$PUSS নিয়ে স্বরচিত একটি ছড়া৷
$PUSS নিয়ে স্বরচিত ছড়া
আজ আবার ইচ্ছে হলো পুস নিয়ে একটি ছড়া লিখতে। এই কয়েন আমাদের নিজেদের। তাই বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এই কয়েন কে নিয়ে আমাদের আবেগ এবং ভালোলাগা ভীষণ যুক্তি সংগত। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় কেটে যায় পুস কয়েন নিয়ে ভাবতে ভাবতে। কখনো ব্যানার তৈরি, আবার কখনো একে নিয়ে কাব্য কবিতা বা ছড়া রচনা করা, এভাবেই পুসকে নিয়ে কেটে যায় দিনের একটা অংশ। আজ হঠাৎ ইচ্ছে হলো একটা ছড়া লিখি। যে ছড়ায় পুস কয়েনের ভবিষ্যৎ এবং তার আশাপ্রদ দিকটি তুলে ধরা যায় খুব সহজে। যদি আমার ছড়ার মাধ্যমে ব্লগের একজনকেও এই কয়েন কেনার জন্য অনুপ্রাণিত করতে পারি, তাহলেই নিজের কাজকে সার্থক বলে মনে করব।
এবার সরাসরি চলে আসি ছড়ায়।
পুসের আমি পুসের তুমি
কৌশিক চক্রবর্ত্তী
পুসের আমি পুসের তুমি
পুস দিয়ে যায় চেনা
বাংলা ব্লগের ভেতর এখন
পুসের আনাগোনা।
এইতো মোদের নতুন কয়েন
নতুন জারিজুরি
ব্লকের ঘরে গড়বো মোরা
নতুন স্বপ্নপুরী।
এখন যেমন এই টোকেনের
দাম উঠেছে আরও
তবুও তুমি সাধ্যমতো
কয়েন কিনতে পারো।
রাখলে কিনে পুসের ওজন
কষ্ট হবে দূর
জমবে তখন ভবিষ্যতে
নগদ সমুদ্দুর।
ছাড়বে কেন এমন সুযোগ
যখন হাতের কাছে
বাংলা ব্লগের নিজের কয়েন
যত্নে রাখা আছে।
সুযোগ বুঝে নাও গো তুলে
আপন করে আজি
তারপরেতে দেখবে কেবল
পুসের ভেল্কিবাজি।
🙏 ধন্যবাদ 🙏
(৫% বেনিফিশিয়ারি এবিবি স্কুলকে এবং ১০% বেনিফিশিয়ারি প্রিয় লাজুক খ্যাঁককে)
--লেখক পরিচিতি--
কৌশিক চক্রবর্ত্তী। নিবাস পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। পেশায় কারিগরি বিভাগের প্রশিক্ষক। নেশায় অক্ষরকর্মী। কলকাতায় লিটল ম্যাগাজিন আন্দোলনের সাথে দীর্ঘদিন যুক্ত৷ কলকাতা থেকে প্রকাশিত কবিতার আলো পত্রিকার প্রধান সম্পাদক। দুই বাংলার বিভিন্ন প্রথম সারির পত্রিকা ও দৈনিকে নিয়মিত প্রকাশ হয় কবিতা ও প্রবন্ধ। প্রকাশিত বই সাতটি৷ তার মধ্যে গবেষণামূলক বই 'ফ্রেডরিক্স নগরের অলিতে গলিতে', 'সাহেবি কলকাতা ও তৎকালীন ছড়া' জনপ্রিয়তা অর্জন করেছে। সাহিত্যকর্মের জন্য আছে একাধিক পুরস্কার ও স্বীকৃতি। তার মধ্যে সুরজিত ও কবিতা ক্লাব সেরা কলমকার সম্মান,(২০১৮), কাব্যলোক ঋতুভিত্তিক কবিতায় প্রথম পুরস্কার (বাংলাদেশ), যুগসাগ্নিক সেরা কবি ১৪২৬, স্রোত তরুণ বঙ্গ প্রতিভা সম্মান (২০১৯), স্টোরিমিরর অথর অব দ্যা ইয়ার, ২০২১, কচিপাতা সাহিত্য সম্মান, ২০২১ তার মধ্যে উল্লেখযোগ্য।
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
ধন্যবাদ জানাই আমার বাংলা ব্লগের সকল সদস্যবন্ধুদের৷ ভালো থাকুন, ভালো রাখুন।
https://x.com/KausikChak1234/status/1837923687690899904?t=ofwIIxiAzhGGsy9PX4eCqQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ ভাই চমৎকার। বেশ মিলিয়েছেন তো ছন্দটা। Puss এর কবিতা টা ছন্দের সাথে একেবারে যেন প্রাণবন্ত হয়ে উঠেছে। খুবই চমৎকার হয়েছে আপনার লেখা ছন্দ কবিতা টা। খুব ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
আমার কবিতা আপনার ভালো লাগায় অনেক অনেক ধন্যবাদ ভাই। অনুপ্রাণিত হলাম।
বেশি দারুণ আহ্বান ফিরো কয়েন কে গ্রহণ করার জন্য। বেশি ভালো লাগলো আপনার সুন্দর একটি ছড়া আবৃত্তি করে। অনেক সুন্দর ভাবে আপনি ছড়ার প্রত্যেকটা লাইন উপস্থাপন করেছেন। আমাদের সকলের উচিত হিরো কয়েন টাকে বেশি বেশি হোল্ড করে রাখার।
আমার ছড়াটি পড়ে এমন সুন্দর মন্তব্য করায় আমি অনুপ্রাণিত হলাম। কিন্তু কমেন্টের বানান একটু ঠিক করে দেখে নেবেন। মনে হচ্ছে ভয়েস টাইপিং এর ফলে কিছু ভুল হয়েছে।
পুস কয়েন নিয়ে খুবই সুন্দর ছড়া লিখেছেন। এই ছড়াটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে পুস কয়েন আমাদের সবার প্রাণের কয়েন। এই কয়েন নিয়ে আমরা এই অনেক স্বপ্ন দেখেছি।
আপনি একদম ঠিকই বলেছেন। এই কয়েন আমাদের প্রাণের কয়েন। তাই একে নিয়ে আমাদের এত উন্মাদনা। আমার ছড়া আপনার ভালো লাগায় আমি আপ্লুত।
গোফের আমি গোফের তুমি গোফ দিয়ে যায় চেনা!
একদম সুকুমার রায়ের হাত ধরে জ্বলজ্বল করে জ্বলতে থাকা ছড়া ছন্দে চমৎকার একটি কবিতা লিখেছ। আসলে প্রশ্নই আমাদের আহ্লাদের কোন শেষ নেই। তোমার ছড়াটি পড়ে খুব ভালো লাগলো।
শিশু সাহিত্যে এবং ছড়ায় সুকুমার রায় প্রাতঃস্মরণীয়। তাই পুষ নিয়ে ছড়াটি সুকুমার রায়কে স্মরণ করেই শুরু করলাম। এই ছড়া তোর ভালো লাগায় আমার খুব আনন্দ হল।
Puss কে ঘিরে খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া।আপনার লেখা কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো।ঠিকই বলেছেন ভাইয়া পুসের আমি পুসের আমরা সবাই। খুবই সুন্দর ছিল কবিতা লাইন গুলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
পুশ নিয়ে মোদের কৌশিক'দা
লিখলো দারুণ কবিতা।
সেখানে দুটি লাইন করলাম যোগ
পুশ নিয়ে হচ্ছে সবই'তা।
আরিব্বাস। দারুণ দারুণ ভাই। দারুণ খুশি হলাম। 💐💐