পুরাতন টেবিল ক্যালেন্ডার এর মধ্যে পেইন্টিং

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি পেইন্টিং শেয়ার করতে যাচ্ছি। পেইন্টিং আমার একদমই করা হয় না। অনেকদিন পর আজকে একটা পেইন্টিং শেয়ার করছি। পেইন্টিং টা আমি একটা টেবিল ক্যালেন্ডার এর পিছনে করেছি। এটা গত বছরের একটা ক্যালেন্ডার ছিলো। অনেকদিন ধরে টেবিলের উপর এটা পরে ছিলো। ভাবলাম এভাবে ফেলে না রেখে একটা পেইন্টিং করে রাখলে ভালোই লাগবে দেখতে। তাই এই পেইন্টিং টা করেছি। আমি পেইন্টিং খুব সুন্দর ভাবে পারি না। ম্যান্ডেলা আর্ট গুলো আমার ভালো লাগে। পেইন্টিং এ দক্ষতা নেই বললেই চলে। তারপরও মাঝে মাঝে চেষ্টা করি পেইন্টিং করার। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।

পেইন্টিং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি

1000053237.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • পুরাতন টেবিল ক্যালেন্ডার
  • পোস্টার কালার
  • তুলি
  • মাস্কিং টেপ
ধাপ - ১

প্রথমে ক্যালেন্ডারের শক্ত কাগজ এর চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে দিলাম। এবার আমি ক্যালেনডারের উপরের অংশটুকু হালকা নীল এবং নিচের অংশটুকু গাঢ় নীল করে নিয়েছি।

1000053228.jpg

ধাপ - ২

এবার আমি নিচের অংশটুকু তে একটু সাদা রং দিয়ে পানির ঢেউ এর মত অংকন করে নিয়েছি।

1000053231.jpg

ধাপ - ৩

এরপর উপরের অংশে সাদা মেঘ অঙ্কন করে নিলাম। এরপর নিচে একটা পাশে দ্বীপের মতো একটা অংশ অংকন করে নিয়েছি কালো রং দিয়ে।

1000053232.jpg

ধাপ - ৪

এবার আমি আছি একটা সাইডে কয়েকটা ফুল অঙ্কন করে নিয়েছি। পেইন্টিং টা মূলত ফুলকে ফোকাস করে অঙ্কন করা তাই ফুলগুলো একটু বড় করে অঙ্কন করে নিলাম।

1000053235.jpg

ধাপ - ৫

ফুলগুলোর মধ্যে একটা সাদা রং দিয়ে ডিজাইন করে নিয়েছি। এরপর আকাশে একটা চাঁদ অংকন করে নিলাম। এভাবেই পেইন্টিং টা শেষ করি।

1000053236.jpg

Final Look

1000053237.jpg

1000053242.jpg

এই ছিলো আমার আজকের ড্রয়িং। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। কোন ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মত বিদায় নিচ্ছি, আবার আসবো আপনাদের সামনে নতুন কিছু নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

পুরনো কোন কিছু দিয়ে নতুন কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। পুরাতন টেবিল ক্যালেন্ডারে দারুন একটি পেইন্টিং করেছেন দেখে ভালো লাগলো।

 last year 

আপনাদের ভালো লাগা আমার এ কাজের সার্থকতা ।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

পুরাতন টেবিল ক্যালেন্ডার এর মধ্যে পেইন্টিং তৈরি করেছেন।পুরাতন ক্যালেন্ডারকে শিল্পকর্মে রূপান্তর করার ধারণাটি চমৎকার! এতে পরিবেশবান্ধক দিকও আছে, আবার স্মৃতিগুলোকেও ধরে রাখা যায়। আপনার শিল্পকর্মে রঙের ব্যবহার খুবই জীবন্ত।এমন ইনোভেটিভ আইডিয়া দেখে নিজেও পুরনো জিনিস দিয়ে শিল্প বানানোর আগ্রহ জন্মালো! আপনার কাজ দেখে মনে হচ্ছে, শিল্প সৃষ্টির জন্য দামি উপকরণ নয়, বরং দৃষ্টিভঙ্গিই প্রধান।

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

আপনার ক্রিয়েটিভিটি অসাধারণ। অনেক সুন্দর করে নিজের দক্ষতা আমাদের সামনে তুলে ধরেছেন। পুরনো ক্যালেন্ডার বেশ সুন্দর করে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি পেইন্ট করেছেন। দেখতে ভীষণ ভালো লাগছে। নীল রঙের প্রাকৃতিক দৃশ্যের উপর সুন্দর একটি পূর্ণিমার চাঁদ এবং তার সাথে এত সুন্দর কিছু ফুল দেখতে জাস্ট অসাধারণ লাগছে।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

রং তুলির সাহায্যে অসাধারণ একটা পেইন্টিং করেছেন আপু। আমার কাছে আপনার করা এই পেইন্টিংটা দেখতে অসাধারণ লেগেছে। কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে। এরকম পেইন্টিং গুলো আমার কাছে অনেক ভালো লাগে করতে এবং দেখতে। এভাবে চেষ্টা করলে পরবর্তীতে আরো ভালো পেইন্টিং করতে পারবেন আপনি।

 last year 

সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো কাজে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার প্রতিভার দেখছি কোন জবাব নেই৷ খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এই টেবিল ক্যালেন্ডারের মধ্যে এত অসাধারণ একটি আর্ট ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে যেভাবে আপনি এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্যে আপনি রঙের সংমিশ্রণ খুবই সুন্দরভাবে দিয়েছেন৷ একই সাথে এখানে ডিজাইনগুলো একেবারে নিখুঁত হয়েছে৷

 last year 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 last year 

বাহ বেশ সুন্দর। খুবই চমৎকার লাগছে আপু আপনার পেইন্টিং টা। পুরাতন টেবিল ক‍্যালেন্ডারের উপর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং টা বেশ অসাধারণ করেছেন আপনি। খুবই সুন্দর ছিল আপনার পোস্ট টা। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60116.64
ETH 1564.69
USDT 1.00
SBD 0.42