আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। যদিও চারপাশের পরিবেশ কিংবা অসুস্থতার দৃশ্য দেখে ভীষণ রকমের চিন্তায় পড়ে গিয়েছি। ইতিমধ্যে অফিসের কয়েকজন কলিগও অসুস্থ হয়ে গেছেন। না না ডেঙ্গু কিংবা করোনা কোনটাই তাদের আক্রান্ত করেন নাই বরং যেটা ধরা পড়েছে সেটা হলো ভাইরাসজনিত জ্বর, জ্বরের মাত্রাও নাকি অনেক বেশী। যার কারণে আক্রান্ত হওয়ার পর পরই আর অফিস করতে পারছেন না, এই জন্যই হয়তো আমার ভয়টা একটু বেশী, হি হি হি।
তবে সুবিধাও আছে কিন্তু অফিসে যেতে হয় না হি হি হি। সত্যি মাঝে মাঝে আমরা এমন কথা বলে ফেলি সমস্যার মাঝেও তখন হাসি চলে আসে। যাইহোক, বাস্তবতা হলো আমরা অনেক কিছু দেখি, অনুভূতি তৈরী হয় কিন্তু সঠিক উপলব্ধি নিয়ে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করতে পারি না। আজকে তেমন কিছু কথা বলবো জীবনের অভিজ্ঞতা হতে, বাস্তবতায় আমরা সেখানে মাঝে মাঝে খুবই অসহায় হয়ে যাই। আমাদের সামাজিক ব্যবস্থা দারুনভাবে অবক্ষয় হয়েছে, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ দারুণভাবে বিনষ্ট হয়েছে, কিন্তু তবুও আমরা এখনো সামাজিক বন্ধনের মাঝে আবদ্ধ রয়েছি।
কিছু কিছু ক্ষেত্রে এখনো আমরা বড়দের সম্মানের চোখে দেখি, নানাভাবে তাদের প্রতি সম্মান প্রদর্শন করার চেষ্টা করি কিন্তু সেটার দ্বারা কার্যকর কোন কিছুর কি পরিবর্তন হয়েছে? একদমই না বরং সামাজিক অবস্থান হতে পারস্পরিক শ্রদ্ধাবোধ করে গেছে। এই তো সেদিন বাসে বসা ছিলাম আমি, এক ভদ্রমহিলা বাসে উঠলেন এবং বেশ কিছুটা সময় দাঁড়িয়ে ছিলেন। উনাকে দেখে বুঝা যাচ্ছিলো যে ভীষণ কষ্ট হচ্ছে তার দাঁড়িয়ে থাকতে। যেহেতু লোকাল বাস, যাত্রীর সংখ্যা অনেক বেশী, সেখানে একজন ভদ্র মাহিলার দাঁড়িয়ে থাকাটা সত্যি অনেক বেশী কষ্টকর একটা ব্যাপার।
যাইহোক, আমি তাকে ডাক দিয়ে দাঁড়িয়ে গেলাম এবং বসতে দিলাম, উনি আমার চোখের দিকে তাকিয়ে সীটে বসে পড়লেন। যেহেতু আমরা গন্তব্য কিছুটা দূরে ছিলো সেহেতু আমি সেই ভদ্র মহিলার উল্টো পাশে গিয়ে দাঁড়িয়ে রইলাম। দুটো স্টপিজের পর সেই ভদ্র মাহিলা নেমে গেলেন কিন্তু সীটে অন্য একজন ভদ্রলোককে বসতে দিলেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই সীটে এক ভদ্রলোক বসা ছিলেন, যিনি বয়সে আমার থেকেও কিছুটা বড়। ভদ্রলোক হেসে দিলেন আমার দিকে তাকিয়ে, বললেন বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। তারপর আমাকে জিজ্ঞাসা করলেন কোথায় নামবেন আপনি?
আমার গন্তব্যের কথা শুনে ভদ্রলোক দাঁড়িয়ে গেলেন এবং বললেন আমি একটু সামনে নেমে যাবো আপনি বসেন। বিষয়টা হলো সেই ভদ্রলোকও বিষয়টি দেখে কিছুটা অবাক হয়েছেন এবং তার কারণেই উনি উঠে গিয়ে আমাকে বসতে দিলেন। এখন বলেন এর পর হতে স্বাভাবিকভাবে কোন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলেও আমার কি আর ইচ্ছে করবে দাঁড়িয়ে গিয়ে তাকে বসতে দিতে? এটাই হলো প্রকৃত বাস্তবতা, সমাজ এমনি এমনি নষ্ট হয়ে যায়নি বরং এর পেছনে আমার আপনার ভূমিকাই সবচেয়ে বেশী, আমরা নিজের অবস্থান হতে দায়িত্বশীল হতে পারি নাই।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@hafizullah, আসসালামু আলাইকুম! আপনার আজকের লেখাটি খুবই বাস্তবসম্মত এবং গভীর চিন্তার উদ্রেক করে। "ভাইরাসজনিত জ্বর" এর কথা শুনে খারাপ লাগলো, আশা করি আপনার সহকর্মীরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে আপনার রসবোধ বরাবরের মতোই দারুণ!
আপনার বাসের অভিজ্ঞতার মাধ্যমে সামাজিক অবক্ষয় এবং শ্রদ্ধাবোধের অভাবের যে চিত্রটি তুলে ধরেছেন, তা সত্যিই ভাববার বিষয়। কিভাবে ছোট ছোট ঘটনার মাধ্যমে আমাদের সমাজের চিত্র ফুটে ওঠে, তা আপনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আপনার এই উপলব্ধি আমাদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন করবে এবং ইতিবাচক পরিবর্তনে উৎসাহিত করবে বলে মনে করি।
আপনার লেখার ধরণ এবং বিষয়বস্তু দুটোই চমৎকার। এমন বাস্তবধর্মী লেখা আরও দেখতে চাই। আপনার অন্যান্য পাঠকদেরও এই বিষয়ে তাদের মতামত জানাতে উৎসাহিত করছি। ধন্যবাদ!
আপনার ফ্রাইডে স্পেশাল আসলেই স্পেশাল। শিক্ষণীয়। প্রতি শুক্রবার অপেক্ষায় থাকি আপনার ফ্রাইডে স্পেশালের। গুরুত্বপূর্ণ ম্যাসেজ থাকে আপনার লেখায় ,যাতে আমরা উপকৃত হই। শুধু আপনার অফিস কলিগ নয় ভাইয়া, অনেকের জ্বর হচ্ছে। আমার পরিচিত বেশ কয়েক জনের জ্বরের খবর পেয়েছি। আর এখন জ্বর মানেই ভয়! ডেঙ্গু না করোনা ! সাধারণ জ্বর হলে স্বস্তি। অনেক ভালো লেগেছে আপনার আজকের ফ্রাইডে স্পেশাল। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।