"রঙিন ফুলের চিত্র অঙ্কন"
নমস্কার
রঙিন ফুলের চিত্র অঙ্কন:
প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তাই যেকোনো আর্ট করতে আমার বরাবরই খুব ভালো লাগে।আজ একটি আর্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।আসলে আর্টগুলি ফুটিয়ে তুলতে পারলে অনেক আকর্ষণীয় দেখতে লাগে।তো আজ আমি রঙিন ফুলের চিত্র অঙ্কন করেছি।আসলে রং-বেরঙের ফুলের আর্ট করতে আমার বরাবরই ভালো লাগে।তাই আজ মোম রংয়ের ব্যবহার করলাম অঙ্কনে। যাইহোক এটি অঙ্কন করার পর সুন্দর ও আকর্ষণীয় লাগছিল দেখতে।আশা করি আপনাদের কাছেও বেশ ভালো লাগবে অঙ্কনটি।তো চলুন শুরু করা যাক---
উপকরণ:
2.পেন্সিল
3.মোম রং
4.রবার
5.কালো বলপেন
অঙ্কনের পদ্ধতিসমূহ:
ধাপঃ 1
প্রথমে পেন্সিল দিয়ে একটি ফুলের টপ ও তার মধ্যে কিছু গাছের শিকড় একে নিলাম।
ধাপঃ 2
এরপর আমার হাতের একটু ছবি তুলে নিলাম।
ধাপঃ 3
এখন কিছু ফুল গাছসহ একে নিয়ে তার পাশে পাতা একে নিলাম পেন্সিল দিয়ে।
ধাপঃ 4
এবারে ফুল,পাতা ও টপ মোম রং দিয়ে কালার করে একে নেব এবং তার পাশ কালো রঙের বলপেন দিয়ে দাগ কেটে নেব।
শেষ ধাপঃ
এরপর পেন্সিল দাগগুলি রবারের সাহায্যে মুছে নিলাম।সবশেষে অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।
ছবি উপস্থাপন:
তো আমার অঙ্কন করা হয়ে গেল "রঙিন ফুলের চিত্র"।এটি দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | আর্ট |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thanks.
আজকে আপনি মোম রং ব্যবহার করে অনেক সুন্দর রঙিন ফুলের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার রঙিন ফুলের চিত্রটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তাছাড়া ফুল গুলোর কালার কম্বিনেশনটাও ছিল অনেক সুন্দর। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এত সুন্দর করে মোম রং ব্যবহার করে রঙিন ফুলের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আসলেই রং-বেরঙের ফুল আঁকতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।
বাহ্ মনোমুগ্ধকর ছিল তো এই আর্ট। আপনার আর্টটি একেবারে চোখ ধাঁধানো হয়েছে। দেখতেও অনেক সুন্দর লাগছে। এরকম সুন্দর আর্টগুলো দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমি এই ধরনের আর্ট গুলো করতে এবং দেখতে দুটোই খুব পছন্দ করি। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এত সুন্দর করে আর্টটি করেছেন। প্রশংসা না করে সত্যি থাকতে পারছি না।
আপনার প্রশংসাভরা মন্তব্যের জন্য উৎসাহ পেলাম,ধন্যবাদ ভাইয়া।
দিদি আপনি অনেক সুন্দর করে একটা রঙিন ফুলের আর্ট করেছেন। প্রথমে পেন্সিল দিয়ে পুরোটা এঁকে নিয়ে ভালো করেছেন। খুব সুন্দর লাগছে দেখতে কালার করার পর। ফুলদানি সহ এই ফুল গাছের আর্ট করেছেন আপনি অনেক সুন্দর করে। এরকম ভাবে চেষ্টা করলে আরো সুন্দর আর্ট করতে পারবেন।
হ্যাঁ আপু ,প্রথমে পেন্সিল দিয়ে একে নিলে রং করতে সুবিধা হয়।ধন্যবাদ আপনাকেও।
এটা সত্যি বলেছেন দিদি রংবেরঙের যেকোনো ফুলের চিত্র আঁকতে ভীষণ ভালো লাগে। আপনি আজকে অনেক সুন্দর রঙিন ফুলের চিত্র অঙ্কন করেছেন দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দিদি।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ দাদা।
আপনি ঠিক বলেছেন আপু, যেকোনো আর্ট ফুটিয়ে তুলতে পারলে দেখতে কিন্তু দারুণ লাগে। আপনার আর্টটি খুব সুন্দর হয়েছে আপু। রঙিন ফুলগুলো দেখতে আসলেই দারুণ লাগছে। বেশ ভালো লাগলো আর্টটি দেখে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ আপনাকে।
আপু রঙ বেরঙের ফুল আর্ট করতে আমার কাছেও বেশ ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে ফুলের চিত্র অঙ্কন করেছেন। সত্যি বলতে আপনার চিত্র অঙ্কন দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এ ধরনের চিত্র অঙ্কন গুলো করতে হলে ধৈর্য ধরে করতে হয়। খুব চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
আসলেই আর্ট করা ধৈর্য্যের বিষয় ঠিক বলেছেন ভাইয়া।ধন্যবাদ আপনাকে ও।
আপু আপনি অনেক সুন্দর করে ফুলের গাছের চিত্র অঙ্কন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। এই ধরনের চিত্র অঙ্কন করতে অনেক ভালো লাগে। আর চমৎকার ভাবে আপনি অঙ্কনের পদ্ধতি গুলো তুলে ধরেছেন দেখে খুবই ভালো লেগেছে আমার।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপু।