রেসিপি: "10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ছানার জিলাপি তৈরি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা,কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

রেসিপি: "10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ছানার জিলাপি তৈরি"

GridArt_20250702_101738554.jpg

অনেক দিন থেকেই মিষ্টি জাতীয় কিছু খেতে মন চাইছিলো।বিশেষ করে ছানার জিলাপি কিন্তু ছানা তো বাড়িতে নেই।তার উপরে আবার সকাল বিকেল বৃষ্টি হচ্ছে, কাঁদায় বের হওয়াটা বিরক্তিকর বিষয়।যাইহোক বৃষ্টির সময় তাই ঘরে থাকা এক প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট দিয়েই ঝটপট ছানার জিলাপি খাওয়ার আঁশ মিটালাম☺️☺️.এটি দেখতে যেমন সুন্দর হয়েছিলো তেমনি খেতেও বেশ ইয়াম্মি ও মজাদার হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20250702_101705.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.গুঁড়ো দুধের প্যাকেট- 1টি
2.ময়দা-1/2 কাপ
3.চিনি-1 কাপ
4.এলাচ-1 টি
5.বেকিং সোডা-1/2 টেবিল চামচ
6.ঘি- 1 টেবিল চামচ
7.সাদা তেল- 1 কাপ
8.জল

GridArt_20250702_085053978.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250702_085130.jpg
প্রথমে আমি ময়দা,গুঁড়ো দুধ,বেকিং সোডা একত্রে মিশিয়ে নেব।

ধাপঃ 2

IMG_20250702_085255.jpg
এরপর উপকরণগুলো মিশিয়ে নিয়ে ঘি দিয়ে দেব একটু ।তারপর সামান্য করে জল মিশিয়ে নেব।

ধাপঃ 3

IMG_20250702_085317.jpg
এখন একটি নরম ডো তৈরি করে নিলাম।

ধাপঃ 4

IMG_20250702_085711.jpg
এখন ডো থেকে অল্প অল্প লেচি কেটে গোল করে লম্বা করে বেলে নেব।

ধাপঃ 5

IMG_20250702_085736.jpg
এখন বেলে নেওয়া লেচিগুলি নিয়ে জিলিপির প্যাঁচ তৈরি করে নিলাম।

ধাপঃ 6

IMG_20250702_085749.jpg
এবারে সবগুলো ছানার জিলাপীর প্যাঁচ আমি তৈরি করে নিয়েছি।

ধাপঃ 7

IMG_20250702_085806.jpg
এখন সাদা তেল নিয়ে নেব একটি পরিষ্কার কড়াইতে।তারপর মিডিয়াম আঁচে চুলায় বসিয়ে নেব।

ধাপঃ 8

IMG_20250702_085842.jpg
এরপর তেল হালকা গরম করে নিয়ে ছানার জিলাপিগুলি দিয়ে দেব।

ধাপঃ 9

IMG_20250702_090010.jpg
এবারে নেড়েচেড়ে লাল রঙের করে ভেজে নেব জিলাপিগুলি।

ধাপঃ 10

IMG_20250702_090113.jpg
এখন একটি পাত্রে পরিমাণ মতো জল ও চিনি নিয়ে নেব।তারপর একটি এলাচ ফাটিয়ে দিয়ে দেব।

ধাপঃ 11

IMG_20250702_090027.jpg
এরপর চিনির ঘন সিরা তৈরি করে নিতে হবে।

ধাপঃ 12

IMG_20250702_090051.jpg
এখন চিনির সিরাতে গরম গরম ভেজে নেওয়া জিলাপিগুলি দিয়ে দেব।

ধাপঃ 13

IMG_20250702_090132.jpg
তারপর চুলায় মিডিয়াম আঁচে জ্বাল করে নেব কিছুক্ষণ।

শেষ ধাপঃ

IMG_20250702_090152.jpg
সবশেষে ছানার জিলাপিগুলি চিনির সিরাসহ নামিয়ে নিয়ে 2-3 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব।

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250702_101516.jpg

IMG_20250702_101535.jpg

IMG_20250702_101610.jpg

এটি এখন গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায় পরিবেশন করতে হবে।এটি খেতে অনেক ইয়াম্মি ও মজাদার হয়েছিলো।।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

এত মজাদার ভাবে একটা রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করেছেন। এটা দেখতে এত লোভনীয় লাগে যে, জিভে জল চলে আসলো দেখেই। মজাদার রেসিপিটা তৈরি করার পদ্ধতি সুন্দর করে উপস্থাপন করলেন। এটা দেখে অনেক ভালো লাগলো। আমার তো মনে হয় আপনার তৈরি এই রেসিপিটা সবারই অসম্ভব পছন্দ হবে। আমার কিন্তু দারুণ পছন্দ হয়েছে।

 last year 

হি হি,পছন্দ করলে হবে না শুধু ভাইয়া।এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে হবে, ধন্যবাদ আপনাকে।

 last year 

ছানার জিলাপি আমার খুবই পছন্দের একটি মিষ্টি। আপনি দেখছি একদম দোকানের মত করে তৈরি করেছেন এমন সুস্বাদু ছানার জিলাপি। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ সুস্বাদু হয়েছে খেতে। বেশ ভালো লাগলো এত সুন্দর একটি রেসিপি দেখে।

 last year 

বেশ ভালো লাগলো এত সুন্দর একটি রেসিপি দেখে।

চেষ্টা করেছি আরকি!আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ।

 last year 

আপনি দেখছি আজকে একদমই ইউনিক একটি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ছানার জিলাপি রেসিপি টি অসাধারণ হয়েছে আপু। আপনার মাধ্যমে আজকে নতুন একটি রেসিপির সাথে পরিচিত হতে পারলাম।

 last year 

ভাইয়া, নতুন রেসিপি নয় এটা।অনেক প্রাচীন রেসিপি, যাইহোক ধন্যবাদ আপনাকে ও।

 last year 

ছানার জিলাপি খেতে আমার মোটামুটি ভালোই লাগে। আর আপনি দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ভীষণ সুন্দর একটি মিষ্টি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই লোভ হচ্ছে। বেশ সুন্দর সুস্বাদু মিষ্টি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

আপনার সুন্দর মতামত পেয়ে ভালো লাগলো দাদা,ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59276.76
USDT 1.00
ETH 1542.59
SBD 0.42