আলু দিয়ে মুরগির গিলা কলিজা রান্নার রেসিপি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
পেঁয়াজ
আলু
দারচিনি
তেজপাতা
এলাচ
জিরা গুঁড়ো
লবণ
হলুদ গুঁড়ো
মরিচ গুঁড়ো
আদা বাটা
রসুন বাটা
কাঁচা মরিচ
প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো তেল গরম করে নিলাম। এবার সেখানে বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে ভেজে নিয়েছি। তারপর সেখানে পরিমাণমতো তেজপাতা, দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম।
তারপর একে একে আদা বাটা, রসুন বাটা, লবণ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো। এবার সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মসলাগুলো কষিয়ে নিলাম। বেশ কিছুটা সময় ধরে মসলা গুলো কষিয়ে নিয়েছি।
এরপর সেখানে মুরগির গিলা কলিজা গুলো দিয়ে দিলাম। তারপর মসলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি।
এরপর কয়েকটা আলু টুকরো করে সেখানে দিয়ে দিলাম। তারপর আবারো ভালভাবে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পানি যেন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
সবকিছু সিদ্ধ হয়ে এলে শেষে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে চুলা থেকে নামিয়ে ফেললাম। এভাবেই খুব সহজেই রেসিপিটা তৈরি হয়ে গেল।
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/IsratMim16/status/1934997728750453102?t=04QBbVqIbj1210LxCLxhSQ&s=19
https://x.com/IsratMim16/status/1934998163649368416?t=igBEejTNAPc9knzzqbShaw&s=19
https://x.com/IsratMim16/status/1934998595343888641?t=0nUZiJAPn-nXwcb0XSW5wg&s=19
আলু দিয়ে এভাবে মুরগির গিলা কলিজা খেতে কিন্তু আমারও খুবই ভালো লাগে। আর এই রেসিপিটি খেতে এতটা মজাদার হয় যে একবার খাবে সে স্বাদ কখনো ভুলতে পারবে না।আমি তো এভাবে প্রায় সময় বাসায় এই রেসিপি টি তৈরি করে থাকি। আপনার তৈরি করার রেসিপি দেখতে বেশ আকর্ষণীয় লাগছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকলে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
মুরগির কলিজা এভাবে আলু দিয়ে রান্না করলে খেতে আসলেই অনেক মজা লাগে। আমার মা মাঝে মাঝে বাড়িতে রান্না করে। আমি খুব একটা খায় না তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব মজা লাগে। আপনার রেসিপিটি বেশ লাগলো আপু। চমৎকার উপস্থাপনায় ধাপে ধাপে সম্পূর্ণ রেসিপি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আমার রেসিপি তৈরি আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আলু ব্যবহার করে যে কোন ধরনের রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আলু দিয়ে মুরগির গিলা কলিজা রান্নার রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
হ্যাঁ রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
আপনি তো দেখছি আজকে অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার তো আপনার তৈরি করা আজকের রেসিপিটা অনেক পছন্দ হয়েছে। মজার মজার রেসিপি গুলো দেখলে আর লোভ সামলানো যায় না। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। বোঝা যাচ্ছে খুব মজা করে খেয়েছেন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
যেকোনো রকমের রেসিপি দেখলেই একেবারে লোভ লেগে যায়। আপনি তো আজ একেবারে আমার ফেভারিট রেসিপি নিয়ে হাজির হয়ে গেলেন। এই রেসিপিটা আমার কত বেশি পছন্দের, এটা বলে বোঝাতে পারবো না। এরকম মজাদার রেসিপিগুলো ছোট বড় সবাই খুব ভালোবাসে খেতে। দেখেই বুঝতে পেরেছি , এই মজাদার রেসিপিটা সবাই অনেক মজা করে খেয়েছিলেন।
রেসিপিটি খেতে আমার কাছে ও খুব ভালো লাগে ।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
এতো সুস্বাদু রেসিপি আপনার কাছ থেকে দেখে খুব ভালোই লাগলো৷ একই সাথে এত ভিন্ন ধরনের একটি রেসিপি যেভাবে আপনি আজকে এখানে শেয়ার করেছেন তা আপনার প্রতিভার বহিঃপ্রকাশ খুব ভালোভাবেই ঘটিয়েছে৷ এখানে যেভাবে আপনি এটি তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন তা দেখে মনে হচ্ছে যে এটি অনেক বেশি সুস্বাদু হবে৷ এটিকে দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে৷