সবুর - স্বরচিত কবিতা

in Incredible India2 years ago

সুপ্রভাত সকলকে। আশা করছি সকলে ভালো আছেন।a
গরমের দিনগুলো খুব তাচ্ছিল্যের সাথে কাটছে। কেউই গরম কাল বেশি পছন্দ করে না। গরমের প্রতি সবার বিতৃষ্ণা। তাই সবাই বৃষ্টি মুখি হয়ে বসে। আবহাওয়া যা দেখছি , শুনছি যে সোমবার থেকে বৃষ্টি হবে ।
এখনও এর ঠিক ভুল বিচার করা যাইনি। তবে সবাই আশাবাদী।

বৃষ্টি, শীত ,এই দুই আবহাওয়া আমার খুবই প্রিয়। তাই আমার ভাবনার জায়গাগুলোতেও এই দুই আবহাওয়া বিরাজ করে। একটা ভালো মুহূর্ত কল্পনা করলেও আমি এই আবহাওয়া দুটিকেই কল্পনা করি। শীত ভালোবাসি বলে পাহাড় পছন্দ।মেঘলা আকাশে ঘেরা পাইন, দেবদারু গাছের জায়গা পছন্দ।

কোনো একটা সকালে পাহাড় দেখে ঘুম ভাঙ্গতে চাওয়া এই মন এর ইচ্ছা পূরণ হয়েছিল। যখন আমি কাশ্মীর গিয়েছিলাম।আমার মনে আছে , আমার ঘরের বড় কাঁচের জানালা দিয়ে বিরাট পাহাড় দেখা যেতো। আমি ভোর বেলা উঠে জানলার পর্দা সরিয়ে রাখতাম। যাতে পরে ঘুম থেকে ওঠার সময় পাহাড় চিরে উঁকি দেওয়া সূর্য দেখতে পাই।

তবে আমার আরেক ইচ্ছাও আছে, যা এখনও পূর্ণ হয়নি। আমি চাই জানলা খুলে সবুজ পাহাড় দেখবো। দেবদারু গাছের আর পাইনে ঘেরা প্রকৃতির বুকে হেঁটে বেড়াবো। নিশ্চুপ শান্তিতে শুধু পাখি ঝর্নার আওয়াজ শোনা যাবে। কিন্তু সেই অফবিট জায়গায় এখনও যাওয়া হয় ওঠেনি।

বৃষ্টি হলে নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলি। প্রত্যেকটা বৃষ্টির মুহূর্ত আমার কাছে প্রিয়। প্রতি বৃষ্টির মুহূর্ত আমাকে বড্ড আবেগী করে দেয়। কে জানে , কেন তবে বৃষ্টির সময়গুলো বড্ড মনেরমত হয়।

যেভাবে ঝড়তে দেখি বৃষ্টিকে। সব যেন ধুয়ে যায়।বৃষ্টি এ মানব শরীরের সমস্ত দুঃখ কষ্ট ধুয়ে একটা প্রশান্তি আনে। বৃষ্টির সময়টা তাই হয়তো বড্ড আবেগমাখা।বৃষ্টি দেখলে মনে হয় আমাদের প্রতিটি সময় এভাবেই পৃথিবীতে ঝড়ে পড়ছে আর মিশে যাচ্ছে মাটির সাথে। তাই নিজেকে বড্ড হালকা লাগে। গায়ে কাঁপুনি দেয় । আর নিজেকে এ জগতের বলে মনে হয়না।

এই মন বৃষ্টি পাবার আশায় হঠাৎ করেই আজ কবিতা লিখেছে। সেটাই ভাবলাম শেয়ার করি।

1000088757.jpg

সবুর

অঝোরে বৃষ্টি হলে
আমি আকাশ দেখি
আমার গ্রামের পথ
যে আকাশে মিশছে গিয়ে।

মাঠ জুড়ে হাওয়া দিলে
উড়িয়ে নেয় বুক ছেড়া হাহাকার
উড়িয়ে নেয় ধুলো।
যা থাকার থেকে যায় আপনাতেই ।

তারপর বৃষ্টি নামে।
ভিজে যায় শুকনো ঝড়া পাতা ।
সবুজ ঘাসের গান ।
ভিজে মাটির গায়ে লেগে থাকে কাদা।

বৃষ্টি আসে তোমায় নিয়ে।
আমার বারান্দা জুড়ে জল।
ছলাৎ ছলাৎ আওয়াজ করে
নূপুর পায়ের আঘাতে ।

আমি জানলা দিয়ে বৃষ্টি দেখি।
সবুর করি ঘুমের।
সবুর করি -
কোনো নাম না জানা প্রশান্তির
পদচিহ্নের ।

আশা করছি আমার আজকের পোস্ট আপনাদের সকলের ভালো লেগেছে। কবিতাটি হুট করে লেখা। অবশ্যই কমেন্টে জানাবেন,আপনাদের সকলের কেমন লাগলো।

@isha.ish

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 61335.03
ETH 1628.31
USDT 1.00
SBD 0.41