"কিছু মুখের হাসি মধুর নয়,বিষাক্ত"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি অনুভূতি শেয়ার করতে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা অনুভূতিটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

কিছু মুখের হাসি মধুর নয়,বিষাক্ত:


free-photo-of-smiling-girl-in-blue-hoodie-outdoors.jpeg
সোর্স

বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আসলে অনেকদিন হলো বাহ্যিক কোনো বিষয় নিয়ে কিছুই লেখা হয়না।তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো--জীবনের এক পরিতৃপ্তি এনে দিতে পারে মানুষের মুখের অনাবিল হাসি।যা তার সৌন্দর্য্যকে বৃদ্ধি করে।আবার সবথেকে আঘাতের অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অভিমত প্রকাশ করছি।যাইহোক তো চলুন শুরু করা যাক----

আমার ধারনায়,হাসি হচ্ছে আমাদের মুখে ফুটে ওঠা এক প্রকাশিত প্রশান্তি।যা দিয়ে কোনো কিছু প্রকাশ করা হয়।তবে এটি যেমন আনন্দময় ও মজার অনুভূতি ব্যক্ত করে, তেমনি কোনো হাসির মাধ্যমে আমরা আঘাতপ্রাপ্তও হয়ে থাকি।অর্থাৎ অনেক প্রকার হাসি রয়েছে।যা দ্বারা কোনো বিষয়ের ইঙ্গিত দেয়।

মানুষ যখন কোনো ভালো কিছু দ্বারা আনন্দ ও সুখের অনুভব করে তখন সেই হাসি থাকে খোলামেলা।সেই হাসি জীবনের এক পরিতৃপ্তি এনে দিতে পারে,বেঁচে থাকার রসদ ও নতুন উদ্দীপনা দেখাতে সাহায্য করে।সেই আনন্দময় মানুষের মুখের অনাবিল হাসিটা আলাদা রকমের হয়ে থাকে।যা একটি মানুষের সৌন্দর্য্যকে বৃদ্ধি করে।

আবার কিছু হাসি দ্বারা উপহাস,তাচ্ছিল্য বা অবজ্ঞার বিষয়কে প্রকাশ করে।যেটা অপর মানুষের মেনে নিতে খুবই কষ্ট হয়।যেমন একটি তীর বিদ্ধ হলে মানুষ যেমন জীবিত থেকেও ভেঙে পড়ে তেমনি কথা বা মুখের হাসির ব্যক্ত করা অনুভূতিও সরাসরি হৃদয়কে আঘাত করতে পারে, জর্জরিত করতে পারে মনকে।আবার এই হাসি দিয়ে খুব সহজেই নিজের কষ্টগুলি লুকিয়ে ফেলা যায়।

হাসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।যার দ্বারা জীবন দীর্ঘময় হতে পারে আবার দুঃচিন্তার বিষয় হয়ে ক্ষনিকের হতে পারে।একজন লেখকের কলম যেমন সবথেকে বড় অস্ত্র হতে পারে তেমনি এই মুখের ব্যক্ত করা হাসিও মানুষের জীবনের সম্মান ও নির্ভরশীলতার বিষয় হতে পারে।তাই সবথেকে আঘাতের অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে।

হাসি দিয়ে জীবনে সবকিছু হাসিল করা সম্ভব।মুখের সামান্য হাসি দিয়ে যেমন মানুষের হৃদয় ছুঁয়ে দেওয়া যায় তেমনি এই হাসি শক্ত ভাষার অর্থ বুঝিয়ে দেয়।একবার আমার এক দিদি আমায় বলেছিলো-----যদি কারো কথা পছন্দ না হয় তাহলে মুখে রাগ প্রকাশ করে তার উত্তর না দিয়ে হেসে সেটার উত্তর দেওয়া উচিত।এটার থেকে বড় জবাব বা প্রতিউত্তর বোধহয় আর কিছু হয় না।

তো আমারও এমন মনে হয়, অনেক সময় অনেক কথা হয়তো আমরা বুঝতে পারি না আবার হাসি বলে উড়িয়ে দিই।তবে সেই গুরুত্বহীন কথার হাসি কখনো কখনো আমাদের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।তখন মনে হয় কিছু মুখের হাসি মধুর নয়,বিষাক্ত।।


আশা করি আমার আজকের অনুভূতিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীজেনারেল রাইটিং
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59641.06
ETH 1552.60
USDT 1.00
SBD 0.42