লাইফ স্টাইল // তারুণ্যের উৎসব ২০২৫

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.........!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৯-০১-২০২৫)

IMG_20250119_073402.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লাইফ স্টাইল // তারুণ্যের উৎসব ২০২৫ । আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে ট্রেনিং করতে যাওয়ার উদ্দেশ্যে আমি মেহেরপুর রওনা দিয়েছিলাম। আসলে বাড়ি থেকে সকাল সাতটার সময় বের হতে হয় সেখানে গিয়ে নয়টার আগে পৌঁছানো লাগে তাই অনেক সকাল সকাল বের হতে হয়। আসলে শীতের সকালে সেখানে পৌঁছানো সত্যি আমার পক্ষে বেশ কষ্টকর হয়ে যায়। সেখানে গিয়ে পৌঁছানোর পরে গতকালকে আমরা জানতে পারলাম আমাদেরকে আজকে জেলা প্রশাসক কার্যালয় একটি আলোচনা সভায় যেতে হবে। আসলে ঐদিন আমাদের আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং দূষণমুক্ত পরিবেশ তৈরি করা। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক..........

IMG_20250119_073446.jpg

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি চমৎকারভাবে আপনাদের মাঝে একটি ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। আসলে আমরা ছিলাম হচ্ছে মেহেরপুর টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে। সেখান থেকে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়। সেখানে নিয়ে যাওয়ার পরে রাস্তায় আমাদের সুন্দর মনোরম পরিবেশে একটি রেলি হয়েছিল। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়া দূষণমুক্ত পরিবেশ গড়া। আমাদের সাথে মিছিলে ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিসি ও মেহেরপুর জেলা পুলিশ সুপার। সকলের সমন্বয়ে শান্তিপূর্ণ একটা রেলি হয়েছিল মেহেরপুর শহরে। সেখানে আমাদের সাথে আরো অনেক মানুষ যোগদান করেছিল প্রত্যেকটা স্কুল কলেজ থেকে অনেক ছাত্র-ছাত্রী এসেছিল সেখানে। এভাবে আমরা প্রায় মেহেরপুর শহর পুরো পায়ে হেঁটে ঘুরে ছিলাম এবং আমাদের রাস্তায় প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশকে নিয়োগ যুক্ত করা হয়েছিল। এভাবে আমরা দীর্ঘ কয়েক ঘন্টা পায়ে হাঁটার পর শান্তিপূর্ণ একটা উদ্দেশ্য নিয়ে রাস্তায় তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদ্দেশ্য শেষ করেছিলাম। আসলে আমাদের সকলকে প্রথমে আমাদের নিজ নিজ পরিবেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আহ্বান জানানো হয়েছিল। একমাত্র তরুণ প্রজন্ম পারবে নিজেদের পরিবেশ সুন্দরভাবে বজায় রাখতে।

IMG_20250119_073424.jpg

IMG_20250119_073413.jpg

আপনারা এবার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে দুটি ছবি আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। যখন আমরা শান্তিপূর্ণ একটা রেলি নিয়ে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়েছিলাম তখন আমাদের সাথে ছিল মেহেরপুর জেলা স্কাউটিং টিম। আসলে তাদের পোশাক-আশাক বেশভুষ ছিল অন্যরকম সত্যি তাদেরকে দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমাদের সাথে রেলিতে অংশগ্রহণ করেছিল মহিলা ও পুরুষ দুই দল সমানভাবে অংশগ্রহণ করেছিল। রেলি বের হওয়ার আগ পর্যন্ত আমরা সেখানে খুবই সুন্দর মনোরম পরিবেশে সকলের নিজ নিজ দায়িত্বে নিশ্চই ভাবে দাঁড়িয়ে ছিলাম এবং সকলে খোশ গল্পে মেতে উঠেছিল। আসলে আমাদের সকলকে চিন্তাভাবনা রাখতে হবে আমাদের সামনের প্রজন্মকে সুন্দর একটা পরিবেশ উপহার দেওয়া এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য।

IMG_20250119_073349.jpg

আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো একটি ছবি আপনাদের মাঝে শেয়ার করেছি। আমরা যখন প্রায় মেহেরপুর জেলা শহর পায়ে হেঁটে রেলির মাধ্যমে ঘোরা শেষ করে জেলা প্রশাসক কার্যালয় মেহেরপুর এসে পৌছালাম। তখন আমাদের সাথে ডিসি স্যার সহ মেহেরপুর জেলা পুলিশ সুপার সহ আরো অনেকেই বক্তব্য রেখেছিলেন। আসলে তাদের বক্তব্য শুনে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছিল। আসলে এর আগে কখনো আমি এরকম অনুষ্ঠানে যোগদান করেছিলাম না এই প্রথম অভিজ্ঞতাটাও বেশ দারুন ছিল। সব মিলিয়ে সেখানে কাটানো সময় গুলো এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি এটাই আমার কাছে সব থেকে বড় প্রাপ্তি। আশা করি আজকের লেখা পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 
1000086716.jpg1000086715.jpg1000086714.jpg
1000086719.jpg1000086718.jpg1000086717.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 59525.90
ETH 1570.17
USDT 1.00
SBD 0.42