কয়েকটি রেনডম ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
প্রথম

20240627_142722.jpg

প্রথমে আপনাদের সাথে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি শেয়ার করেছি। এরকম সবুজ ক্ষেত এবং নীল আকাশ দেখতে আসলেই খুব ভালো লাগে। এই ফটোগ্রাফি টা ঈদের সময় গ্রামে গিয়ে করেছিলাম। যদিও অনেক রোদ ছিল তবে দৃশ্য গুলো দেখতে আসলেই ভালো লাগছিল।

দ্বিতীয়

20240621_112723.jpg

এখানে আপনাদের সাথে একটা কাঁচা আনারসের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফিটা ছাদ বাগান থেকে ক্যাপচার করে ছিলাম। গাছে এরকম আনারস দেখতে আসলেই খুব সুন্দর লাগছিলো। আগে একবার এই গাছের আনারস খেয়েছিলাম। বেশ মজা ছিল আনারস টা।

তৃতীয়

20240805_173255.jpg

উপরের এই ফুলগুলোর ফটোগ্রাফি একদিন নার্সারি থেকে করেছিলাম। ফুলগুলোর নাম আমার জানা নেই। তবে গুগলে দেখলাম এগুলোকে কোসেন্দ্রা ফুল বলে। ফুলগুলোর কালার টা বেশ আকর্ষণীয়। ফুলগুলো দেখতে অনেকটা পাতার মত তবে কালারফুল। প্রথমবারের মতো ফুলগুলো দেখেছিলাম। এর আগে ফুল গুলো দেখা হয়নি।

চতুর্থ

IMG-20240529-WA0214.jpg

এখানে আপনাদের সাথে করমচা ফলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এই ফটোগ্রাফি টা ও ছাদ বাগান থেকে ক্যাপচার করা। প্রত্যেক বছর এই গাছটাতে অনেক করমচা ধরে। লাল রঙের ফল গুলো দেখতে খুব সুন্দর লাগে। তবে আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না। কিন্তু এগুলো অনেক পুষ্টিগুণ সম্পন্ন।

পঞ্চম

IMG-20240529-WA0118.jpg

এখানে আপনাদের সাথে একটা সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। সূর্যমুখী ফুল আমার খুব পছন্দের। ফটোগ্রাফি টা অনেক আগে ক্যাপচার করা। গত বছর ছোট একটা সূর্যমুখী ফুলের বাগানে ঘুরতে গিয়েছিলাম। সেখান থেকে এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম। সূর্যমুখী ফুল আসলে খুব সুন্দর দেখতে।

ষষ্ঠ

IMG-20240529-WA0232.jpg

সবশেষে একটা ক্যাকটাসের ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি। এটা আমার বারান্দার গাছ থেকে ক্যাপচার করেছি। ক্যাকটাসে সাধারণত সচরাচর ফুল দেখা যায় না। আমার এই ক্যাকটাস গাছে অনেক বছর পরেই ছোট ছোট ফুলগুলো ফুটেছে। ফুলগুলো অনেক ছোট তবে দেখতে খুবই সুন্দর।

এই ছিল আমার আজকের পোস্ট। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো কেমন হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ধরনের ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি বলেছেন আপু ক্যাকটাসে সাধারণ ফুল দেখা যায় না বলেই চলে। আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 11 months ago 

বেশ সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফিগুলো। বেশ ভালই ফটোগ্রাফি করেন আপনি। প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দর হয়েছে। আকাশ ও ধান ক্ষেতের ফটোগ্রাফিটি জাস্ট অসাধারন। আর ক্যাকটাস ফুলটিও কিন্তু বেশ সুন্দর দেখতে।

 11 months ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 11 months ago 

বেশ সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করলেন। সত্যি আপনার তোলা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্যা ধন্যবাদ এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

খুবই সুন্দর হয়েছে আপনার শেয়ার করা আজকের এই ফটোগ্রাফি গুলো৷ যেভাবে আপনি এখানে চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা একেবারে সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে যেভাবে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পারলাম৷ তার পাশাপাশি এখানে আপনি শেষের দিকে সুন্দর সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে৷

 11 months ago 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

 11 months ago 

ছাঁদ বাগানে তো দেখছি খুব সুন্দর একটি আনারস হয়েছে। আনারসের ফটোগ্রাফিটা খুবই সুন্দর হয়েছে। তাছাড়া প্রথম ফটোগ্রাফিটাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59255.87
ETH 1557.10
USDT 1.00
SBD 0.42