রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে ঘোরাঘুরির কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৮-০৫-২০২৫)

IMG_20250528_103655.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঘোরাঘুরির কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রথমে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরের উদ্দেশে রওনা দিয়েছিলাম। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে হালকা একটু নাস্তা খেয়ে গোসল শেষ করে আমার খালাতো ভাইয়ের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য গিয়েছিলাম। যেহেতু বিয়ের দাওয়াত ছিল তাই বাড়ি থেকে সকাল সকাল বের হয়েছিলাম। খালাদের বাসায় গিয়ে পৌঁছানোর পর সেখান থেকে প্রায় অনেকেই একসাথে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম। বিয়ে খাওয়া শেষ করে বাড়িতে আসতে আমার প্রায় বিকেল গড়িয়ে যায়। এভাবেই প্রায় আজকের দিনটা অতিবাহিত করে ফেললাম। বাড়িতে এসে বেশ কিছু সময় পরেই বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। তবে চলুন আজকের লেখা পোস্ট শেয়ার করা যাক........

IMG_20250528_103723.jpg

IMG_20250528_103712.jpg

আপনারা প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছি। আপনারা সকলে জানেন বেশ কিছুদিন আগে আমাদের এলাকায় বেড়াতে এসেছিল রকি ভাই ও তার পরিবারের বেশ কয়েকজন সদস্য। আসলে রকি ভাই আমাদের এলাকায় বেড়াতে আশাতে আমরা আমাদের এলাকার প্রত্যেকটা ইউজার বেশ দারুন খুশি ছিলাম। আসলে অনেক দূর দূরান্ত থেকে শুধুমাত্র অনলাইনে পরিচয় আমাদের এলাকায় বেড়াতে এসেছে এটা আমাদের কাছে সবথেকে ভালো লাগার একটা বিষয় ছিল। তবে সবার থেকে রকি ভাইয়ের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক আছে বড় ভাইয়ের থেকেও বেশি কিছু বলতে পারেন। রকি ভাই যেদিন আমাদের এলাকায় এসেছিল আমরা আমাদের শহর থেকে রকি ভাইকে রিসিভ করতে গিয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের বাড়িতে রকি ভাইদের বাইকে নিয়ে এসেছিলাম। প্রথম দিন প্রায় বাড়িতে আসার পরে গোসল করে হালকা নাস্তা শেষ করতেই প্রায় সন্ধ্যা হয়ে যায় তাই সেদিন আর তেমন ঘোরাঘুরি করতে পারিনি আমরা। তবে রকি ভাই আমাদের এলাকায় প্রায় এক সপ্তাহ ছিল আমরা সেই এক সপ্তাহ বেশ দারুণভাবে উদযাপন করেছিলাম সকলে মিলে। এরপর আমরা সবাই মিলে একদিন প্ল্যান করেছিলাম বাইরে কোথাও ঘুরতে যাব তাই ঠিক করলাম কুষ্টিয়াতে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ঘুরতে যাব তাই পরের দিন মাইক্রো ভাড়া করে আমরা ঘোরাঘুরি করতে যাওয়ার জন্য বের হয়ে পড়েছিলাম।

IMG_20250528_103631.jpg

IMG_20250528_103620.jpg

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আরো সুন্দরভাবে আপনাদের মাঝে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমাদের সকলের মধ্যমণি ছিল রকি ভাই এবং সোনিয়া আপুর একমাত্র মেয়ে। আসলে কয়েকদিনে আমার সাথে বেশ দারুন একটা সম্পর্ক গড়ে উঠেছিল। সেখানে আমরা ছোট্ট বাচ্চাদের খেলার মত প্রায় অনেকগুলো জিনিস দেখতে পেয়েছিলাম প্রায় প্রত্যেকটাতে রকি ভাইয়ের মেয়েকে আমরা সেখানে চড়িয়ে ছিলাম। আসলে দোলনায় চড়াতে নাশিয়া অনেক খুশি ছিল। তারপরে বেশ কিছু পথ যাওয়ার পরে আমরা সেখানেই একটি ঘোড়া দেখতে পেয়েছিলাম ঘোড়ার পিঠে নাশিয়া চড়তে চেয়েছিল না কিন্তু রকি ভাই বলেছিল শুধুমাত্র আমরা ফটোগ্রাফি গুলো ক্যামেরায় ধারণ করব তাই নাসিয়াকে তখন আমরা ঘোড়ার পিঠে চড়িয়ে ছিলাম। সেখানে ঘোড়ায় প্রায় অনেক পথ ঘুরিয়ে নিয়ে এসেছিল আমরা বেশ দারুণভাবে ফটোগ্রাফি গুলো ক্যামেরায় ধারণ করেছিলাম।

IMG_20250528_103609.jpg

IMG_20250528_103642.jpg

এবার আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আবারও বেশ দারুন ভাবে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। আমরা যেহেতু কুষ্টিয়াতে ঘুরতে গিয়েছিলাম তাই সেখানে আমাদের সাথে দেখা করার জন্য কাজী রায়হান ভাই এসেছিল। আসলে কাজে রায়হান ভাই আমাদের সাথে দেখা করতে আশাতে আমরা সকলেই বেশ দারুন খুশি ছিলাম। এভাবেই প্রায় আমরা সেখানে অনেক সময় অতিবাহিত করেছিলাম। আসলে কাজী রায়হান ভাই অনলাইনে ব্লগিং এর পাশাপাশি নিজে টুকটাক বিজনেস করে তাই একটু ব্যস্ত থাকে তাই আমাদের সাথে সেখানে বেশি সময় দিতে পারিনি কয়েক ঘন্টা থাকার পরেই ভাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। সেখানে আমরা কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খেয়েছিলাম সত্যি আমার কাছে বেশ দারুন লেগেছে। এভাবেই প্রায় রকি ভাইদের সাথে ঘোরাঘুরির মাধ্যমে পুরো দিনটি অতিবাহিত করেছিলাম বাসায় ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা পেরিয়ে গিয়েছিল। আজকের লেখা পোস্ট এখানে শেষ করছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

1000096995.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60666.80
ETH 1563.25
USDT 1.00
SBD 0.47