RE: দক্ষিণ কোরিয়া ভ্রমণের কয়েকটি ছবি (South Korea Tour Photography)
দাদা,অসাধারণ ও চমৎকার দর্শনীয় স্থান।যা চোখ ধাঁধানো ও দেখার মতো।সিউল নামটি বেশ মজার।এমন স্থানে গেলে মনে হয় মন এমনিতেই ভালো হয়ে যায়।তাছাড়া সুন্দর বিল্ডিং ও তার কারুকার্যগুলি।অপরুপ সাজে সজ্জিত সিউলের রাস্তাটি।অনেক বেশি নীরবতার জায়গা বলে মনে হচ্ছে আমার কাছে।রাস্তা -ঘাটে মানুষ খুবই কম।
তবে এটা সত্যি বাঙালিরা যেখানেই যাবে অর্থাৎ বাইরের দেশে গেলেই সেখানে খাবারের সমস্যা দেখা দেবে।কারণ বাঙালিরা ঝাল,মসলা জাতীয় খাবার বেশি পছন্দ করেন এবং সঙ্গে আবার কড়া পাকের রান্না।যা বাইরের দেশের খাবারের সঙ্গে আকাশ-পাতাল পার্থক্য।বিদেশীরা বোধহয় বেশি আধাপাকের খাবার খেতে পছন্দ করেন, যাতে স্বাদ ,গন্ধ কিছুই পাওয়া যায় না।সুতরাং বাইরের দেশগুলোতে ভ্রমণে অপার শান্তি মিললে ও খেয়ে শান্তি নেই,যদি বাঙালি রেস্টুরেন্ট পাওয়া না যায়।দাদা আপনার ভ্রমণের কাহিনী শোনার অপেক্ষায় রইলাম।শুভকামনা রইলো দাদা।