"কাঠি/ঝুড়ি ভাজা রেসিপি"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।গতদিন নেট প্রবলেমের জন্য কিছুতেই ছবি আপলোড করতে পারলাম না।তাই বারবার চেষ্টা করেও পোস্ট করা হয়ে ওঠেনি।যাইহোক তাই আজ সকাল সকাল চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

কাঠি/ঝুড়ি ভাজা রেসিপি:

GridArt_20250418_050303007.jpg

সন্ধ্যা থেকেই বৃষ্টি শুরু হয়েছে।আর এমন দিনে ভাজাপোড়া খাবার খেতে মন চাইছিলো।তাই কাঠি ভাজা করার চেষ্টা করলাম।যেটাকে অনেকেই ঝুরি ভাজা বলে থাকে।এটি খুবই কম উপকরণ দিয়ে তৈরি করা সম্ভব।তবে সত্যি বলতে বন্ধুরা, যেটা পারিনি সেটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই।আসলে আমি কাঠি ভাজার পারফেক্ট আকার দিতে ব্যর্থ হয়েছি।😔😔 অর্থাৎ সেই মন মতো পরিপূর্ণ রূপ আমি দিতে পারিনি কাঠি ভাজাতে,তবে এটি কিন্তু খেতে বেশ মজার হয়েছিল।কাঠি ভাজাগুলির উপকরণগুলি ঠিকঠাক মাত্রায় থাকাতে বেশ টেস্টি ও মুচমুচে হয়েছিলো খেতে।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----

IMG_20250418_050107.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.বেসন -1 কাপ
2.লবণ-1/2টেবিল চামচ
3.হলুদ-1/3 টেবিল চামচ
4.লাল মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
5.সাদা তেল- 2 কাপ
6.জল

(এছাড়া একটি পরিষ্কার পলিথিন ব্যাগ নিতে হবে।)

IMG_20250417_201905.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250417_201852.jpg
প্রথমে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20250417_201921.jpg
এরপর সমস্ত উপকরণ পরিমাণ মতো,যেমন--লবণ, হলুদ ও লাল মরিচ গুঁড়া নিয়ে বেসনের সঙ্গে মিশিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20250417_201941.jpg
এখন সামান্য জল মিশিয়ে একটি ঘন বেটার তৈরি করে নিতে হবে।

ধাপঃ 4

IMG_20250417_201958.jpg
তো ঘন বেটারটি আমার তৈরি করা হয়ে গেছে।

ধাপঃ 5

IMG_20250417_202016.jpg
এবারে একটি পরিষ্কার পলিথিন ব্যাগের মধ্যে ভরে নিতে হবে।চাইলে বোতল ব্যবহার করাও যেতে পারে।

ধাপঃ 6

IMG_20250417_202045.jpg
এখন একটি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম করে নেব মিডিয়াম আঁচে চুলায়।

ধাপঃ 7

IMG_20250417_202105.jpg
এবারে পলিথিনের একপাশে কাটিং করে ঘুরিয়ে ঘুরিয়ে বেটার দিতে হবে গরম তেলের মধ্যে।

ধাপঃ 8

IMG_20250417_202125.jpg
এখন কাঠিভাজাগুলি বাদামি রঙের করে ভেজে নিতে হবে উল্টেপাল্টে।

শেষ ধাপঃ

IMG_20250418_050645.jpg
সবশেষে মুচমুচে কাঠি ভাজাগুলি নামিয়ে নিলাম একটি পাত্রে।তো তৈরি করা হয়ে গেল আমার কাঠি/ঝুড়ি ভাজা রেসিপি

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250418_050740.jpg

IMG_20250418_050805.jpg
এখন এটি গরম গরম পরিবেশন করতে হবে।এটি বেশ মুচমুচে ও মজাদার খেতে হয়েছিল।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আসলে এখন পর্যন্ত কোন দিন ঝুড়ি ভাজা রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ঝুড়ি ভাজা রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

 last year 

ভাইয়া, আমিও পারফেক্টভাবে সেপ দিতে পারিনি তবে খেতে মজার হয়েছিল।ধন্যবাদ আপনাকে।

 last year 

বেশ লোভণীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই রেসিপি এর আগে বানানো হয়নি ইচ্ছা করছে তৈরি করতে।অনেক ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

অতি সহজে কম সময়ের মধ্যে আপনি লোভনীয় একটি ঝুরিভাজা তৈরি করেছেন। বাইরে দোকান থেকে কিনে খাওয়ার থেকে ঘরে এইভাবে বানিয়ে খাওয়া আমার মনে হয় অনেক বেশি ভালো এবং স্বাস্থ্যকর হয়ে থাকে। সুন্দর একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন দাদা,ঘরে তৈরি খাবার আর যাই হোক বাইরের তুলনায় উপকারী।ধন্যবাদ আপনাকে।

 last year 

ঝুড়ি ভাজা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে আপু। এই খাবার সত্যি বেশ লোভনীয়। বেশ সুন্দর করে ঝুড়ি ভাজা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

ভাইয়া, খুব সহজেই এটি তৈরি করা যায়, আপনিও এভাবে তৈরি করতে পারেন।ধন্যবাদ আপনাকে।

 last year 

সত্যিই তাই বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে চায় মন। আপনি চমৎকার সুন্দর লোভনীয় ঝুরি ভাজা করেছেন। অনেক সুস্বাদু হয়েছে বোঝা যাচ্ছে। ধাপে ধাপে ঝুরিভাজা তৈরি পদ্ধতি। আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হুম দিদি,সুস্বাদু হয়েছিল খেতে।ধন্যবাদ আপনাকে, সুন্দর মতামতের জন্য।

 last year 

ঝুড়ি ভাজা রেসিপি দারুন হয়েছে আপু। এই ধরনের খাবার গুলো সব সময় বাজার থেকে কিনে খাওয়া হয়। বাসায় কখনো তৈরি করিনি। নতুন একটি রেসিপি শিখতে পেরে অনেক ভালো লাগলো।

 last year 

এইবার শিখে গেলেন,বাসায় অবশ্যই তৈরি করবেন আপু।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 61383.18
ETH 1642.90
USDT 1.00
SBD 0.41