ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৪-০২-২০২৫)

IMG_20250214_110224.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ফটোগ্রাফি // কয়েকটি রেনডম ফটোগ্রাফি। আজকে সকাল বেলা থেকে বেশ ব্যস্ত সময় পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হালকা একটু নাস্তা খেয়ে প্রথমেই চলে গিয়েছিলাম ফিঙ্গার দেওয়ার জন্য। সেখানে গিয়ে আমি ফিঙ্গার দেওয়া শেষ করে আমার পারমিট কার্ড নিয়ে এসেছি। আজকে সিঙ্গাপুর থেকে আমাকে পারমিট কার্ড দেওয়া হয়েছে সত্যি এজন্য বেশ আনন্দিত। পারমিট কার্ড নিয়ে রুমে আসার পরে বেশ কিছু সময় বসে ছিলাম। বসে বসে ভাবলাম আপনাদের মাঝে আজকে পোস্ট শেয়ার করা দরকার। চেষ্টা করি আমি আমার নির্ধারিত কাজের ফাঁকে আপনাদের সাথে প্রতিনিয়ত কিছু সময় যুক্ত থাকার জন্য। আসলে এখানে যুক্ত থাকলে আমার মন মাইন্ড সবসময় ফ্রেশ থাকে এবং বেশ ভালো লাগা কাজ করে। চেষ্টা করি আপনাদের মাঝে প্রত্যেকদিন পোস্ট শেয়ার করার জন্য। তবে চলুন আজকের ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........

IMG_20250214_110252.jpg

IMG_20250214_110240.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আপনারা প্রথমে উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই চমৎকার ভাবে দুটি ছবি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আমি চেষ্টা করি আমার জায়গা থেকে প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন কিছু পোস্ট শেয়ার করার জন্য। আমি আমার সেই জায়গা থেকে আজকে আপনাদের মাঝে চলে এসেছি আমার মোবাইলে থাকা বেশ কিছু ফটোগ্রাফির অ্যালবাম থেকে বেশ কয়েকটি ফটো নিয়ে পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়েছি। আপনারা লক্ষ্য করলে দুইটি ভিন্ন ভিন্ন কালারের জবা ফুলের ফটোগ্রাফি দেখতে পারবেন। একটি হলুদ কালারের জবা ফুলের ফটোগ্রাফি আরেকটি হালকা লাল কালারের জবা ফুলের ফটোগ্রাফি। আমি এই ফটোগ্রাফি দুইটি সংগ্রহ করেছিলাম আমাদের পাশের গ্রামের পার্কের মধ্যে থেকে। সেখানে আমরা অনেকেই বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম এবং সুন্দর কিছু মুহূর্তের ফটোগ্রাফি আমি আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে রেখেছিলাম। আমার চোখের সামনে ভালো কিছু জিনিস দেখতে পেলে আমি সেগুলো মোবাইলে ক্যামেরা বন্দী করে রেখে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছেও এই দুইটি জবা ফুলের ফটোগ্রাফি ভালো লাগবে।

IMG_20250214_110212.jpg

IMG_20250214_110146.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে আবারও দেখতে পারবেন আমি আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে দুটি ফটোগ্রাফি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। আমি উপরে যে দুটি ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি প্রথম ফুলের ফটোগ্রাফির নাম আমার অজানা যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। দ্বিতীয় ফুলের ফটোগ্রাফি হচ্ছে গেট ফুলের ফটোগ্রাফি আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় বলা হয়। আসলে এই ফুল দেখতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে। এই ফুলগুলো যখন পরিপূর্ণভাবে গাছে বেড়ে উঠে তখন দেখতে লাল কালারের হয়। এমনিতেই লাল কালারের যেকোনো ধরনের ফুল যদি মোবাইলে ক্যামেরা বন্দি করা যায় দেখতে বেশ ভালো লাগে। আমি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে ধরনের ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে সেই ধরনের ফটোগ্রাফি ক্যামেরা বন্দি করে শেয়ার করতে। আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনাদের মাঝে প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করে সুন্দরভাবে গুছিয়ে বর্ণনা দিয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।

IMG_20250214_110132.jpg

IMG_20250214_110158.jpg

লোকেশন // বঙ্গ এগ্রো কমপ্লেক্স
ডিভাইস // oppo f21s pro

এবার আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি খুবই চমৎকারভাবে দুইটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। একটি হচ্ছে পদ্ম ফুলের ফটোগ্রাফি অপরটি হচ্ছে লাল কালারের পাতাবাহার ফুলের ফটোগ্রাফি। আসলে এই দুইটি ফুলের ফটোগ্রাফি দেখতে সত্যি আমার কাছে বেশ চমৎকার লেগেছিল। আমাদের গ্রামের পার্কের মধ্যে একটি পুকুর রয়েছে সেখানে শুধুমাত্র পদ্মফুল দেখা যাচ্ছিল পুকুরের মধ্যে আমি তখনই আমার মোবাইলের ক্যামেরার জুম করে অনেক সুন্দর ভাবে একটি পদ্ম ফুলের ফটোগ্রাফি আমার মোবাইলে ক্যামেরা বন্দি করে রেখেছিলাম। আসলে সেখানে বেশ সুন্দর এবং মনোরম পরিবেশ ছিল বিকেল বেলায় সময় কাটাতে সত্যি আমাদের সকলের কাছে বেশ ভালো লেগেছিল। সব মিলিয়ে বেশ দারুন সময় অতিবাহিত করেছিলাম দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা সকলে মিলে। আসলে প্রত্যেক মাসে যে কোন একদিন ফটোগ্রাফি ধারণ করার জন্য বাড়ি থেকে বের হই সেদিনের চেষ্টা করে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি গুলো ক্যামেরা বন্দি করে মোবাইলে সংগ্রহ করে রাখার জন্য। সেখান থেকে আপনাদের মাঝে প্রতিনিয়ত পোস্ট শেয়ার করার চেষ্টা করি। আশা করি আজকের লেখা ফটোগ্রাফি পোস্ট আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসoppo f21s pro
লেখক@kibreay001
লোকেশনগাংনী,মেহেরপুর, বাংলাদেশ
What3Words Locationlocation

✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 last year 

অনেক সুন্দর ভাবে করলেন সবগুলো ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। ফুল গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। প্রতিটা ফুলের সৌন্দর্য অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে ফটোগ্রাফি করার পর। আমার কাছে তো জবা ফুলের ফটোগ্রাফি গুলো সব থেকে বেশি ভালো লেগেছে দেখতে। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনারা কাছে জবা ফুলের ফটোগ্রাফি সবথেকে বেশি ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম আপু।

 last year 
1000088680.jpg1000088681.jpg1000088682.jpg
1000088684.jpg1000088683.jpg1000088685.jpg
 last year (edited)

ভাই আজকে আপনি অনেকগুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। জবা ফুলের ফটোগ্রাফি এবং শাপলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। ফুলের সৌন্দর্য দেখলে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 last year 

ওয়াও আপনি আজকে অসাধারণ কিছু ভিন্ন ভিন্ন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন।আপনার তোলা প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে ভাইয়া।বিশেষ করে জবা ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।ফটোগ্রাফির পাশাপাশি বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে পোষ্টটি শেয়ার করার জন্য।

 last year 

জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ভাই।

 last year 

আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আজকে দীর্ঘদিন পর আপনার কাছ থেকে এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি দেখতে পেলাম। আপনার ফটোগ্ৰাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সুন্দর করে সময় দিয়ে ধৈর্য ধরে ফটোগ্ৰাফি করেন। আপনি ফটোগ্রাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন। এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

চেষ্টা করি ভাই যেকোনো কাজ নিচের জায়গা থেকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য।

 last year 

প্রকৃতি সবুজ রঙের দেখতে হয় ঠিকই কিন্তু সেই সবুজের মাঝে নানান রঙের ফুল থাকে বলে প্রকৃতিকে এত রঙিন এবং উজ্জ্বল দেখায়। তাই যেকোনো ধরনের ফুলের ছবি হলেই দেখতে বড় ভালো লাগে। আপনি আন্টি কয়েকটা ফুলের ছবি আমাদের সাথে শেয়ার করছেন প্রতিটি ছবি খুব সুন্দর হয়েছে।

 last year 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 last year 

আজকে বেশ চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছো তোমার ফুলের ফটোগ্রাফি গুলো ভীষণ সুন্দর হয়েছে। ফুল হলো সৌন্দর্যের প্রতিকার এই ফুলকে সবাই ভালোবাসে। শেয়ার করা ফুলের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি ধারণ করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমাদের গ্রামের এই পার্কের সৌন্দর্যটা আসলেই মুগ্ধ হয়ে যাবার মতো। জবা ফুলের ফটোগ্রাফি এবং শাপলা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

আমার কাছেও আপনাদের গ্রামের পার্কের সৌন্দর্য বেশ ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60116.64
ETH 1564.69
USDT 1.00
SBD 0.42