249782?t=nHl-CQtMqzC2wAXBmfz7Kw&s=19
https://x.com/kibreay001/status/1954034508342473114?t=nHl-CQtMqzC2wAXBmfz7Kw&s=19
https://x.com/kibreay001/status/1954034923905691939?t=nHl-CQtMqzC2wAXBmfz7Kw&s=19
https://x.com/kibreay001/status/1954035254458822679?t=nHl-CQtMqzC2wAXBmfz7Kw&s=19
x-promotion
চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। গোলাপ ফুলের ফটোগ্রাফি ও বেশ সুন্দর ছিল। ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম আপু।
ওয়াও আপনি দারুন দারুন কিছু এলোমেলো ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন ভাইয়া।সবগুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে।বিশেষ করে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই আপনার কাঙ্খিত মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।
একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে আজকের চমৎকার ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানে চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন এর মধ্য দিয়ে আপনার ফটোগ্রাফি দক্ষতাকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই ফটোগ্রাফিগুলার মধ্য দিয়ে আপনার কাছ থেকে চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম৷ এর মধ্যে শেষের দিকে আপনি যে করোলা গাছ থেকে করলার ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷
আমি আমার জায়গা থেকে প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দর সুন্দর কিছু পোস্ট শেয়ার করার জন্য। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।