ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৬-০৩-২০২৪)

IMG_20250121_231717.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। আপনারা সকলেই জানেন আমি বাইরের দেশে যাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করতেছি কিন্তু খুব শীঘ্রই আমার বাইরের দেশে যাওয়ার সময় সামনে চলে এসেছে। তাই আজকে সকাল বেলায় একটু ব্যাংকে গিয়েছিলাম নিজের ব্যক্তিগত কিছু কাজ ছিল। সেখানে কাজ শেষ করে আমি এবং আমার দুলাভাই দুজন মিলে একটু আমাদের এলাকায় সবজি বাজারে গিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য। সেখানে গিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম বাড়িতে গিয়ে আজকে বড়া ভেজে খাব রাতে। তাই সেখান থেকে কিছু ময়দা পিঁয়াজ মরিচ কিনে নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে বিকেল বেলায় খাওয়া-দাওয়া শেষ করে একটু বাইরে ঘোরাঘুরি করেছিলাম। এভাবে প্রায় পুরো দিন অতিবাহিত হয়ে গেল। সন্ধ্যায় বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষ করে বড় ভাজার জন্য বসে গেলাম। আসলে আমার দুলাভাই খুবই ভালো বাড়া ভাঁজতে পারে এর আগে বেশ কয়েকবার খাওয়া হয়েছে এবং আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। বড়া ভাজা শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে রাতে ঘুমানোর আগে হাতে কিছু সময় ছিল তাই পোস্ট লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক........

IMG_20250121_231839.jpg

IMG_20250121_231817.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রথম ফুলটিকে আমাদের এলাকায় গ্রামের ভাষায় মাইক ফুল বলা হয়। আসলে ফুলটি দেখতে আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। এমনিতেই বেগুনি কালারের যে কোন ফুল দেখতে আমার কাছে সত্যি বেশ ভালো লাগে। দ্বিতীয়ফুল আপনারা সকলেই বেশ ভালো করে চেনেন। এটি হচ্ছে গোলাপ ফুল যখন ছোট্ট বয়সে গাছ থেকে বের হয়েছিল তখনই আমি আমার মোবাইলের ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। চেষ্টা করি আমার চোখের সামনে যে কোন ভালো জিনিস দেখলেই সেগুলো ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য। চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদের মাঝে ফটোগ্রাফি গুলো ক্যামেরায় ধারণ করে সুন্দরভাবে বর্ণনা দিয়ে তোলার জন্য। আশা করি গোলাপ ফুল এবং মাইক ফুলের ফটোগ্রাফি এই দুইটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই দুটি ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম আমাদের গ্রামের পার্ক থেকে। সেখানে অনেক ধরনের ফুল রয়েছে চেষ্টা করি মাঝে মাঝে সেখান থেকে ফুলের ফটোগ্রাফি সংগ্রহ করার জন্য।

IMG_20250121_231804.jpg

IMG_20250121_231752.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি। এই দুইটি ফুলের ফটোগ্রাফি আমি সংগ্রহ করেছিলাম আমাদের গ্রামের পার্ক থেকে। রকি ভাইয়ের মেয়ে নাসিয়া কয়েকদিনে আমার সাথে খুবই ভালো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে তুলেছিল সত্যি যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পার্কের মধ্যে আমরা যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন আমার কাছে আবদার করে বসে চাচ্চু আমাকে একটা ফুল ছিড়ে দেন। তখন আমি ভাইয়ের মেয়েকে সেখান থেকে একটি ফুল ছেড়ে দিয়েছিলাম এবং বেশ দারুন ভাবে সেখানে দুইটি ফুলের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি রেছিলাম। চেষ্টা করি আমি খুবই সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি গুলো ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে প্রতিনিয়ত বর্ণনা দিয়ে তুলে ধরার জন্য। তবে এই দুইটি ফুলের নাম আমার জানা নেই যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। চেষ্টা করি আমার অজানা কিছু জিনিস থাকলে আপনাদের মাঝে শেয়ার করে সেগুলো আপনাদের থেকে জেনে নেওয়ার জন্য।

IMG_20250121_231741.jpg

IMG_20250121_231729.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

এবার আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও খুবই চমৎকারভাবে আপনাদের মাঝে দুটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। প্রথম ফুলের ফটোগ্রাফি টি হচ্ছে ভাইট ফুলের ফটোগ্রাফি। এটি হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয়। কিন্তু দ্বিতীয় ফুলের ফটোগ্রাফিটি আমার অজানা। আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আসলে এখানে ফুলের গায়ে বিভিন্ন ধরনের পোকামাকড় বসে ছিল তবে সবগুলো পোকা মাকড়সহ ফুলের ছবি যখন আমি ক্যামেরাবন্দি করছিলাম ক্যামেরায় দেখতে সত্যি আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। চেষ্টা করি আমি আপনাদের মাঝে সব সময় আমার ক্যামেরায় সুন্দর কিছু জিনিস ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসoppo f21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনী,মেহেরপুর, বাংলাদেশ
What3Words Locationlocation

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 last year 

দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার নাম না জানা সাদা ফুলের নাম হচ্ছে রেইন লিলি ফুল। রেইন লিলি ফুল আমার খুব ভালো লাগে। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেকগুলো ফুলের নাম আমার ও জানা নেই। এক দুটো ফুলের নাম জানা রয়েছে। বেশ ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে। দক্ষতার সাথে আপনি প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 last year 
1000091325.jpg1000091324.jpg1000091323.jpg
 last year 

এক নজরে মুগ্ধ হয়ে আমি তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে। কারণ আপনার সবগুলো ফটোগ্রাফি ছিল অনেক বেশি সুন্দর। এরকম সুন্দর ফটোগ্রাফি গুলো দেখলে অনেক মুগ্ধ হয়ে যাই। আপনি কিন্তু অনেক অসাধারণ ফটোগ্রাফি করতে পারেন। সবগুলো ফটোগ্রাফি খুব ভালো ছিল।

 last year 

বাহ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। বেশ সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। ধন্যবাদ ভাই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ফুলের দারুন দারুন ফটোগ্রাফি ধারণ করেছেন আপনি। আপনার ধারণ করার প্রতিটি ফটোগ্রাফির চমৎকার হয়েছে। ফুল দেখতে এমনিতে অনেক সুন্দর তার উপর আবার যদি এত সুন্দর ভাবে ফটোগ্রাফি ধারন করা হয় তাহলে দেখতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আজকে রেনডম ফটোগ্রাফি পোস্টে বেশ কয়েকটি ফুলের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ। বিশেষ করে হলুদ রঙের গোলাপ ফুলের ফটোগ্রাফিটি আমাকে আলাদাভাবে আকৃষ্ট করেছে।

 last year 

প্রকৃতির রঙিন গল্প যেন আপনার ক্যামেরায় নতুন মাত্রা পেয়েছে।ফুল তো এমনিতেই সুন্দর, কিন্তু আপনার ফটোগ্রাফির মাধ্যমে সে সৌন্দর্য যেন আরও গভীর হয়ে উঠেছে। প্রতিটি ছবিই এক একটা শিল্পকর্মের মতো! এমন দৃষ্টিনন্দন শট আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আরও চমৎকার ফটোগ্রাফির অপেক্ষায় রইলাম!

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62819.27
ETH 1705.61
USDT 1.00
SBD 0.40