স্বরচিত কবিতা: "ভালোবাসার নক্ষত্রে"

in আমার বাংলা ব্লগlast year (edited)

নমস্কার

কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।সকলকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।

IMG_20250302_094803.jpg

কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পন্ন নতুন একটি কবিতা নিয়ে।

আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসার চঞ্চলতাকে জড়ো করে।জীবনের কঠিন সময়েও যদি ভালোবাসাকে চঞ্চল করে রাখা যায়,তাহলে ভালোবাসাগুলি আর ফিকে হয় না। বরং নব উদ্দীপনার রূপ খুঁজে পায়।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

ভালোবাসার নক্ষত্রে


@green015

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

বসন্তের একরাশ ভিজে চাদর
আমার বুক ভেদ করে তীরের মতো,
রঙের ছোঁয়ায় রঙিন মায়ায়
পূর্ণিমার গোল চাঁদের মতো--
চাঁদনী রাতের আলোগুলি আমায়
পিছু পিছু ডাকে ভালোবাসার নক্ষত্রে।
হাওয়াগুলি ফিস ফিস করে নব উন্মোচনে
নতুন এক দু'পেয়ে জীবের সন্ধানে।
বসন্তের রংমাখা ভালোবাসাগুলি
একটু একটু করে জমে আছে স্মৃতিতে,
ক্যাকটাসের কাঁটার ফাকে ফাকে ভাঁজে।
ভালোবাসাগুলি বসন্তের কচি পাতার মতো
ঝরে পড়া খসখসে পাতার শেষ বিন্দুতে--
লেখা ছিল ভালোবাসা হারানোর চঞ্চলতা।
ভালোবাসাগুলি প্রহরীর মতো
রাতের পাহারাদার হয়ে---
কখনো গোধূলির ঘ্রাণ গায়ে মেখে
ভালোবাসার নক্ষত্রে উড়ো চিঠি পাঠিয়ে।।


আশা করি আমার আজকের কবিতাটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীকবিতা
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

টাস্ক প্রুফ:

GridArt_20250315_125426321.jpg

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

তোমার কবিতার মাধ্যমে বেশ সুন্দর করে নরম ভালোবাসার কথা উঠে এসেছে। খুব সুন্দর ভাবে একটি কবিতা লিখে আমাদের সঙ্গে শেয়ার করলে বোন। লিখতে লিখতে কবিতা আরো উন্নত হয়ে ওঠে। তাই আরো লেখো এবং আমাদের সঙ্গে শেয়ার করো।

 last year 

এত সুন্দর মন্তব্য দ্বারা অনুপ্রাণিত করার জন্য,অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।

 last year 

দিদি আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আমার কাছে আপনার লেখা কবিতা গুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে আপনি আজকে এই কবিতা লিখেছেন। এই কবিতাটা লেখার টপিক খুব সুন্দর ছিল। অনেক সুন্দর অনুভূতি নিয়ে লিখেছেন পুরোটা। ধন্যবাদ দিদি সুন্দর একটা কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপনার প্রশংসামূলক মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো,ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

খুব সুন্দর একটা ভাবনা নিয়ে কবিতাটা লিখেছেন। বেশ ভালো লাগলো আপনার কবিতাটা পড়ে। আপনি বরাবরই খুব সুন্দর কবিতা লিখেন। ভালো লাগলো কবিতাটা পড়ে। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।

 last year 

চেষ্টা করি ভালো কিছু লেখার জন্য আপু,ধন্যবাদ আপনাকে।

 last year 

দিদি আপনি কিন্তু দারুণ কবিতা লিখেন। আপনার কবিতাগুলো আমি চেষ্টা করি সব সময় পড়ার জন্য আমার অনেক ভালো লাগে আপনার কবিতা গুলো পড়তে।কবিতায় খুব সুন্দর ভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন।ধন্যবাদ দিদি দারুণ একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার কবিতা আবৃত্তি শুনতেও কিন্তু আমার অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 63158.27
ETH 1707.43
USDT 1.00
SBD 0.39