জীবনের গল্প || স্বার্থ যেখানে সবার ঊর্ধ্বে
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তবে মাঝে মাঝে প্রকৃতির মতো নিজের খেই হারিয়ে ফেলছি। প্রকৃতি যেমন হুটহাট করে নিজের অবস্থা এবং রূপ পাল্টে ফেলছে, ঠিক তেমনি আমরা মানুষরাও আজকাল প্রকৃতির তুলনায় দ্রুত নিজেদের অবস্থান এবং মতামত পাল্টে ফেলছি। তবে আমরা প্রকৃতির চেয়ে একধাপ এগিয়ে আছি, কারণ প্রকৃতি শুধুমাত্র তার অবস্থান পাল্টে ফেলে কিন্তু আমরা তো পূর্বের অবস্থান পাল্টে ফেলার সাথে সাথে সেটাকে অস্বীকার করতেও দ্বিধাবোধ করছি না।
আমি সত্যি নিদারুণভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের এই অগ্রগতি থামাবে কে? না না এটা আমি বলছি না বরং যারা এভাবে প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন তাদের ভাবসাবটা এমন আরকি। সেটা দেখেই বুঝা যায়, সব কিছু কি আর মুখে প্রকাশ করতে হয়। আর সতি প্রকৃত অবস্থান জানতে চান তাহলে আমি বলবো আজকাল মুখে কেউ কিছু বললেও সেখানে সন্দেহ থেকে যায়, কারণ মানুষ এখন গিরগিটির চেয়েও দ্রুত রং পাল্টায় এবং অতীতটা ভুলে যায়। সুতরাং এখন যেটা বলছে পরমুহুর্তে সেটা যে স্বীকার করবে তার নিশ্চয়তা কি?
আমরা পরিবর্তন হয়েছি যতটা না পোষাক আসাকে তার চেয়ে বেশী চরিত্রগত দিক হতে। কথায় বলে মানুষ ভালো মন্দ বিবেচনা করে কাজ করে, কারণ তার মাঝে মনুষত্য আছে। কিন্তু যখন তার মাঝে মনুষত্যের বিষয়টি নিখোঁজ হয়ে যায়, তখন তার কাজ কর্ম কেমন হয়? সেটা নিয়ে প্রশ্ন করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কারণ সমাজে যারা বসবাস করছেন তারা খুব সহজেই সেটা দেখছেন এবং প্রতিনিয়ত নানা ঘটনার স্বাক্ষী হয়ে বাস্তবতা উপলব্ধি করতে পারছেন। আমরা সচেতন আছি এখানেও, তবে একটু ভিন্নভাবে।
আর সেটা হলো পোষাকের ক্ষেত্রে, আমরা প্রতিনিয়ত বেশ নিখূঁতভাবে আমাদের পোষাকের যত্ন নেয়ার চেষ্টা করছি। কোথায় গেলে কিংবা কোন পরিবেশে কেমন পোষাক থাকা উচিত, সেসব নিয়ে দিনরাত চব্বিশ ঘন্টাই চিন্তা করি। কারণ আমাদের কাছে সামাজিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবেই হোক নিজের অবস্থান ধরে রাখতে হবে। কিন্তু পক্ষান্তরে আমরা খুব বেশী না খুব বেশী না বরং চরমভাবে উদাসহীন নিজেদের চরিত্রের যত্ন নেয়ার ক্ষেত্রে, নিজের চরিত্রের রূপের দিকে তাকানের ক্ষেত্রে, সেটা যে দিন দিন কালো হয়ে যাচ্ছে।
বুদ্ধি জ্ঞান বিবেচনায় আমরা সবার উপরে আছি সত্য কিন্তু অন্যান্য সকল বৈশিষ্টের বিবেচনায় আমরা একদম নিচের সারিতে চলে গেছি সেটা নিয়ে কোন প্রশ্ন নেই আজ আর। বাস্তবতা আমাদের অনেক কিছুর স্বাক্ষী করছে কিন্তু বাস্তবে আমরা সেখান হতে কিছুই শিক্ষা নিতে পারছি না বরং দিন দিন আরো বেশী স্বার্থবাদী হয়ে উঠছি, চরিত্রের স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোকে নিদারুণভাবে নষ্ট করে দিচ্ছি। সঠিক উপলব্ধি ফিরে আসুক আমাদের মাঝে।
Image Taken From Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
@hafizullah, চমৎকার! আপনার আজকের লেখাটি খুবই সময়োপযোগী এবং গভীর চিন্তার উদ্রেককারী। প্রকৃতির পরিবর্তনের সাথে মানুষের দ্রুত পরিবর্তন এবং অতীতের অস্বীকার করার প্রবণতা নিয়ে আপনার পর্যবেক্ষণগুলো একদম বাস্তব। বিশেষ করে পোশাকের প্রতি আমাদের যত্নের বিপরীতে চরিত্রের প্রতি উদাসীনতার বিষয়টি দারুণভাবে তুলে ধরেছেন।
আপনার লেখার সাবলীল ভাষা এবং প্রাসঙ্গিক উদাহরণগুলো আমাকে মুগ্ধ করেছে। ছবিটিও লেখার সাথে খুব ভালোভাবে মানানসই।
এই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার লেখার মাধ্যমে আমরা নিজেদের ত্রুটিগুলো উপলব্ধি করতে পারি এবং ভালো হওয়ার চেষ্টা করতে পারি। এমন আরও ইনসাইটফুল পোস্টের জন্য অপেক্ষা রইলাম। আপনি কি মনে করেন এই দ্রুত পরিবর্তন আমাদের সমাজের উপর কেমন প্রভাব ফেলছে? আপনার মতামত জানতে আগ্রহী!
একেবারে যথার্থ বলেছেন ভাই। তাইতো মানুষকে এখন বিশ্বাস করা যায় না। কারণ চারিদিকে স্বার্থপর মানুষের ছড়াছড়ি। যাইহোক সময়োপযোগী একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।