সুস্বাদু চিংড়ি মাছের বড়া রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে মসুর ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া রেসিপি। চিংড়ি মাছের যে কোন রেসিপি এমনিতেই আমার বেশ পছন্দ। আর সেটা যদি বড়া হয় তাহলে তো কথাই নেই। চিংড়ি মাছের বড়ার সাথে কিছুটা মুসুর ডাল এড করলে খেতে আরো বেশি ভালো লাগে। আমি এই বড়াগুলো একদম কুচো চিংড়ি দিয়ে তৈরি করেছি। বড় চিংড়ি মাছ দিয়ে আসলে সেভাবে বড়া তৈরি করা হয়নি কখনও। আমরা সব সময় ছোট চিংড়ি দিয়েই তৈরি করি। রেসিপিটা কিছুদিন আগেই তৈরি করেছিলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে।

রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি

IMG-20250420-WA0034.jpg

প্রয়োজনীয় উপকরণ
  • চিংড়ি মাছ
  • মসুর ডাল
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • লবন
  • হলুদ গুঁড়ো
  • মরিচ গুঁড়ো
  • রসুন বাটা
  • ধনিয়া পাতা

IMG-20250420-WA0008.jpg

IMG-20250420-WA0010.jpg

ধাপ - ১

প্রথমে আমি চিংড়ি মাছ এবং মসুর ডাল শিল পাটায় বেটে নিয়েছি।

IMG-20250420-WA0012.jpgIMG-20250420-WA0014.jpg
ধাপ - ২

এবার একটি বাটিতে বাটা চিংড়ি মাছ এবং মসুর ডাল নিয়ে নিয়েছি।

IMG-20250420-WA0015.jpgIMG-20250420-WA0016.jpg
ধাপ - ৩

এবার বাটিতে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন বাটা।

IMG-20250420-WA0018.jpgIMG-20250420-WA0019.jpg
ধাপ - ৪

তারপর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। এরপর দিয়েছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো মরিচ গুঁড়ো।

IMG-20250420-WA0020.jpgIMG-20250420-WA0022.jpg
ধাপ - ৫

এবার সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি।

IMG-20250420-WA0023.jpg

ধাপ - ৬

একটি প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। তারপর প্যানে বড়া গুলো দিয়ে দিয়েছি। অল্প আঁচে বড়া গুলো ভালোভাবে ভেজে নিলাম। এভাবেই রেসিপিটি তৈরি করে নিয়েছি।

IMG-20250420-WA0024.jpgIMG-20250420-WA0025.jpg
পরিবেশন

IMG-20250420-WA0027.jpg

IMG-20250420-WA0028.jpg

IMG-20250420-WA0030.jpg

এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3Ce9mzjKNKmBKDNB5bPjytfpGcNzZvsf4kqDNjsgbD5sqJcQmA1hgTqT9wQbCkTa3KEsqrYDBjB.gif

Gold_and_Black_Modern_How_to_Earn_Money_Online_YouTube_Thumbnail_20240903_033245_0000.png

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। বর্তমানে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই।
Sort:  
 last year 

চিংড়ি মাছের বড়া খেতে আমি সত্যিই খুব পছন্দ করি। মসুর ডাল এবং কাঁচামরিচের সাথে চিংড়ির মিশ্রণ একেবারে অসাধারণ স্বাদ দেয়। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে, এটি তৈরি করে খেলে সত্যিই এক নতুন স্বাদ অনুভব করা যাবে। দারুণ রেসিপি শেয়ার করেছেন আপু।

 last year 

হ্যাঁ সম্ভব হলে এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। বেশ ভালো লাগবে ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

বড়া খেতে আমার কাছে খুব ভালো লাগে।আজকে আপনি চিংড়ি মাছের মজার বড়া রেসিপি করেছেন। যদিও চিংড়ি মাছের বড়া রেসিপি তেমন খাওয়া হয় নাই। আর অন্যান্য মাছের বড়া রেসিপি খাওয়া হয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে চিংড়ি মাছের মজার বড়া রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 last year 

চিংড়ি মাছের বড়া খুবই লোভনীয় ও সুস্বাদু একটি বড়া।আমার তো ভীষণ পছন্দের এই বড়া গুলো।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় চিংড়ি মাছের বড়া রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

চিংড়ি মাছ ব্যবহার করে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সুস্বাদু চিংড়ি মাছের বড়া রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

চিংড়ি মাছের বড়া খেতে অনেক ভালো লাগে। আর এই ছোট চিংড়ির বড়া গুলো খেতে একটু বেশি ভালো র।আপনার রেসিপি দেখে লোভ সামলানো মুশকিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

এটা ঠিক চিংড়ি মাছের বড়া খেতে আমার কাছেও বেশ ভালো লাগে। আমারও বেশ পছন্দের। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 last year (edited)

কি দেখালেন আপু! রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেল। চিংড়ি মাছের বড়া আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে আছে একদিন মেলায় গিয়ে চিংড়ি মাছের বড়া খাওয়ার জন্য পুরো মেলা ঘুরে ছিলাম কিন্তু কোথাও মন মত পেয়ে ছিলাম না। বেশ অনেকদিন পরে চিংড়ি মাছের বড়ার কথা মনে পড়ল। রেসিপিটি দেখতে চমৎকার লাগছে। ইচ্ছে করছে এখনই খেয়ে নিই। সুন্দর উপস্থাপনায় ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।

 last year 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

চিংড়ি মাছ আমার কাছে বেশ ভালো লাগে। আপনি বেশ সুন্দর করে সুস্বাদু চিংড়ি মাছের বড়া তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই তো লোভ হচ্ছে। আশা করি এমন করে সব সময় ভালো ভালো রেসিপি আমাদের মাঝে শেয়ার করবেন।

 last year 

চেষ্টা করব এ ধরনের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.080
BTC 61920.54
ETH 1620.69
USDT 1.00
SBD 0.40