জীবনের গল্প || মায়া এক অদ্ভুত আকর্ষণ

in আমার বাংলা ব্লগ10 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির ভিন্নতায় মানসিকতার চঞ্চলতা ধরে রাখার চেষ্টা করছি। যদিও বাস্তবতায় সেটা খুবই কঠিন একটা কাজ, বিশেষ করে যাদের কাছে রাখার চেষ্টা করা হয় তারাই প্রকৃতপক্ষে খুব বেশী দূরে সরে যান। আবার অন্যদিকে দেখা যায় যাদের নিয়ে আমরা চিন্তা করি না কিংবা কাছে রাখার চেষ্টা করি না, সময়ে কিংবা অসময়ে তারাই আমাদের পাশে থাকেন কিংবা অসময়ে এগিয়ে আসেন। দিন যত বেশী যাচ্ছে, বাস্তবতায় পরিবর্তনটা ততো বেশী দৃষ্টিগোচর হচ্ছে।

হতে পারে নানা কারণে কিংবা নানা আয়োজনে আমরা পবির্তন হয়ে যাচ্ছি, আমাদের মানসিকতাও পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমাদের ভেতরের আকাংখাগুলো কিন্তু খুব একটা বেশী পরিবর্তন হচ্ছে না। একটু সচেতনভাবে লক্ষ্য করে দেখুন, যে বিষয়ে কিংবা যে মানুষগুলোর দ্বারা আমরা প্রতারিত হচ্ছি, দিন শেষে আমরা বার বার তাদেরকেই কাছে রাখার চেষ্টা করছি এবং বিশ্বাস করছি। কারণ এখানে মায়া নামক একটা বিষয় নিদারুণভাবে কাজ করে, আমরা সেখান হতে খুব একটা সহেজ বের হয়ে আসতেও পারি না। অদ্ভুত একটা আকর্ষণে সেখানে আটকে থাকি।

field-533541_1280.jpg

অনেকেই বলে থাকেন মায়া নামক আকর্ষণ বস্তুটি আছে বলেই আমাদের পৃথিবীটা এখনো টিকে আছে, সম্পর্কের আড়ালে মানুষগুলো এখনো চঞ্চল আছে। কিন্তু যদি মায়া না থাকতো এবং আমরা সময়ে কিংবা অসময়ে সেই প্রিয় মানুষগুলোকে না পেয়ে খুব বেশী বিমর্ষ হয়ে যেতাম, যা আমাদের অনেক বেশী হতাশ করে ফেলতো এবং তার প্রভাবে আমরা জীবন হতে মুক্তি নিতে চাইতাম। যার যার অবস্থান হতে আমরা যদি বিদায় নেয়া শুরু করতাম, তাহলে সম্পর্কগুলো অনেক বেশী ভঙ্গুর হয়ে যেতো, প্রিয় মানুষগুলোর মুখ দ্রুত হারিয়ে যেতো এবং সুন্দর এই সামাজিক অবস্থানও নষ্ট হয়ে যেতো।

দেখুন, আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন? একটা সময় শেষে আমরা ঠিক নিজের শিকড়ে ফিরে আসার চেষ্টা করি কিন্তু এর কারণটা কি? কেন আমরা শত মাইল দূরে থেকেও নিজের শিকড়কে ভুলতে পারি না, প্রিয় মানুষগুলোর সান্নিধ্য হারাতে পারি না? এটা একটা কঠিন প্রশ্ন, আর এই প্রশ্নের আড়ালেই উজ্জ্বল হয়ে আছে সেই মায়া নামক বিষয়টি। মায়া আছে বলেই হয়তো আমরা শত মাইল দূর হতেও প্রিয় মুখটা দেখতে চাই, তার মিষ্টি ভাষার শব্দগুলোও শুনতে চাই, চঞ্চলতা নিয়ে নিজের মুগ্ধতাও প্রকাশ করতে চাই, এটাই প্রকৃত অবস্থা।

আমরা চাইলেই এই অবস্থা হতে বের হতে পারবো না, আমরা চাইলেই মায়ার এই বন্ধন হতে বিচ্ছিন্ন হতে পারবো না, যন্ত্রণাগুলো যত বেশী কঠিন হোক না কেন সেগুলোকে আড়ালে রেখে আমরা মায়ার বন্ধনটাকে জাগ্রত রাখতে চাই। কারণ আমরা বেঁচে থাকতে চাই, জীবনকে গতিশীল রাখতে চাই, আর সেখানে মায়া নামক অস্ত্রটি খুব বেশী কার্যকর ভূমিকা পালন করে থাকে। মায়ার এই বন্ধন নিয়েই আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই, সময়ের পর সময় আমরা সেটাকে আকঁড়ে ধরে রাখতে চাই।

Image Taken From Pixabay

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@hafizullah, চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন! মায়া বা মোহ নিয়ে আপনার ভাবনাগুলো খুবই গভীর। কিভাবে মায়া আমাদের জীবনে জড়িয়ে আছে এবং সম্পর্কগুলোকে টিকিয়ে রেখেছে, তা সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে যখন বলেছেন মায়ার টানেই আমরা শিকড়ের কাছে ফিরে আসি, সেটি হৃদয় ছুঁয়ে যায়।

আপনার লেখার ধরণ খুব সহজ এবং সাবলীল, যা পাঠকের মন জয় করে নেয়। এমন একটি সুন্দর পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার এই ভাবনাগুলো অন্যদেরকেও উৎসাহিত করবে নিজেদের সম্পর্কের প্রতি যত্নশীল হতে। আপনার লেখাগুলো আরও দেখার অপেক্ষায় থাকলাম!

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 61162.31
ETH 1630.20
USDT 1.00
SBD 0.42