"জীবন মানেই অনিশ্চয়তা"
নমস্কার
জীবন মানেই অনিশ্চয়তা:
বন্ধুরা,প্রতিনিয়ত আমি ভিন্ন ভিন্ন পোষ্ট করতে ও লিখতে ভালোবাসি।তাই আজ আমি আপনাদের সামনে আবারো উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি পোস্ট নিয়ে।আসলে অনেকদিন হলো বাহ্যিক কোনো বিষয় নিয়ে কিছুই লেখা হয়না।তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো--জীবন মানেই অনিশ্চয়তা,এই অনিশ্চিত জীবনে আসলেই ভালো কিছু করা প্রয়োজন।যা মানুষ স্মরণ রাখতে পারে।তবে সামান্য দিনের ব্যবধানে মানুষ আবার ভালো কাজের কথাও ভুলে যায়। তবে এ ক্ষেত্রে কারো কারো মত ভিন্ন হতে পারে তবে আমি শুধুমাত্র আমার নিজের অভিমত প্রকাশ করছি।যাইহোক তো চলুন শুরু করা যাক----
জীবন মানেই অনিশ্চয়তা।জীবনের গভীরতা ও গুরুত্ব অনেক।তবে এই ছোট্ট জীবনের কাজটি কেমন সেটাই প্রধান!ভালো ও মন্দ কাজ তো মানুষ করেই থাকে।তবে সৎ ব্যক্তির নৌকা কখনো ডুবে না কিন্তু স্বার্থবাদী বা অসৎ মানুষের নৌকা তীরের কাছে এসেও সামান্য ঢেউয়ে ছিটকে পড়ে এবং ডুবে যায়।এই অদ্ভুত মানুষের দুনিয়ায় আবার বর্তমানে সৎ থাকাটাই কঠিন।কারণ সৎ ব্যক্তির মূল্য নেই কিন্তু অসৎ ব্যক্তির গুরুত্ব অনেক বেশি।
জীবনে ভালো কিছু করাটা জরুরী।যাতে মৃত্যুর পর মানুষ স্মরণ করতে পারে।কিন্তু এই ভালো কিছু করতে গিয়েই আমরা থমকে দাঁড়ায় ,কারন ভালো কাজে বাঁধা-বিঘ্ন বেশি।আর শত্রুও বেশি থাকে ভালো কাজের পিছনে।তাই ভালো কাজ করাটাও এক ধরনের মুশকিল।ঝুঁকিময় জীবন নিয়ে গন্ডি পেরিয়ে যেতে হবে।সব বাঁধাকে ঠেলে তবেই ভালো কাজের সম্মান মেলে আর ভালো কিছু অর্জিত হয়।যা অবশ্য অক্ষয় ,বছরের পর বছর ধরে সযত্নে সজ্জিত করে রাখা হয় কখনো ম্লান হয়ে যায় না ধুলা-বালির গহ্বরে।
বর্তমানে মানুষের মন স্থির নয়।খারাপ কাজকে যতটা প্রাধান্য দিয়ে থাকে,ভালো কাজের থেকে যেন শতভাগ দূরে থাকতেই পছন্দ করে।যাইহোক তবে স্বার্থবাদী মানুষের কাছে ভালো কাজের গুরুত্ব কম থাকলেও এর ব্যাপকতা অনেক বেশি।মানুষ এখন খুব বেশি ভুলো মনের, ফলে ভালো কাজের কথা তারা খুব কম সময়েই ভুলে যায়।
আবার এখন আধুনিক যুগে অনেকেই ভালো কাজ করছেন সেটা অস্বীকার করা যাবে না।কিন্তু তার পিছনেও এক লোলুপ মনোভাব লুকিয়ে থাকছে।কারন লোক দেখানো ভালো কাজ করছে কিছু মানুষ নিজেদের সুবিধা আদায়ের লক্ষ্যে।কিন্তু আমার মনে হয়, পর্দার সামনে নয় পর্দার আড়ালের ভালো কাজের গুরুত্ব অধিক।যেখানে চাওয়া পাওয়া থাকবে না, লোলুপ মনোভাব থাকবে না,লোক দেখানো বিষয় থাকবে না সেটাই আসল ভালো কাজের গভীরতা।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1940208290128175266
https://x.com/green0156/status/1940209316541382896
https://x.com/green0156/status/1940210757666558140
https://x.com/green0156/status/1940212574995587186
https://x.com/green0156/status/1940213842833023290
https://x.com/green0156/status/1940216662235783484
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
ঠিকই বলেছেন আপনি বর্তমানে এই দুনিয়ায় সৎ থাকা অনেক বেশি কঠিন এবং কষ্টকর। আপনি একদম বাস্তবতা নিয়ে একটি পোস্ট করেছেন। আপনার পোস্টটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ।।
ধন্যবাদ আপনাকে ,সুন্দর মতামতের জন্য।