ভালোবাসার অপর নাম আমার বাংলা ব্লগ
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৩-০৬-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ভালোবাসার অপর নাম আমার বাংলা ব্লগ । আমি মূলত এখন ফেনীতে অবস্থান করছি। গত দুইদিন আগে ফেনী জেলায় আমার বাংলা ব্লগ কমিউনিটির সদস্যদের সাথে দেখা করার উদ্দেশ্যেই আমি মূলত এখানে এসেছি। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে রকি ভাইদের বাসায় নাস্তা শেষ করে আমরা কয়েকজন মিলে রওনা দিয়েছিলাম নদীর পাড় ঘুরে দেখার জন্য। আসলে ঘুরতে যাওয়ার প্ল্যানটা গতকাল রাতেই করা হয়েছিল। সেখানে ঘুরতে যাওয়ার সময় থেকে সত্যি আমার মধ্যে বেশ ভালোলাগা এবং খারাপ লাগে দুটাই কাজ করছিল। এলাকার প্রাকৃতিক সৌন্দর্য আমার কাছে সত্যি বেশ ভালো লেগেছিল। তবে এখানে বন্যার সময় যে সকল মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে গিয়েছিল তাদের এলাকাটাও দেখে এসেছি এগুলো দেখে সত্যি আমার কাছে একটু খারাপ লেগেছে। তবে সব মিলিয়ে যখন নদীর জোয়ার এসেছিল তখন পানির স্রোত দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। সবমিলিয়ে চেষ্টা করবো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পোস্ট লিখে উপহার দেওয়ার জন্য। তবে চলুন আজকের লেখা পোস্ট শুরু করা যাক........
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে চমৎকার দুটি ছবি শেয়ার করেছি। ফেনীতে আসার পর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিসহ বাইরের বেশ কিছু ইউজার আমার সাথে দেখা করতে এসেছিল সত্যিই তাদের সকলের সাথে দেখা করে আমিও বেশ আনন্দিত । আজকে সকাল বেলায় আবার সবাই মিলে যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন সেখানে পানির মধ্যে গোসল করার সময় বেশ দারুন কিছু ফটোগ্রাফি রকি ভাইয়ের মোবাইল ফোনে ধারণ করা হয়েছে সেখান থেকেই মূলত কয়েকটি ফটোগ্রাফি আমি আমার মোবাইল ফোনে নিয়ে আপনাদের মাঝে পোস্ট লিখতে যাচ্ছি। আমরা দুইটা বাইক নিয়ে ছয় জন ঘুরতে বের হয়েছিলাম সেখানে গিয়ে আমরা পাঁচজন গোসল করার জন্য নদীর পানিতে নেমেছিলাম আমাদের সাথে একজন পানিতে নাম ছিল না তাই ভাই আমাদের সকলের ফটোগ্রাফি বেশি চমৎকারভাবে মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিল সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরছি। জামাল ভাইসহ আমি বেশ দারুণ একটি ছবি উঠেছিলাম সেটিও আপনাদের মাঝে বেশ দারুন ভাবে শেয়ার করার চেষ্টা করেছি।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও খুবই সুন্দর ভাবে আপনাদের মাঝে দুইটি ছবি শেয়ার করেছি। আমরা সবাই মিলে যখন নদীর মধ্যে গোসল করছিলাম তখন নদীতে জোয়ার এসেছিল আসলে এর আগে কখনো আমি নদীতে জোয়ার আসতে দেখিনি আজকেই প্রথম দেখে সত্যি বেশ দারুন অনুভূতি পেয়েছি। আজকের সেই দারুণ মুহূর্তের কথাগুলো লিখতে গিয়ে সত্যি আমার নিজের মধ্যে বেশ ভালো লাগা কাজ করছিল। সত্যি বলতে মেহেরপুর জেলা থেকে ফেনী জেলাতে ঘুরতে আসা ভালোবাসা যদি না থাকতো কখনো সম্ভব হতো না আসলেই আমাদের মধ্যে বেশ দারুন একটা ভালোবাসা সম্পর্ক তৈরি হয়েছিল বলে আজকে এত দূর থেকে ঘুরতে চলে এসেছি। আমারও যখন সবাই মিলে নদীর মধ্যে গোসল করছিলাম তখন বেশ দারুন ভাবে আমাদের বেশ কয়েকটি ছবি তুলে দিয়েছিল সেই ছবিগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে ঘুরতে এসে নদীর মাছ দিয়ে একটি হোটেলে খাওয়া-দাওয়া করছিলাম সত্যি গাছ তলাতে বসে খাওয়া-দাওয়া করার মজাই আলাদা আজকে সেই অনুভূতিটা দারুন ভাবে উপলব্ধি করতে পারলাম।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আবারো খুবই সুন্দর ভাবে দুটি ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এখানে ঘুরতে আসার পরে আমার কাছে মনে হচ্ছে সবাই যেন আমার অনেক আগে থেকেই চেনা পরিচিত এরকম সম্পর্ক গড়ে উঠেছে সবার সাথে। তবে মাত্র দু-একদিনের পরিচয়। আমরা যখন সবাই মিলে গোসল করছিলাম তখন আমাদের প্রত্যেকের বেশ দারুন দারুন ছবি তুলেছিল নদীর কিনারায় দাঁড়িয়ে প্রত্যেকের ছবিগুলোই মোবাইলে তোলার পরে দেখেছিলাম বেশ দারুন হয়েছে। আমি সব মিলিয়ে চেষ্টা করেছি সেখান থেকে বেশ কয়েকটি ছবি নিয়ে আপনাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Congratulations @kibreay001, your post was upvoted by @supportive.
x-promotion
https://x.com/kibreay001/status/1933539550686818479?t=0lS3z-sjdbve4URooQLsXw&s=19
https://x.com/kibreay001/status/1933543147654819909?t=0lS3z-sjdbve4URooQLsXw&s=19
https://x.com/kibreay001/status/1933543651688555002?t=0lS3z-sjdbve4URooQLsXw&s=19
https://x.com/kibreay001/status/1933543962230600096?t=0lS3z-sjdbve4URooQLsXw&s=19
https://x.com/kibreay001/status/1933544602000371966?t=0lS3z-sjdbve4URooQLsXw&s=19
https://x.com/kibreay001/status/1933537831865233919?t=mk8d0zfDMKhPWIni8Z1dGw&s=19
সত্যি বলতে আমরা দুই বাইক করে ছয় জন গেলাম এবং নদীর ধারে ঘুরতে গিয়ে ভালই সময় কাটালাম। আর আমাদের এদিকে এই নদীটিও হচ্ছে অনেক বড়। এর আগেও আমরা অনেকবার এইখানে ঘুরতে গেলাম। এইবার আপনার উদ্দেশ্যে আমরা সবাই মুসাপুর নদীতে ঘুরতে গেলাম। তবে সবার ফটো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে আমার ফটোগুলো একটাও সুন্দর হয়নি। যাই হোক ভালো সময় কাটিয়েছি ওটাই বড় কথা। ভালো লাগলো পোস্টটি দেখে।