ব্লু-ড্রিম শোরুম থেকে কেনা কাটার কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (৩০-০৪-২০২৫)

IMG_20250430_144855.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ব্লু-ড্রিম শোরুম থেকে কেনা কাটার কিছু মুহূর্ত। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই হাতমুখ ধুয়ে মাছের পুকুরে খাবার দেওয়া জন্য গিয়েছিলাম। মাছের পুকুরে খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে হালকা নাস্তা শেষ করে মাছের পুকুরে পানি দেওয়ার জন্য গিয়েছিলাম। সেখানে প্রায় চার ঘন্টা পুকুরে পানি দেওয়ার পরে বাড়িতে এসে আবারো একটু মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম মাঠ থেকে বাড়িতে এসে গোসল শেষ করে দুপুর বেলায় খাওয়া দাওয়া শেষ করেছি। তারপরে ও রুমে গিয়েছিলাম বেশ কিছু সময় রেস্ট নেওয়ার জন্য রেস্ট নেওয়ার পরেই আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........

IMG_20250430_144844.jpg

IMG_20250430_144833.jpg

আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে দুটি ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্দী করে শেয়ার করেছি। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ব্লু ড্রিম শোরুম থেকে কেনাকাটার কিছু মুহূর্ত। বেশ কিছুদিন আগে আমাদের এলাকায় ব্লু ড্রিম নতুন শোরুম দেওয়া হয়েছিল। ব্লু ড্রিম শোরুম উদ্বোধন করার কয়েকদিন পরে আমি গিয়েছিলাম সেখান থেকে একটি শার্ট কেনার জন্য। ব্লু ড্রিম নতুন শোরুম এর মধ্যে ঢোকার পরে সত্যিই আমি বেশ অবাক হয়েছিলাম ভিতরে ডেকোরেশন গুলো সত্যিই বেশ চমৎকার ছিল যেহেতু নতুন শোরুম ছিল তাই অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন ছিল দেখে আমার কাছে বেশ ভালো লেগেছিল মনে হচ্ছিল টাকা থাকলে প্রত্যেকটা শার্ট কিনে নিয়ে বাড়িতে যেতাম। সেখানে আমি শাটগুলো অনেক সময় দেখার পরে অনেকগুলো শার্টের মধ্য থেকে আমার পছন্দ মত একটি শার্ট আমি চয়েস করেছিলাম আসলে অনেকগুলো শার্ট এক জায়গায় থাকলে পছন্দ করতে একটু সমস্যা হয়। ঠিক আমিও ও পছন্দ করতে গিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিলাম। এমনিতেই আমার ফেভারিট কালার ব্লাক তাই আমি সব সময় ব্ল্যাক কালার এর মধ্যে চেক শার্ট এবং প্রিন্টের শার্টগুলো গায়ে দিয়ে থাকি। সেখান থেকে শার্ট নেওয়ার পরে আমি বেশ কিছু সময় সুন্দরভাবে শোরুম ঘুরে দেখেছিলাম।

IMG_20250430_144823.jpg

IMG_20250430_144812.jpg

এবার আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন শো রুমের মধ্যে আমি অনেক সুন্দর ভাবে আমার নিজের মোবাইল ফোন দিয়ে একটি ছবি তুলেছিলাম সেটিও আপনাদের মাঝে খুবই সুন্দরভাবে শেয়ার করেছি। তারপরে আমি শাট হাতে নিয়ে ট্রায়াল দেওয়ার জন্য ট্রায়াল রুমের মধ্যে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে শার্ট ট্রায়াল দেওয়ার পরে আমার কাছে বেশ ভালোই লেগেছিল তাই আমার পছন্দ হয়ে যায় আসলে আমার পছন্দ হয়ে গেলে আমি দামের দিকে কোন সময় তাকাই না বললেই চলে। তারপরে আমি ট্রায়াল রুম থেকে বের হয়ে এসে কাউন্টারে জমা দিয়েছিলাম আমার নামে রিসিপশন নেওয়ার জন্য। সেখানে আমি বেশ কিছু সময় শার্ট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার পরে আমার সিরিয়াল পেয়েছিলাম আসলে যেহেতু নতুন শোরুম ছিল তাই অনেক মানুষের ভিড় ছিল সেখান থেকে আসলে বেশ উন্নত মানের শার্ট এবং প্যান্ট পাওয়া যায় এখানে আমার কাছেও বেশ ভালো লেগেছিল। আসলে এই ব্লু ড্রিমের শোরুমের ওনার ছিল আমাদের এলাকার একটি ছেলে সত্যি বড় ভাইয়ের সাথে আমার বেশ ভালো সম্পর্ক তাই সেখানে যাওয়া মাত্রই বড় ভাই আমাকে ডেকে শার্ট কেনার পরে দুইটি কুপন দিয়েছিল যেহেতু ঈদের মধ্যে ছিল তাই আমি কুপন দুটি রেখে দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কোন লটারি জিততে পারিনি। এভাবে বেশ কিছু সময় বড় ভাইয়ের সাথে সেখানে গল্পে আড্ডায় মেতে উঠেছিলাম।

IMG_20250430_144800.jpg

IMG_20250430_144748.jpg

আপনারা উপরে এবার লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও খুবই চমৎকারভাবে আপনাদের মাঝে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দী করে শেয়ার করেছি। শার্ট যখন আমি রিসিবশনে জমা দিয়েছিলাম। তখন আমি সেখান থেকে শার্টের গায়ে দাম দেওয়া ছিল আমি খুবই চমৎকারভাবে আমার মোবাইলের ক্যামেরায় বন্দি করেছিলাম। তারপরে সেখান থেকে আমাকে অনেক সুন্দর ভাবে একটি ব্লু ড্রিমের প্যাকেটের মধ্যে শার্ট প্যাকেটিং করে দেওয়া হয়েছিল। তারপরে আমি সেখানেই বেশ কিছু সময় আরো অনেক কিছু দেখতেছিলাম আসলে যেহেতু নতুন শোরুম দিয়েছিল তাই শোরুম আমি সম্পূর্ণ ঘুরে দেখেছিলাম সেখানে নতুন নতুন কালেকশন ছিল সবগুলো আমার কাছে বেশ ভালো লেগেছিল। তবে সেখানে বেশ কিছু ওয়ালেট আমার পছন্দ হয়েছিল কিন্তু আমি কয়েকদিন আগেই নতুন একটি ওয়ালেট নিয়েছিলাম তাই সেখান থেকে আর ওয়ালেট কেনা হয়নি। আশা করি আবারও খুব দ্রুত নতুন ভাবে যখন কেনাকাটা করবো তখন ব্লু ড্রিম শোরুম থেকে নতুন একটি ওয়ালেট কিনব। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
 last year 

এরকম নতুন নতুন শোরুম হলে সেগুলো থেকে কেনাকাটা করার ভীষণ ইচ্ছা হয়। আপনার এলাকায় নতুন শোরুম তথা ব্লু ড্রিম থেকে শার্ট কিনার অনুভূতি আমাদের মাঝে সুন্দর করে শেয়ার করেছেন। আপনার এই অনুভূতিমূলক পোস্টটি পড়ে ভালই লাগলো।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 62083.50
ETH 1658.83
USDT 1.00
SBD 0.41