স্বরচিত কবিতা: "সিঁড়ি"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি আছি।যদিও সামনে এক্সাম তাই একটু বাড়তি ব্যস্ততাও রয়েছে।আজ আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য চলে আসলাম।
@green015
জীবনের এই রহস্যময় সিঁড়িতে
কেউ উপরে উঠে কেউবা নামে নিচে,
প্রত্যেকটি সিঁড়ির এক একটি ধাপ
এক একটি গল্প বলে যায়--
স্মৃতির পাতা খুলে দেয়--
লিখে যায় কঠিন বিভীষিকার
বিবর্ণ রূপগুলি।
প্রত্যেকটি ধাপে রয়েছে
চড়াই-উতরাই এর ফেরারী গল্প,
সব বাঁধা পেরিয়ে খুঁজে চলা
শেষ স্বর্গ যাত্রার আস্তানা।
আর সিঁড়ির নীচে রয়েছে
মৃত্যুকালের কঠিন যন্ত্রনা,
ধাপেরা বলে দেয়--
সফলতা-বিফলতার কল্পকাহিনীগুলি,
যেখানে জটিলতাগুলি একে একে
পথ খুঁজে গল্পের সূত্রে,
স্বপ্নগুলি জাল বুনে
সিঁড়ির প্রত্যেকটি ধাপে
প্রত্যেকটি নিঃশ্বাস যেন
আত্মবিশ্বাসের কথা বলে চলে।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে সিঁড়িকে কেন্দ্র করে।প্রত্যেকটি ধাপে যেখানে চড়াই-উতরাই রয়েছে।তো আজ সেই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
সিঁড়ি
কেউ উপরে উঠে কেউবা নামে নিচে,
প্রত্যেকটি সিঁড়ির এক একটি ধাপ
এক একটি গল্প বলে যায়--
স্মৃতির পাতা খুলে দেয়--
লিখে যায় কঠিন বিভীষিকার
বিবর্ণ রূপগুলি।
প্রত্যেকটি ধাপে রয়েছে
চড়াই-উতরাই এর ফেরারী গল্প,
সব বাঁধা পেরিয়ে খুঁজে চলা
শেষ স্বর্গ যাত্রার আস্তানা।
আর সিঁড়ির নীচে রয়েছে
মৃত্যুকালের কঠিন যন্ত্রনা,
ধাপেরা বলে দেয়--
সফলতা-বিফলতার কল্পকাহিনীগুলি,
যেখানে জটিলতাগুলি একে একে
পথ খুঁজে গল্পের সূত্রে,
স্বপ্নগুলি জাল বুনে
সিঁড়ির প্রত্যেকটি ধাপে
প্রত্যেকটি নিঃশ্বাস যেন
আত্মবিশ্বাসের কথা বলে চলে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1959296895324500044?t=8atsCuphet013wVTM4VXRQ&s=19
https://x.com/green0156/status/1959302278613021094?t=8TG_IuRvChdrkjcyR3HfKQ&s=19
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।
আপনাদের কাছে আমার লেখা ভালো লাগলেই আমার লেখাটি সার্থক আপু।ধন্যবাদ আপনাকে ।
আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
আপনার সুন্দর মতামত পড়ে অনেক উৎসাহ পেলাম ভাইয়া, ধন্যবাদ আপনাকে।