বাগান হতে বরবটি তোলার দারুণ অনুভূতি

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। হৃদয়ের চঞ্চলতা নিয়ে উষ্ণতা উপভোগ করছি হি হি হি, না না না উষ্ণতা কি আর উপভোগ করা যায়? এমনি মজা করে বললাম আরকি। তবে হ্যা, শীতের দিন হলে উষ্ণতা সেই রকম আনন্দময় হয়ে উঠে। এখন যেহেতু শীতকাল না সুতরাং এখন উষ্ণতা থাকা মানেই যন্ত্রনা বেড়ে যাওয়া। যেটা বলছিলাম হৃদয়ের চঞ্চলতা, যেমন গতকাল রাতেই দারুণ চঞ্চল ছিলাম আমার বাংলা ব্লগের ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বিশেষ হ্যাংআউট নিয়ে। সত্যি দারুণ কিছু সময় উপভোগ করেছি।

ঠিক তেমনি আজকের সকালটাও বেশ চঞ্চল ছিলো। যদিও ঘুম হতে একটু দেরীতে উঠেছি, তাই আজকের পোষ্ট করতে একটু দেরী হলো। আমার আবার একটা অভ্যেস আছে, সকালে ব্রাশ করতে করতে বাগানে চলে যাই, খালি পায়ে একটু মাটি এবং সবুজ ঘাস মারাই, মানে ঐ খালি পায়ে হাঁটি। মাটির দেহের সাথে মাটির সংযোগটা পুনরায় স্থাপন করার চেষ্টা করি, এমনিতে খুব একটা সময় পাই না কিন্তু সকালটায় সেই সুযোগটা নিতে দেরী করি না। তো বাগানে প্রবেশ করার সাথে সাথে হৃদয়টা পুনরায় দারুণভাবে চঞ্চল হয়ে উঠে। বরবটি বাগানের মাচার নিচের দৃশ্যটা বেশ দারুণ লাগছিলো।

IMG-20250612-WA000011.jpg

ব্রাশ রেখে মুখ ধুয়েই আবার ছুটে আসলাম বরবটি বাগানের দিকে। মাচার নিচে চলে গেলাম বেশ পরিমাণে বরবটি ধরেছে। এই দুই দিন খেয়ালই করি নাই, আজকে দেখি অনেক বরবটি বেশ বড় বড় হয়েছে। তারপর আরকি একে একে একে সব ছিড়তে শুরু করলাম। এই দিকে আপনার ভাবি ডাক দিলে তাকেও ডেকে আনলাম এবং দারুণ অনুভূতি নিয়ে দুইজনে মিলে বরবটিগুলো তুলে আনলাম। সত্যি বলতে একখন্ড সবজির বাগান আমাদের সময়গুলোকে রঙিন ও আনন্দময় করে তোলার ক্ষেত্রে সত্যি দারুণ ভূমিকা পালন করতে পারে।

আপনার নিজের একখন্ড বাগান না থাকলে সেটা অনুভব করতে পারবেন না। না বাগানের জন্য যে খুব বেশী জায়গার প্রয়োজন সেটা কিন্তু না, বরং আপনি চাইলে পুরাতন বালতি কিংবা বোল এর মাঝেও সবজি লাগাতে পারেন। মোটাকথা আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে, তবেই আপনি সেটাকে কার্যকর করতে পারবেন। যাইহোক, বরবটি নিয়ে ফিরে আসার সময় খেয়াল করলাম কিছু পেয়ারার সাইজও বড় হয়ে গেছে। যদিও এগুলো এখনো পুরোপুরি পাকে নাই কিন্তু দেশী পেয়ারাতো কাঁচা থাকলেও খাওয়া যায় এবং দারুণ স্বাদ লাগে। তাই সেগুলোও পেড়ে নিয়ে আসলাম।

IMG-20250612-WA000100.jpg

আজকের সকালটা সত্যি দারুণ অনুভূতির ছিলো, এর আগেও মানে এইতো কয়দিন আগেই বরবটি বাগানের দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন গাছগুলো খুব বেশী বড় ছিলো না কিন্তু এখন পুরো বাগান ছড়িয়ে গেছে এবং বেশ বড় হয়েছে। বৃষ্টির ছোঁয়া পেলেই বাগানটা ভরে যায় বরবটিতে। হৃদয়ের মুগ্ধতার অনুভূতি আজ আর শেয়ার না করে থাকতে পারলাম না, তাই দ্রুত পোষ্ট লিখে অনুভূতিটা ভাগ করে নিলাম আপনাদের সাথে।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আপনি এবং ভাবী মিলে বাগান থেকে বেশ ভালোই বরবটি তুলেছেন ভাই। বরবটি গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আসলে নিজের বাগানের সবজি খাওয়ার মজাই আলাদা। তাছাড়া পেয়ারাও পেড়েছেন দেখছি। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

বাগান হতে বরবটি তোলার দারুণ অনুভূতি শেয়ার করেছেন।বাগান থেকে নিজ হাতে বরবটি তোলার অনুভূতি সত্যিই অনন্য! প্রকৃতির স্পর্শে এই সহজ আনন্দগুলো জীবনে বিশেষ মাত্রা যোগ করে। আপনার অভিজ্ঞতা পড়ে আমারও ছোটবেলার স্ভেমৃতি সে উঠল। ধন্যবাদ ভাইয়া আপনাকে

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60713.70
ETH 1556.06
USDT 1.00
SBD 0.50