কোরবানির ঈদ কেন্দ্র করে গাবতলী পশুর হাট
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১১-০৬-২০২৫)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কোরবানির ঈদ কেন্দ্র করে গাবতলী পশুর হাট। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে প্রথমেই হালকা একটু নাস্তা খেয়েছিলাম তারপরে মাছের পুকুরে খাবার দেওয়ার জন্য বের হয়ে পড়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসেছিলাম তারপরে বাড়ি থেকে বাইক নিয়ে চুল কাটানোর উদ্দেশ্যে গিয়েছিলাম। চুল কাটানো শেষ করে বাড়িতে এসে গোসল শেষ করে আত্মীয় বাড়ি দাওয়াত খেতে গিয়েছিলাম। বাড়িতে এসে বসে গেলাম পোস্ট লেখার জন্য। মোবাইলের গ্যালারিতে ঢুকতেই দেখি কয়েকদিন আগে কোরবানির ঈদ সামনে রেখে গাবতলী পশুর হাটে গরু বেচাকেনা করতে গিয়েছিলাম আব্বুর সাথে সেখানের বেশ কয়েকটি ছবি আছে তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। তবে চলুন আজকের লেখা পোস্ট শুরু করা যাক.......
আপনারা প্রথমে উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে চমৎকার দুটি ছবি আমার মোবাইলে ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। কোরবানির ঈদের আগের দিন বিকেল বেলায় গাবতলী পশুর হাটে মেন গেটের সামনে এসেছিলাম আমি মানুষের সমাগম দেখার জন্য। সেখানে আসা মাত্রই আমি অনেক মানুষের সমাগম দেখতে পেয়েছিলাম এবং সেই দৃশ্য আমি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে রেখেছিলাম। আসলে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে প্রত্যেকটা পোষ্টের মধ্যে দারুণভাবে কিছু ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আসলে বিকেল বেলায় অনেক মানুষ পশুর হাটে আসছিল পশু কেনার উদ্দেশ্যে সেই দিন অনেক মানুষের ভিড় দেখতে পেয়েছিলাম। এবং দ্বিতীয় ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন একটি দুম্বা রয়েছে আমি অনেক সুন্দরভাবে ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে এই দুম্বাটির দাম রাখা হয়েছিল তিন লক্ষ টাকা। সেখানে অনেক মানুষ দেখার জন্য ভিড় জমিয়েছিল আমিও সেখানে দেখতে গিয়ে আমার মোবাইলে দারুণভাবে ক্যামেরায় ধারণ করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আশাকরি ছবি দুইটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে চমৎকার দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। আমার আব্বু যখন রাত্রি বেলায় গরু বেচা কিনা করছিল তখন আমি পিছন থেকে দারুন ভাবে কয়েকটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। এবং গরুগুলো যখন সন্ধ্যা রাতে আমাদের আড়ে উঁচু করে বাধা হয়েছিল তখন আমি সেখানে বেশ দারুন ভাবে কয়েকটি ছবি তুলেছিলাম। আসলে এবার আমাদের ৬১ টি গরু ঢাকাতে নিয়ে যাওয়া হয়েছিল বিক্রয় করার জন্য। আসলে আমার আব্বু সব সময় ঢাকাতে গরুর ব্যবসা করে। আমি যখন প্রথমে ঈদের সামনে গরু বিক্রয় করতে আব্বুর সাথে যেতে চেয়েছিলাম আব্বু আমাকে নিয়ে যেতে চেয়েছিল না আসলে সেখানে নাকি অনেক কষ্ট কিন্তু আমি তো প্রথমে বুঝতে পারিনি। পরে আব্বুর সাথে যাওয়ার কারণে সেখানে আমি আব্বুকে অনেক ধরনের হেল্প করেছিলাম। আসলে সেখানে গরু বেচাকেনা পরে টাকাগুলো আমার কাছে রাখতো এভাবেই প্রায় অনেক কষ্টের সাথে কয়েকদিন ঢাকাতেই ছিলাম। সেখানে প্রায় সারারাত জেগে গরুর বিক্রয় করতে হতো এবং দিনের বেলায় বাসায় এসে আমি আব্বু সহ আরো কয়েকজন রেস্ট নিতাম আবারও সন্ধ্যায় আমরা আমাদের গরুর আড়ে চলে যেতাম গরু বিক্রয় করার জন্য।
আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে দুইটি ছবি আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করে শেয়ার করেছি। প্রত্যেকদিন সকালবেলায় গরুগুলো এভাবেই রেস্ট নিতো তখন আমি বেশ চমৎকারভাবে ছবি তুলে আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করেছিলাম। উপরে আরেকটি ছবি দেখতে পারবেন একটি গরুর ছবি আমি তুলে শেয়ার করেছি এই গরুটি ছিল আমার পছন্দের একটি গরু। আব্বু যখন কিনেছিল তখন থেকে আমার কাছে বেশ পছন্দের একটি গরু ছিল। সব মিলিয়ে এবার কোরবানির ঈদে আব্বুর গরুর ব্যবসায়ী আমি অনেক ভাবে হেল্প করতে পেরেছিলাম। ঈদের আগের দিন রাত বারোটা পর্যন্ত আমরা আমাদের প্রত্যেকটা গরু বিক্রি করে ফেলেছিলাম। প্রত্যেক বছরের তুলনায় এবার কোরবানি ঈদে প্রত্যেকটা ব্যবসায়িক বেশ ভালো পরিমাণে লাভবান হয়েছে। ঐদিন রাতে আমরা ট্রাকে আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এভাবেই প্রায় এবার কোরবানির ঈদে পশু বেচাকেনা সম্পন্ন হয়েছিল। আজকের মত পোস্ট লেখা এখানেই শেষ করছি আশা করি আপনাদের সকলের কাছে বেশি ভালো লাগবে। সকলের মতামত বেঁচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন । সকলের জন্য শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
x-promotion
https://x.com/kibreay001/status/1932696206666531323?t=v2vg5UYLXu4-QSSCDC09IQ&s=19
https://x.com/kibreay001/status/1932696654601412865?t=v2vg5UYLXu4-QSSCDC09IQ&s=19
https://x.com/kibreay001/status/1932697110119674081?t=v2vg5UYLXu4-QSSCDC09IQ&s=19
https://x.com/kibreay001/status/1932697965090779254?t=v2vg5UYLXu4-QSSCDC09IQ&s=19
https://x.com/kibreay001/status/1932698128605721065?t=v2vg5UYLXu4-QSSCDC09IQ&s=19
https://x.com/kibreay001/status/1932634365739286916?t=MqcUu4qkdD4IhKW1PGXsYw&s=19
https://x.com/kibreay001/status/1932695637688197548?t=MqcUu4qkdD4IhKW1PGXsYw&s=19