লাইফ স্টাইল // সন্ধ্যা রাতে মালাই চা দিয়ে পাউরুটি পোড়া খাড়া অনুভূতি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.........!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০৫-০৭-২০২৫)

IMG_20250111_142123.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল // সন্ধ্যা রাতে মালাই চা দিয়ে পাউরুটি পোড়া খাড়া অনুভূতি। আজকে সকালবেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় প্রথমেই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা খেয়েছিলাম। আপনারা সকলেই জানেন বেশ কিছুদিন আগে আমি আবারো সিঙ্গাপুরে এসেছি। তারপরে বাইরে গিয়ে রান্না করার জন্য বেশ কিছু বাজার করে নিয়ে এসেছিলাম। রুমে আসার পরে সুন্দর করে দুপুরের রান্না শেষ করে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে আবারো রুমে এসে বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য। আসলে সিঙ্গাপুরে আসার পরে প্রায় প্রতিনিয়ত বেশ ব্যস্ততার মধ্যেই দিন কাটছে তাও চেষ্টা করছি এর মাঝে প্রতিনিয়ত আপনাদের সাথে নিজের মূল্যবান সময়টুকু ভাগাভাগি করে নেওয়ার জন্য। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক.........

IMG_20250111_142306.jpg

IMG_20250111_142250.jpg

আপনারা প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে আপনাদের মাঝে দুটি ছবি তুলে আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে রেখেছি। বেশ কিছুদিন আগে আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে আমরা আমাদের পাশের গ্রামে গিয়েছিলাম সন্ধ্যা রাতে সেখানে মালাইচা এবং পাউরুটি পোড়া খেতে। আসলে নতুন নতুন যে কোন জিনিস খেতে বেশ ভালো লাগে। আমাদের এলাকায় তখন মালাই চা এবং পাউরুটি পোড়া প্রথম তৈরি করা হয়েছিল অনেক দূর দূরান্ত থেকে সেখানে মানুষ আসতো ইউনিক মালাই চায়ের সাথে পাউরুটি পোড়া খেতে। আমিও এবং আমার তিনজন বন্ধু বেশ কিছুদিন আগে সন্ধ্যা রাতে আমরা দুটি বাইক নিয়ে গিয়েছিলাম সেখানে মালাই চা এবং পাউরুটি পোড়া খাওয়ার জন্য। সেখানে গিয়ে বেশ কিছু সময় আমরা বসে ছিলাম তারপরে আমরা মালাই চাই এবং পাউরুটি অর্ডার করেছিলাম। আসলে আমার সাথে সেখানে আমার আরেকজন ব্লগার বন্ধু ছিল তিনি হচ্ছে ইউটিউবার। তিনি সেখানে বিভিন্ন ধরনের ভিডিও এবং অনেক মানুষের কাছ থেকে রিভিউ জানতে চেয়েছিল এবং সেগুলো তার ক্যামেরাবন্দি করেছিল।

IMG_20250111_142226.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে একটি সেলফি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে সেখানে নিভু নিভু লাইটের আমরা তেমন ভালো ছবি তুলতে পেরেছিলাম না। আমরা চারজন বন্ধু যখন একটি টেবিলে বসে ছিলাম তখন আমাদের সামনে যখন মালাই চাই এবং পাউরুটি পোড়া দিল তখন আমরা সকলেই বেশ মজা করে খেয়েছিলাম। আসলে তখন আমরা সেখানেই খেয়েছিলাম এবং সকল বন্ধুদের সাথে বেশ দারুন ভাবে খোশ গল্পে আড্ডায় মেতে উঠেছিলাম। আসলে পাউরুটির সাথে মধু দিয়েছিল মধু দিয়ে পাউরুটি পুড়িয়েছিল তাই খেতে একটু বেশি ভালো লাগছিল। পার্টি গুলো পোড়ানোর পরে যখন কেটে দিয়েছিল এই কারণে আমাদের প্রত্যেক জনের বেশি সুবিধা হয়েছিল। মালাই চায়ের সাথে পোড়া পাউরুটি ডুবিয়ে খেতে সত্যি বেশ ভালো লেগেছে। এভাবে আমরা প্রায় অনেক বন্ধুবান্ধব আমাদের এলাকায় সন্ধ্যা রাতে বাইক নিয়ে ঘুরে বেড়াই এবং বিভিন্ন ধরনের ইউনিক খাবার খেয়ে থাকি। সব মিলিয়ে গ্রামে যদি বন্ধুদের সাথে থাকা যায় সত্যি বেশ দারুন সময় অতিবাহিত করা যায় প্রত্যেকটা মুহূর্তই স্মরণীয় আমি মনে করি।

IMG_20250111_142215.jpg

IMG_20250111_142201.jpg

এবার আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও চমৎকার ভাবে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। আমি যখন মাটির কাপে মালাই চা খাচ্ছিলাম তখন সত্যি বেশ ভালো লেগেছিল। আসলে আমি এর আগেও মাটির কাপে অনেক ধরনের চা খেয়েছি তবে মালাই চা খাওয়ার অনুভূতিটা ছিল অন্যরকম। আসলে আগে শহরাঞ্চলে মাটির কাঁপে চা খেয়েছি কিন্তু এবার আমাদের পাশের গ্রামেই মাটির কাঁপে এই ধরনের চা খেতে পেয়ে বেশ ভালো লাগছিল। সত্যি বলতে সন্ধ্যারাতে যখন অনেক দুর্দান্ত থেকে এখানে মানুষ আসে চা খাওয়ার জন্য এবং পাউরুটি পোড়া খাওয়ার জন্য তখন সত্যিই বেশ ভালো লাগে। আসলে আমার যে সকল বন্ধু-বান্ধব রয়েছে সবাই কম বেশি মূলত অনলাইন থেকে ইনকাম করে তাই সব সময় নিজেরা ইচ্ছামত খরচ করতে পারি এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার সবকিছু পরিবারের উপর চাপ দেওয়া লাগে না। তবে আমি কিন্তু অনলাইন থেকে টাকা তুলি না বললেই চলে সব সময় পরিবারের টাকায় চলাফেরা করি। সব মিলিয়ে বন্ধু-বান্ধবের সাথে বেশ দারুন সময় পার করেছিলাম সেদিন রাতে। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

1000096995.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Posted using SteemX

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

পাউরুটি পুড়া কখনো খাওয়া হয়নি। চা দিয়ে এই ধরনের খাবারগুলো খেতে মনে হচ্ছে ভালো লাগবে। বন্ধুদের সাথে চমৎকার সময় অতিবাহিত করেছেন ভাই। দেখে ভালো লাগলো।

🎉 Congratulations!

Your post has been manually upvoted by the SteemX Team! 🚀

SteemX is a modern, user-friendly and powerful platform built for the Steem ecosystem.

🔗 Visit us: www.steemx.org

✅ Support our work — Vote for our witness: bountyking5

banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59856.77
ETH 1554.43
USDT 1.00
SBD 0.42