অনেকদিন পর চেনা মানুষগুলোর সাথে দেখা সিঙ্গাপুরে

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.........!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (৩১-০১-২০২৫)

IMG_20250131_160943.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অনেকদিন পর চেনা মানুষগুলোর সাথে দেখা সিঙ্গাপুরে। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অফিসে বেশ কিছু কাজকর্ম ছিল কাজগুলো শেষ করে রুমে ফিরতে অনেক সময় প্রয়োজন হয়েছিল। রুমে ফেরার পরে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে বেশ কিছু সময় বন্ধুদের সাথে ভিডিও কলে আড্ডা দিয়েছিলাম। আসলে সেই পুরনো দিনের স্মৃতিগুলোর কথা মনে পড়লে সত্যিই বেশ খারাপ লাগে। সেই গ্রামের শৈশব স্মৃতিগুলো এখনো বন্ধুদের মাঝে রয়েছে কিন্তু আমি চলে এসেছি দূর প্রবাস জীবনে সত্যি এটা আমার কাছে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা বলতে পারি আমি। আমার পরিবার কখনোই চাইনি আমি প্রবাস জীবন পার করি কিন্তু এখানে আসার জন্য আমার বড় একটা অবদান ছিল। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন বেশ ভালোই আছি আশা করি আপনাদের মাঝে সব সময় সুখ-দুঃখের কথাগুলো শেয়ার করতে পারব। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক...........

IMG_20250131_161052.jpg

IMG_20250131_161042.jpg

আপনার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। আসলে সিঙ্গাপুরে এসেছি আমি গত কয়েকদিন হল। কিন্তু এর আগে থেকে আমার অনেক চেনাজানা মানুষ এবং আমাদের গ্রামের মানুষ অনেকেই সিঙ্গাপুরে রয়েছে। বেশ কয়েকদিন ধরে সকলে আমার সাথে যোগাযোগ করছে সত্যি এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে যখন আমি গ্রামে ছিলাম সকলেই আমাকে বেশ ভালোবাসতো আমি সকলের ভালোবাসায় সত্যি বেশ মুগ্ধ হয়েছি। শুধুমাত্র আমি এসেছি এবং আমাদের গ্রামের অনেক ছেলেরা সিঙ্গাপুর আছে এবং সিঙ্গাপুরে গত তিনদিন ছুটির দিন ছিল তাই আমরা সকলে একসাথে দেখা করেছিলাম এটা সত্যি আমাদের জন্য বেশ বড় একটা পাওয়া ছিল। গ্রামের চেনাজানা মুখগুলো যখন দেশের বাইরে এসে এক জায়গায় দেখা যায় সত্যি বেশ ভালো লাগে। আসলে গতকাল কি যে আনন্দের সাথে দিন পার করেছিলাম বলে বোঝানো। আমরা সবাই সিঙ্গাপুর চাঙ্গী এয়ারপোর্ট এর পাশে গতকাল দেখা করেছিলাম এবং সেখানেই নদীর ফটোগ্রাফি আমি ক্যামেরায় ধারণ করেছিলাম সেই দুইটি আপনাদের মাঝে তুলে ধরেছি। সব মিলিয়ে সেখানে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম আমরা।

IMG_20250131_161032.jpg

IMG_20250131_161020.jpg

এবার আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারও চমৎকারভাবে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। আসলে আমি যখন গ্রামে ছিলাম তখন বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করতাম তাই গ্রামের ছোট-বড় সকল মানুষের সাথে আমার বেশ ভালো একটা সম্পর্ক ছিল সকলেই আমাকে বেশ পছন্দ করত। আসলে আমিও সকলকে বেশ আন্তরিকতা দেখিয়ে তাদের ভালোবাসা আদায় করে নিতাম এটা আমার একটা বড় পাওয়া ছিল। আমাদের মধ্যে সবথেকে বড় ভাইয়ের ছবি আমি উপরে শেয়ার করেছি। প্রায় ১০ থেকে ১২ বছর সিঙ্গাপুরে রয়েছে সত্যি তার এতদিনের প্রবাস জীবন দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। আমি এবং আমার অনেক কাছের মামা দুজন মিলে আমরা নদীর পাড়ে বেশ কিছু ছবি উঠেছিলাম সেখান থেকে একটি ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। সেখানে আমরা প্রায় ১৪-১৫ জন গ্রামের সকল মানুষ এক জায়গায় বসে ছিলাম এবং সেখানে খাওয়া-দাওয়া করেছিলাম এবং সকলে বেশ আনন্দের সাথে খোশ গল্পে মেতে উঠেছিলাম। আসলে সিঙ্গাপুরে মাঝেমধ্যেই এরকম ছুটি পাওয়া যায় এরকম ছুটির দিনে গ্রামের সকলকে যদি একসাথে এক জায়গায় হওয়া যায় সত্যি সকলের কাছেই বেশ ভালো লাগে এবং দিনটা বেশ উপভোগ করা যায়। সব মিলিয়ে নতুন এসে বেশ দারুন সময় অতিবাহিত করেছি সকলের সাথে।

IMG_20250131_161009.jpg

IMG_20250131_160957.jpg

আপনারা এবার উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে খুবই চমৎকারভাবে দুটি ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। প্রথমে আমি আমার সব থেকে কাছের দুজন মামার সাথে সেলফি তুলে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমি যখন ফুটবল খেলা খেলতাম তখন আমার সাথে এই দুজন খেলা খেলত সত্যি তাদের ব্যবহার আচার-আচরণ আমাকে বেশ মুগ্ধ করেছে। আমি এখানে আসার পরে তারা আমার সাথে অনেকভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে আমি কিভাবে আছি কোন সমস্যায় আছে কিনা সবকিছু জানার চেষ্টা করেছে। সত্যি সকলের ভালোবাসা পেয়ে আমি বেশ মুগ্ধ হয়েছি। তবে নতুন নতুন এসে আমার মনটা বেশ খারাপ আসলে খারাপ লাগারই কথা নতুন নতুন বাড়ি ছেড়ে দেশ ছেড়ে কোথাও গেলে একটু খারাপ লাগবে এটাই স্বাভাবিক। তবে প্রবাস জীবনটা সত্যিই অনেক কঠিন। আশা করি এভাবে খুব সুন্দর সময় অতিবাহিত করব সুখ-দুঃখের গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আজকের লেখা পোস্ট এখানে শেষ করছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
1000086878.jpg1000086879.jpg1000086880.jpg
1000086883.jpg1000086882.jpg1000086881.jpg

দূর প্রবাসে গিয়ে যখন নিজগ্রামের মানুষকে খুঁজে পাওয়া যায় তাহলে তো আনন্দে আত্মহারা। আপনি শুধু সিঙ্গাপুরে গিয়ে আপনার এলাকার মানুষজনকে পেয়ে আপনি ধন্য তাদের আচার আচরণ ব্যবহার আপনাকে বারবার মুগ্ধ করছে এটাই হওয়া উচিত। দোয়া করি আপনার স্বপ্নপূরণ হোক যে জন্য আপনি সুদূর প্রবাস-এ গিয়েছেন।

 last year 

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

ভাই অনেক ভালো লাগলো আপনার বিদেশে যাওয়ার কথা জেনে। সেখানে উপস্থিত হয়ে আপনি আপনার আপনজনদের কাছে পেয়েছেন এটাও কিন্তু সৌভাগ্যের বিষয়। সবাই একত্রে অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা করি।

 last year 

ঠিক বলেছেন ভাই আসলে দূর প্রবাসে এসে আপনজনদের খুঁজে পাওয়ার সত্তি বেশি ভাগ্যের বিষয়।

 last year 

তাহলে আপনি বিদেশে চলে গেছেন। দোয়া করি আপনি যেন ভাল থাকেন। এখন থেকে তাহলে বিদেশের অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবো আপনার জন্য। ভালো লেগেছে আপনি আপনার দুই মামাকে কাছে পেয়েছেন দেখে। সুন্দর ফটোগ্রাফি করেছেন সবার। সুন্দর এই ব্লগ শেয়ার করে অনেক কিছু জানার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া প্রিয় মানুষ এবং চেনা মানুষগুলোর সাথে অনেকদিন পর দেখা হয়েছে শুনে বেশ ভালো লাগলো। আপনি সিঙ্গাপুরে যাওয়ার কারণে এই প্রিয় লোকগুলোর সাথে আপনার দেখা হয়েছে। আসলে বিদেশে পরিচিত লোক এবং গ্রামের লোক কমবেশি অনেক থাকে। আর বিদেশে ভালোবাসা এবং আন্তরিকতা মানুষের মনে খুব সহজে জায়গা করে নেই। তবে আপনার পোস্টটি দেখে সত্যি অনেক ভালো লাগলো।

 last year 

ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 last year 

বিদেশের বাড়িতে নিজ দেশের মানুষ দেখলেও খুব ভালো লাগে। আর আপনার গ্রামের মানুষদের সাথে যেহেতু দেখা হয়েছে, সেহেতু বুঝাই যাচ্ছে আপনারা এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন। সিঙ্গাপুর চাঙ্গী এয়ারপোর্ট খুব সুন্দর। আমি ২ বার ট্রানজিটে সেই এয়ারপোর্টে বেশ কয়েক ঘন্টা ছিলাম। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 65205.67
ETH 1760.94
USDT 1.00
SBD 0.42