বাংলা ভাষায় প্রথম ব্লগ - বাংলা ব্লগ কমিউনিটিতে নিজের পরিচয়.

বাংলা ভাষাভাষীর সংখ্যা নেহায়েত কম নয়। এই স্টিমিট এই অনেক আছে যারা দৈনন্দিন জীবনে বাংলায় কথা বলে। কিন্তু অন্যান্য ভাষার কমিউনিটি থাকলেও বাংলা ভাষায় মনে হয় এটাই প্রথম।

স্টিমিট এ বাংলা ভাষার গ্রূপ দেখে যে কতটা ভালো লাগছে বলে বোঝাতে পারব না। কেন ?

কারণ, "It never felt like Home". যতই আমরা ইংলিশে ভালো হইনা কেন , মনের ভাব প্রকাশে তো বাংলাই বেস্ট।

তাই এই কমিউনিটি দেখে আর দেরি করি নি জয়েন করতে।

এবার ছোট্ট করে আমার পরিচয় দেই।

আমি জনি , একজন চাকুরে। থাকি বাংলাদেশে , কথা বলি বাংলায়। সংসার , বৌ - বাচ্চা , চাকরি , মুভি , খেলা দেখা , টুকটাক ঘুরতে যাওয়া নিয়ে বেশ আছি।

স্টিমিট এ একাউন্ট করেছি অনেক আগে , কিন্তু কখনোই তেমন সময় দেয়া হয় নি। অনেক দিন থেকেই আবার রেগুলার হবার চেষ্টা করছি , কিন্তু ঐযে ! রেস্পসিনসিবিলিটিজ !! সেগুলো তো আর পিছু ছাড়ে না। তারপর আছে জীবন যাপনের ক্লান্তি।

DSC_1747.JPG
আমি ;কক্সবাজার- বাংলাদেশ

কিন্তু এই কমিউনিটি টা দেখে মনে বল পাচ্ছি , হয়তো কিছু সময় এই প্লাটফর্মে দিতে পারবো। অনেক ধন্যবাদ @rme কে, এই আইডিয়া টি নিয়ে কমিউনিটি খোলার জন্য। আমার মতো অনেকেই "feel like home" অনুভূতি নিয়ে এখানে যুক্ত হবে আমি নিশ্চিত। বাংলা ভাষাভাষী যারা আছেন , তারা সানন্দে এখানে মনের ভাব প্রকাশ করতে পারবে বলে মনে করি।

আমি টুকটাক মোবাইলে ছবি তুলি, মাঝে মাঝে ঘুরতে গেলেও ছবি তোলা হয়। সেগুলোই হয়ত শেয়ার করা হবে। যেহেতু খেলা আর মুভি দেখি সেগুলোর রিভিউ ও হয়তো দিবো।

এইতো ...

এবার চলি কেমন?

এই কমুনিটির সাফল্য কামনায়...

Sort:  
 5 years ago (edited)

আপনাকে এখানে স্বাগত জানাই।

যতই আমরা ইংলিশে ভালো হইনা কেন , মনের ভাব প্রকাশে তো বাংলাই বেস্ট।

এটি আপনি একদম আমার মনের কথা বলেছেন। আমাদের প্রধান মাতৃভাষা বাংলা। আমরা নিত্যদিন যা কিছুই করি তা সবকিছুই বাংলাতে। বাংলা ভাষায় কথা বলে মনের যে ভাব প্রকাশ করা যায় তা ইংলিশ ভাষায় সেটা কখনোই হয়না।

একদমই তাই।
আর তাছাড়াও এই ভাষার যেহেতু একটা ঐতিহ্যবাহি ইতিহাস আছে, তাই আমাদের আরো বেশি চর্চার প্রয়োজন।
অন্য ভাষা যেমন স্প্যানিশ অনেক পপুলার স্টিমিট এ। আমরা চাইলে বাংলাকেও করা সম্ভব।

 5 years ago 

আসলেই আমাদের বাংলা ভাষাটা কে এগিয়ে নিয়ে যেতে হবে. বেশিরভাগ মানুষ বাংলায় লেখালেখি যেন ভুলে গেছে, বাংলায় লেখালেখি করতে তেমন দেখা যায় না. বহিরাগত ভাষাকে প্রাধান্য দিয়ে ফেলে বেশি।

 5 years ago 

আপনার জন্য শুভেচ্ছা রইলো। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও ধন্যবাদ।

 5 years ago 

ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভালো লিখেছেন নিজের সম্পর্কে।

আপনাকেও ধন্যবাদ।

 5 years ago 

যেহেতু steemit কোনো anonymous ব্লগিং প্ল্যাটফর্ম নয় তাই এখানে আপনি আপনার পুরো নাম আর দেশের নাম উল্লেখ করতে পারেন । No privacy concern

জি অবশ্যই।
ধন্যবাদ।।

হয়তো আপনার মাধ্যমে বাংলাদেশকে ভালো ভাবে দেখার সুযোগ হবে।আপনি বেশি বেশি পোস্ট করেন আর বাংলাকে তুলে ধরেন,এই প্রত্যয় রইল

নিশ্চই।
আপনার দিন ভালো কাটুক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60727.29
ETH 1556.40
USDT 1.00
SBD 0.47