স্বরচিত কবিতা: "আমি হেরে গেছি"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
আমি হেরে গেছি সময়ের কঠিনতায়
হেরে গেছি স্বার্থের তান্ডবতায়,
হেরি গেছি লোলুপ দৃষ্টির কপটতায়
হেরি গেছি ভূমধ্যসাগরের গহীনতায়।
হেরে গেছি মানসিকতার বেড়াজালে
হেরি গেছি সত্যের সংকীর্ণতায়,
আমি হেরে গেছি প্রকৃতির ফিকে হাওয়ায়
হেরে গেছি বদলে যাওয়া রঙের মায়ায়।
আমি হেরে গেছি গভীর সাগরের নোনা জলে
হেরে গেছি অজানা ভূমিকম্পের ঢেউয়ে,
আমি হেরে গেছি সত্যের দুনিয়াতে
ফেঁসে গেছি মিথ্যের কিনারাতে।
হেরে গেছি কঠিন ভালোবাসার কাছে
হেরে গেছি ভেংচি কাঁটা দাঁতের কাছে,
আমি হেরে গেছি বিদীর্ণ বেড়াজালে
পাখির গুঞ্জন আর ভ্রমরের আত্মত্যাগের কাছে।
আমি হেরে গেছি মায়াময় পত্রে
হেরে গেছি খোয়াবী বরসার ধারার কাছে,
আমি হেরে গেছি সুন্দর মুখোশে
হেরে গেছি এক অশালীন ভাষাতে।
আমি হেরে গেছি স্বপ্নের শেষ তেপান্তরে
যেখানে আশারা ছুঁইয়ে ছিল মগডালে,
আমি হেরে গেছি সফল প্রেমে
লিখেছি ব্যর্থ প্রেম অন্তরালে।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।এই কবিতাটি আমি লিখেছি এবিবি ফ্যানে @hafizullah ভাইয়ার লেখা অনুকবিতার অনুকরণে।।
আজকের কবিতাটি লেখা হয়েছে ধোঁকাময় ভালোবাসাকে ঘিরে।যদিও বর্তমানে ভালোবাসা অনেকাংশে সত্যিকারের না হয়ে ধোঁকাতে পরিণত হচ্ছে।যেখানে মানুষ স্বার্থকে আলিঙ্গন করে বেঁচে থাকার ইচ্ছে পোষন করছে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
আমি হেরে গেছি
হেরে গেছি স্বার্থের তান্ডবতায়,
হেরি গেছি লোলুপ দৃষ্টির কপটতায়
হেরি গেছি ভূমধ্যসাগরের গহীনতায়।
হেরে গেছি মানসিকতার বেড়াজালে
হেরি গেছি সত্যের সংকীর্ণতায়,
আমি হেরে গেছি প্রকৃতির ফিকে হাওয়ায়
হেরে গেছি বদলে যাওয়া রঙের মায়ায়।
আমি হেরে গেছি গভীর সাগরের নোনা জলে
হেরে গেছি অজানা ভূমিকম্পের ঢেউয়ে,
আমি হেরে গেছি সত্যের দুনিয়াতে
ফেঁসে গেছি মিথ্যের কিনারাতে।
হেরে গেছি কঠিন ভালোবাসার কাছে
হেরে গেছি ভেংচি কাঁটা দাঁতের কাছে,
আমি হেরে গেছি বিদীর্ণ বেড়াজালে
পাখির গুঞ্জন আর ভ্রমরের আত্মত্যাগের কাছে।
আমি হেরে গেছি মায়াময় পত্রে
হেরে গেছি খোয়াবী বরসার ধারার কাছে,
আমি হেরে গেছি সুন্দর মুখোশে
হেরে গেছি এক অশালীন ভাষাতে।
আমি হেরে গেছি স্বপ্নের শেষ তেপান্তরে
যেখানে আশারা ছুঁইয়ে ছিল মগডালে,
আমি হেরে গেছি সফল প্রেমে
লিখেছি ব্যর্থ প্রেম অন্তরালে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1906718462648738210
https://x.com/green0156/status/1906716380633956606
https://x.com/green0156/status/1906861155307422187
https://x.com/green0156/status/1906862484293652639
https://x.com/green0156/status/1906864814032384025
https://x.com/green0156/status/1906867980543361463
https://x.com/green0156/status/1906871974280012258
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
কবিতাটি পড়ে খুব ভালো লাগলো দিদি। বর্তমানের ভালোবাসা বেশির ভাগই ধোঁকাময় ভালোবাসা হয়ে থাকে। বর্তমানে ভালোবাসাতে বিশ্বাস খুবই কম। বিশ্বাস কম বললে ঠিক হবে না। বিশ্বাস করার মত কিছু নেই বললেই চলে। ধোঁকা ময় ভালোবাসাকে ঘিরে চমৎকার কবিতা লিখেছেন। কবিতার টপিক এবং লাইন চমৎকার লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
একেবারেই ঠিক বলেছেন দিদি,বিশ্বাস শব্দটাই যেন কোথায় বিলুপ্ত হয়ে গেছে।ধন্যবাদ আপনাকে।