কুরবানীর ঈদ কেন্দ্র করে বামুন্দি পশুর হাট

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো.......!!
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০৬-২০২৫)

IMG_20250601_172011.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি কুরবানীর ঈদ কেন্দ্র করে বামুন্দি পশুর হাট। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে হাত মুখ ধুয়ে মাছের খাবার দিতে গিয়েছিলাম। মাছের খাবার দেওয়া শেষ করে বাড়িতে এসে নিজে একটু খাওয়া দাওয়া করেছিলাম। দুপুর বেলায় আব্বুর সাথে বের হয়েছিলাম আমাদের এলাকায় কিছু জায়গায় আমার আব্বুর কুরবানীর গরু কেনা আছে সেই জায়গাগুলোতে প্রত্যেকের বাড়িতে টাকা দিতে গিয়েছিলাম। আসলে আমার আব্বা মূলত গরুর ব্যবসা করে ঢাকাতে আমাদের গরুর ব্যবসা আছে সেখানেই মূলত আমার আব্বা ব্যবসা করে। এবার কোরবানির ঈদ সামনে রেখে আমার আব্বু আমাদের এলাকা থেকে অনেক গরু কিনেছে এবং আমাদের এলাকার বামুন্দি পশুর হাট থেকে অনেক গরু কিনেছে মূলত সেগুলো নিয়েই বেশ কয়েকদিন ব্যস্ততার মধ্যে আছি। আমিও সামনে সোমবারের দিন ঢাকাতে যাব আব্বুর সাথে সব মিলিয়ে ঈদের আগ পর্যন্ত বেশ ব্যস্ততায় দিন কাটবে। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক..........

IMG_20250601_172039.jpg

IMG_20250601_172027.jpg

আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে বেশ কয়েকটি ছবি তুলে আমার মোবাইলের ক্যামেরা বন্দি করে শেয়ার করেছি। গত শুক্রবারের দিন আমি বামুন্দি হাটে গিয়েছিলাম দুপুরবেলার দিকে। আসলে বামন্দির পশুর হাটে আমার আব্বু প্রায় ২৪ টি গরু কিনেছিল। সেগুলো শুক্রবারের দিন টাকে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে পাঁচটি গরু আমাদের বাড়িতে নিয়ে এসে রাখা আছে আবার এগুলো কয়েকদিন পরেই ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমি বামুন্দির হাটে পৌঁছানোর পরেই আমার মোটরসাইকেল গ্যারেজে রেখে আব্বুর কাছে গিয়েছিলাম কয়টা গরু কিনেছে দেখার জন্য এবং সেখানে একটু আব্বুর কাজে সহযোগিতা করার জন্য। আসলে আমি মূলত হাটে যাই যদি আব্বুর টাকা লাগে ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে এসে আব্বুকে দিতে তাছাড়া আমি খুব কম হাটে যাই। আপনারা উপরের ছবিগুলোর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আসলে কুরবানীর ঈদকে সামনে রেখে বামুন্দি পশুর হাটে অনেক গরু উঠেছিল ক্রয় এবং বিক্রয় করার জন্য। সেখান থেকে অনেক মানুষ গরু কিনেছে এভাবেই সপ্তাহে দুই দিন বামুন্দি পশুর হাট বসে।

IMG_20250601_171958.jpg

IMG_20250601_171932.jpg

আপনারা উপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে চমৎকার দুটি ছবি তুলে আমার মোবাইলের ক্যামেরা ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছি। আসলে আমার আব্বুর গরুর আড়ত হচ্ছে একদম রাস্তার পাশে সেখানে হাটের মধ্য থেকে গরু গুলো কিনে নিয়ে আসার পরে আড়োতে বেঁধে রাখা হয়। আমি মূলত সেখানে গরু গুলোর সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম এবং বেশ কিছু সময় পরে দেখি আব্বু হাটের মধ্য থেকে গরু কিনে নিয়ে এসে এখানে বেঁধে রাখল তারপরে আমি সেখানে আব্বুকে কয়েক লাখ টাকা দিয়েছিলাম। আসলে মাঝেমধ্যে বাড়ি থেকে যেই টাকা নিয়ে যায় যদি গরু কিনার পরে টাকায় কম পড়ে যায় তখন আমি বাড়ি থেকে টাকা অথবা ব্যাংক থেকে নিয়ে গিয়ে আব্বুকে দিয়ে থাকি। সেখানে আমাদের গরু দেখাশোনার জন্য প্রায় চারজন মানুষ রাখা হয়েছে। কিছুদিন আগে আমাদের বাসায় রকি ভাই এসেছিল ভাইয়ের সাথে আমি আব্বুকে দেখা করানোর জন্য আমাদের এই বামুন্দি পশুর হাটে এই জায়গায় নিয়ে গিয়েছিলাম ভাই দেখলে হয়তো জায়গাটা চিনতে পারবে।

IMG_20250601_171918.jpg

IMG_20250601_171907.jpg

আপনার ওপরে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আবারো আপনাদের মাঝে খুবই সুন্দর ভাবে দুটি ছবি মোবাইলের ক্যামেরায় ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। আমি সেখানে আমাদের গরুর আড়োতের সামনে দাঁড়িয়ে ছিলাম আপনারা ক্যামেরায় লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে বেশ কয়েকটি লাল গরু বাধা আছে আব্বু গরু গুলো কিনে নিয়ে আসার পরে এখানেই বেঁধে রেখেছিল আমি তখন সামনে দাঁড়িয়ে খুবই সুন্দরভাবে ছবি তুলেছিলাম। আসলে প্রত্যেকটা পোষ্টের মধ্যে আমি আমার নিজের সেলফি দিতে বেশ পছন্দ করি তাই সেখানে দাঁড়িয়ে আমি বেশ দারুণভাবে একটি সেলফি তুলে ছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। সব মিলিয়ে আশা করি আজকের পোস্টটি আপনাদের মাঝে বেশ ভালো লাগবে। এবার কোরবানির ঈদ সামনে রেখে গরুর বিক্রয় করার জন্য আব্বুর সাথে ঢাকায় যাচ্ছি আশা করি সেখান থেকেও বেশ দারুন কিছু মুহূর্ত আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আজকের লেখা পোস্ট এখানে শেষ করছি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।

✨💞আমার নিজের পরিচয়💞✨

1000096995.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি ক্যামেরাবন্দি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা এবং ফটোগ্রাফি ধারণ করা। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২২ সালের জানুয়ারি মাসের ০১ তারিখে । স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো অনেক দূরে এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Posted using SteemPro

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.078
BTC 62741.70
ETH 1659.93
USDT 1.00
SBD 0.42