ঈদ কেনাকাটা।|| by @kazi-raihan
আমার প্রিয় বন্ধুরা,
আমি@kazi-raihan বাংলাদেশের নাগরিক।
আজ - ১৪ই চৈত্র | ১৪৩১ বঙ্গাব্দ | শনিবার | বসন্তকাল|
আমি কাজী রায়হান,আমার ইউজার নাম @kazi-raihan।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে অভিনন্দন।
আজকে অনেক ব্যস্ততার কারণে পোস্ট করতে একটু এলোমেলো হয়েছে মূলত আগে যে পোস্ট করেছিলাম সেটা এডিট করে পোস্ট সুন্দরভাবে সাজিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করলাম। মূলত পোষ্টের সিডিউল অব্যাহত রাখতে এই পথ অবলম্বন করেছিলাম তার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। যাইহোক এবার পোষ্টের মূল প্রসঙ্গে আসি। আর কয়দিন বাদে ঈদ যার কারণে সবাই ঈদ নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছে আমিও তার ব্যতিক্রম নয়। ঈদের কেনাকাটা সেই সাথে পারিবারিক ঝামেলা নিয়ে অনেকটাই দৌড়ের উপরে আছি।
তবুও ঈদের আনন্দটা পুরোপুরি উপভোগ করতে বন্ধুদের সাথে যতটা সম্ভব সময় দেয়ার চেষ্টা করছি। যার কারণে নিজের ব্যস্ততা তুলনামূলক বেড়ে গিয়েছে। যাই হোক সারাদিন রোজা রেখে টুকটাক কাজ কমপ্লিট করে যখন রাতের বেলায় পোস্ট শেয়ার করব সেই সাথে কমিউনিটিতে কাজ করব তখন সবার সাথে শপিং করতে বের হলাম। মূলত আগে থেকেই কেনাকাটা সব শেষ তবু সবার সাথে শপিং করার মজাটা উপভোগ করার জন্যই নিজেও যুক্ত হলাম। যখন কাজ করবো তখন শপিংয়ে বেরিয়ে ছিলাম তাই এই শিডিউল এলোমেলো হয়েছে যাই হোক হালকা কিছু কেনাকাটা হয়েছে সেই আঙ্গিকেই আপনাদের সাথে বিস্তারিত বিষয়গুলো শেয়ার করব।
আমরা রাত নয়টার দিকে বাসা থেকে বের হলাম বাইক নিয়ে কুষ্টিয়া শহরে পৌঁছতে দশটা বেজে গেল। প্রথমেই আমরা ইজি ফ্যাশনের শোরুম এ গিয়ে টুকটাক কয়েকটি টি-শার্ট দেখছিলাম। তবে সেখান থেকে আমার তেমন কিছু কেনার ইচ্ছা ছিল না তাই আর খুব একটা গুরুত্ব দেইনি কারণ বেশ কিছুদিন ধরে এই ইজি ফ্যাশন থেকে কোন কিছু কেনা হয় না বেশ কিছুদিন বললে ভুল হবে বেশ কয়েক বছর মত হবে। যাই হোক রাহুল শুধু কয়েকটি টি-শার্ট কিনেছিল যার কারণে সেখানে গিয়ে কিছুটা সময় পার করেছি। আপাতত কেনাকাটার বিষয়ে সেখানে অনেকটা সময় লেগেছে সেই সাথে ভিড় ছিল মোটামুটি যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন।
হালকা পরিসরে কেনাকাটা শেষ করে আমরা পাশের একটি ফাস্টফুডের দোকানে গিয়ে সেখানে পিয়াজু আর গন্ধ ভাদালির বড়া খেলাম। অনেকেই হয়তো এই গন্ধ ভাদালীর নাম শুনে নেই তবে যারা গ্রামে থাকে তারা এটার সাথে পরিচিত বলা চলে। মূলত এই গন্ধ ভাদালীর পাতা দিয়ে বড়া তৈরি করা হয় সেটা খেতে বেশ মজা লাগে সেই সাথে এর ঔষধি গুণের সুবিধাও পাওয়া যায় যার কারণে অনেকের কাছেই প্রিয়। যাইহোক সবাই মিলে ১-২ পিস করে খেতে খেতে অনেক টাকায় বিল করে ফেললাম। প্রায় আড়াইশো টাকার মত বিল হল সেটা পেমেন্ট করে আমরা আবার যার যার মত টুকটাক কেনাকাটার জন্য বেরিয়ে পড়লাম।
পরবর্তীতে আমি আর বন্ধু@ripon40 একসাথে আড়ং এ ঢুকলাম। সাথে মারুফ হয়েছিল মূলত ভাইয়া এবং ভাবির জন্য কিছু ড্রেস কিনেছিল তবে আমার আর খুব বেশি কিছু কেনার ছিল না আমি শুধু তাদের সাথে ঘুরে ঘুরে দেখছিলাম। নিজের ক্লান্তি দূর করতে আরব থেকে কিছু ড্রিঙ্ক বলেন আর জুস জাতীয় বলেন এক ধরনের মচা পাওয়া যায় সেটা নিলাম। টেস্ট মোটামুটি ভালোই ছিল। আমি আর বন্ধুরই ফুল দুজন দুইটা ভাগাভাগি করে খেলাম।
পরবর্তীতে আমার ভাতিজার জন্য এক জোড়া জুতা কেনার প্রয়োজন ছিল সেটা কেনার জন্য বেশ কয়েকটি দোকানে ঘুরলাম কিন্তু মন মত পছন্দ হচ্ছিল না আর পছন্দ হলেও সেটা সাইজে মিল ছিল না। পরবর্তীতে এপেক্স এ গিয়ে জুতা পছন্দ হলো। ছবিতে দুই জোড়া জুতা দেওয়া আছে তার মধ্যে থেকে কালো জাতীয় যে জুতা দেখতে পাচ্ছেন সেটা অনেক বেশি পছন্দ হয়েছিল। যাইহোক কেনাকাটা শেষ করে আবার সবাই একসাথে একটি দোকান থেকে চা খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আপাতত এখন বাড়ি পৌঁছেছি ফ্রেশ হয়ে সেহরি খেয়ে তারপরে ঘুমাবো।
| ⬇️📥 | ⬇️📥 |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy A52 |
| ফটোগ্রাফার | @kazi-raihan |
| লোকেশন | |
| সময় | মার্চ,২০২৫ |
এই ছিল আমার আজকের আয়োজনে।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ভালো থাকবেন সবাই , আল্লাহ হাফেজ👋।
সবাই ভালোবাসা নিবেন 💚🌹
ইতি,
@kazi-raihan
আমার পরিচয়
আমি কাজী রায়হান। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া সরকারি কলেজে লেখাপড়া করছি। আমি ফটোগ্রাফি করতে, গল্প লিখতে ও বাইক নিয়ে ঘুরতে খুবই ভালোবাসি। মনের অনুভূতির ডাকে সাড়া দিয়ে কবিতা লিখতে পছন্দ করি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমিট প্লাটফর্মে কাজ করতে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Daily task.
Link 🔗
https://x.com/KaziRai39057271/status/1905392340824719475?t=jRf-iUiAeUHebLohng8Pvg&s=19
https://x.com/KaziRai39057271/status/1905393003168141814?t=GG0XNc0AnXDXe0CiQNYaxw&s=19
https://x.com/KaziRai39057271/status/1905555814762643880?t=s3eOYzhqiro6onifkCmzgg&s=19
https://x.com/KaziRai39057271/status/1905556787706618008?t=EsrmUDfGP1DoOzYIwnKUVw&s=19
https://x.com/KaziRai39057271/status/1905557271050158411?t=1h0-P_yVA5m84bdsF94i2A&s=19
https://x.com/KaziRai39057271/status/1905557867278860719?t=noaF4KPADhDEEg4LChwobA&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.