আবোল তাবোল জীবনের গল্প [ ফ্রাইডে স্পেশাল ]
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং চঞ্চল আছেন। নতুন বছরের নতুন আলোয় হৃদয়কে আরো বেশী উজ্জ্বল রাখার চেষ্টা করছেন। নতুন স্বপ্ন নিয়ে নিজেকে আরো বেশী আলোকিত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আসলে নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুনভাবে নতুন পথে চলার আকাংখ এবং সেই লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া। যদিও মানুষ এখন চলে যাওয়া বছরের হিসেব কষে না, ব্যর্থতা কিংবা হেরে যাওয়ার কারণ খোঁজার চেষ্টা করে না। কেন জানি মানুষ অতীতকে গনায় রাখতে চায় না, নিজের সমসা্যগুলোকে সামনে আনতে চায় না।
হয়তো এই কারণেই মানুষ অতীতের কথা শুনলে ভয় পায় এবং নিজের ব্যর্থতাগুলোকে আড়াল করতে চায়। আমরা সফলতা চাই কিন্তু সফলতার জন্য যে অভিজ্ঞতার প্রয়োজন সেটাকে আলিঙ্গন করতে চাই না, এখানে কেন জানি আমাদের মাঝে একটা ভয় জাগ্রত থাকে। তবে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণাকে আমি কখনো বাধাগ্রস্ত করতে চাই না, এটাও ভালো বিয়ষ। কিন্তু কথা হলো আমরা যদি অতীত হতে শিক্ষা গ্রহণ না করি তাহলে সেটা কখনো আমাদের জন্য আনন্দময় কিছু উপহার দিতে পারবে না। প্রতিটি ভুল আমাদের জন্য একটা শিক্ষা, প্রতিটি শিক্ষা আমাদের জন্য একটা আলো, আর আলো সর্বদা অন্ধকারকে দূরীভূত করে।
সুতরাং, অতীতকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে সেটা আমাদের জন্য আরো বেশী মঙ্গলময় হবে, অতীতকে যদি আমরা ভুলে না যাই তাহলে সেটা আমাদের ভুল হওয়া হতে বাঁচিয়ে দিবে, অতীতকে যদি আমরা সাথে নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে সেটা আমাদের পুরাতন ভুলগুলোকে সংশোধন করার সুযোগ তৈরী করে দিবে। তা না হলে হয়তো আমরা একই ভুল বার বার করতে থাকবো, একই পথে বার বার হোঁচট খেতে থাকবো, তারপর একটা সময় পর আমরা হাঁটতে ভয় পাবো, নতুন পথে এগিয়ে যেতে ভয় পাবো এবং আর সামনে যেতে চাইবো না।
যারা অতীতকে সামনে রাখে, অতীতের ভুলগুলোকে বার বার স্মরণ করে এবং চলার পথে সেই ভুলগুলোকে সংশোধন করে নেয়, দিন শেষে কিন্তু সফলতার হাসি তারাই হাসে। নতুন বছরে আমরা নতুনভাবে এগিয়ে যাবো কিন্তু তার জন্যও আমাদের অতীতের শিক্ষাটা প্রয়োজন। গত বছরে যে ভুলগুলো হয়েছে সেগুলো নির্ণয় করা প্রয়োজন। গত বছরের পুরো চিত্রটাকে সামনে এনে নতুন বছরের জন্য কাংখিত একটা প্লান করা উচিত, তবেই হয়তো বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। নতুন বছরের স্বপ্ন সেই নতুন অবস্থায়ই থেকে যাবে না বরং নতুন সফলতা অর্জনের সিঁড়ি হয়ে উঠবে।
উপরের কথাগুলো শুধু কথার ছলেই বলা নয়, বরং আমাদের বাস্তব জীবনের একটা চিত্র। আমরা ক্যালেন্ডারের পাতার সাথে সাথে বছর মাস পাল্টাই, বছর পাল্টাই কিন্তু নিজেদের অবস্থান পাল্টাতে পারি না কারণ আমাদের অভিজ্ঞতাগুলো জ্বলে উঠে না, আমাদের শিক্ষাগুলো চলার পথ আলোকিত করে না, আর এই কারণেই বছরের সংখ্যা বাড়তে থাকে কিন্তু আমাদের সফলতার গল্প বড় হয় না। তাই আসুন, পুরাতন বছরের হিসেবগুলো একটু ভালোভাবে করে নেই, ব্যর্থতাগুলোতে চিহ্নিত করে সেগুলোর সমাধান বের করার চেষ্টা করি এবং নতুন বছরের নতুন পরিকল্পনাকে সুন্দরভাবে সাজিয়ে কাংখিতভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।
Image Taken from Pixabay
ধন্যবাদ সবাইকে।
@hafizullah
আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।
|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||


>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.