"একটি পেঁচার ম্যান্ডেলা আর্ট"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।তাই আজ আমি একটি ম্যান্ডেলা আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

একটি পেঁচার ম্যান্ডেলা আর্ট:

GridArt_20250304_070040392.jpg

IMG_20250304_073443.jpg

যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।আজ সকাল থেকেই ভাবছিলাম কি অঙ্কন করা যায়! তারপর ভাবলাম একটি পেঁচা অঙ্কন করবো সামান্য ডিজাইন করে।ম্যান্ডেলা আর্টে ছোট ছোট ডিজাইন ফুটিয়ে তোলা যায় বলে সেটা দেখতে যেমন ভালো লাগে তেমনি আঁকতেও।পেঁচাটি অঙ্কনের পর বেশ সুন্দর ও কিউট দেখতে লাগছিলো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250304_073454.jpg

উপকরণ:

1.কাগজ
2.হালকা হলুদ মার্কার পেন
3.রঙিন বলপেন
4.হলুদ জেলপেন

IMG_20250304_070055.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250304_070108.jpg
প্রথমে আমি কালো রঙের বলপেন দিয়ে পেঁচার আকৃতি একে নিয়ে নিচের দিকে দুটি পা একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250304_070117.jpg
এখন পেঁচার চোখ ও নাক একে নেব এবং হাতের একটি ছবি তুলে নেব ফোনের মাধ্যমে।

ধাপঃ 3

IMG_20250304_070135.jpg
এরপর পেঁচার বডির মধ্যে হালকা হলুদ রঙের মার্কার পেন দিয়ে রং করে নেব।

ধাপঃ 4

IMG_20250304_070147.jpg
এবারে পেঁচার চোখ ,নাক ও পা হলুদ রঙের জেলপেন দিয়ে কালার করে নেব।

ধাপঃ 5

IMG_20250304_070205.jpg
এরপর পেঁচার বডির নিচের দিকে ও কান দুটির মধ্যে ম্যান্ডেলা আর্ট করে নেব কালো রঙের বলপেন দিয়ে।

ধাপঃ 6

IMG_20250304_070254.jpg
এবারে পেঁচার বসে থাকা ডালের মাথায় নীল রঙের বলপেন দিয়ে কয়েকটি পাতা একে নিলাম।সবশেষে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম অঙ্কনের নীচে।

ছবি উপস্থাপন:

IMG_20250304_070227.jpg

IMG_20250304_070307.jpg

IMG_20250304_070321.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "একটি পেঁচার ম্যান্ডেলা"।এটি অঙ্কনের পর বেশ সুন্দর দেখতে লাগছিলো।


আশা করি আমার আজকের ম্যান্ডেলা আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীম্যান্ডেলা আর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250304_093402301.jpg

 last year 

মেন্ডেলা আর্ট করে বেশ সুন্দর একটি পেঁচা বানিয়ে ফেলেছো দেখছি। প্যাচাটির কানদুটো সব থেকে কিউট। সে আবার আমাদের দিকে ড্যাপড্যাপ করে তাকিয়ে আছে দেখছি। তবে পেঁচাটিকে দেখে শান্ত বলে মনে হচ্ছে। এমন সুন্দর একটি কার্টুন পেঁচা এঁকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আসলেই দাদা,পেঁচাটি খুবই শান্ত প্রকৃতির।এত সুন্দর মন্তব্যের জন্য,ধন্যবাদ আপনাকে।

 last year 

দেখো ফেসবুক করে করে এমন অভ্যেস হয়ে গেছে যে তোমার এই কমেন্টের তলায় আমি স্মাইল রিঅ্যাক্ট খুঁজছিলাম৷ 😄😄

 last year 

☺️☺️

 last year 

এতো দেখছি একদমই লক্ষী পেঁচার মেন্ডেলা আর্ট করেছেন।অনেক সুন্দর হয়েছে আপনার পেঁচার ম্যান্ডেলাটি।এই পেঁচার ম্যান্ডেলাটি করতে অনেক সময় লেগেছে পেঁচার ম্যান্ডেলাটি দেখেই বুঝতে পারছি। ধাপে ধাপে ম্যাডেলা আর্ট পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

লক্ষী পেঁচা মনে হচ্ছে দিদি,তাহলে তো ভালোই হয়েছে।আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ।

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো করা অনেক সময় এবং ধৈর্যের ব্যাপার। আপনি পেঁচার ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে ভালো লাগলো। কালার করার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। এত সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

হুম আপু,কালার করলে ভালো লাগে তাই করলাম আরকি।ধন্যবাদ আপনাকে।

 last year 

আমারও খুব ভালো লাগে ছোট ছোট নকশা দিয়ে পুরো ডিজাইনটি তৈরি করা। আপনি আজকে প্যাঁচার ম্যান্ডেলা আর্ট করলেন। আমার তো এই আর্ট দেখে খুবই ভালো লেগেছত। যে কোন ধরনের ম্যান্ডেলা আর্ট আমার দেখতে খুবই চমৎকার লাগে। প্রতিটি ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করলেন অনেক ধন্যবাদ।

 last year 

আসলেই ছোট ছোট নকশার জন্য ম্যান্ডেলা আর্ট ভালো লাগে,ধন্যবাদ আপু।

 last year 

দারুন একটি প্যাঁচার ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই সুন্দর হয়েছে ম্যান্ডেলা আর্ট । তবে ম্যান্ডেলা আর্ট করতে অনেকে ধৈর্য ও সময় লাগে। আপনি অনেক দক্ষতার সাথে খুব সুন্দর ভাবে পোস্টটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

আসলেই ম্যান্ডেলা আর্ট করতে সময় লাগে,আপনার সাবলীল মতামতের জন্য ধন্যবাদ আপু।

 last year 

অনেক সুন্দর করে আপনি আজকে একটা পেঁচার আর্ট করেছেন। দিদি আপনি সব সময় আর্ট করার জন্য চেষ্টা করেন। এভাবে যদি সব সময় চেষ্টা করেন আরো ভালো আর্ট করতে পারবেন পরবর্তীতে। আপনার আজকের এই আর্ট খুব সুন্দর হয়েছে, আর দেখতেও ভালো লাগছিল।

 last year 

আপনাদের কাছে ভালো লাগলেই উৎসাহ পাই আকার প্রতি আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

ম্যান্ডেলা আর্ট গুলো আমার কাছে বারবার ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে পেঁচার ম্যান্ডেলা আর্ট করেছেন। মনে হচ্ছে গাছের ডালে বসে রইলো পেঁচা কিছু স্বীকার করার জন্য। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত পেঁচার ম্যান্ডেলা আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 last year 

আসলেই পেঁচা শিকার খুঁজছে,সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 last year 

বেশ সুন্দর পেঁচার ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। আপনার সুন্দর আর্ট অসাধারণ হয়েছে। আপনার দারুণ আর্ট দেখে খুব ভালো লাগলো। এত দারুন দুর্দান্ত পেঁচার ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার প্রশংসাভরা মন্তব্য পড়ে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.078
BTC 62651.95
ETH 1656.98
USDT 1.00
SBD 0.41