Diy-" লেমন জুস গ্লাস আর্ট"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি একটি সম্পূর্ণ ভিন্নধর্মী আর্ট পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

Diy- লেমন জুস গ্লাস আর্ট:

IMG_20250705_091703.jpg

সময় সল্পতার কারনে এখন অনেকটাই কম আর্ট করা হয়।যদিও যেকোনো আর্ট করা অনেক ধৈর্য্য ও একাগ্রতার বিষয়।তবে বৃষ্টির দিনে মাঝে মাঝেই অঙ্কনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে বেশ ভালোই লাগে।যদিও বৃষ্টি হচ্ছে তবুও গরম ঠিকই রয়েছে।তাই একটি লেমন জুস গ্লাসের আর্ট করে ফেললাম। তাছাড়া প্রত্যেকটি আর্টের আলাদা আলাদা বিষয়বস্তু থাকে।তো এটি অঙ্কনের পর বেশ সুন্দর ও আকর্ষণীয় দেখতে লাগছিলো।আশা করি এই আর্টটি ভালো লাগবে আপনাদের সকলের কাছেও।যাইহোক তো চলুন শুরু করা যাক--

IMG_20250705_091726.jpg

উপকরণ:

1.সাদা কাগজ
2.পেন্সিল
3.রবার
4.রঙিন জেল পেন
5.কালো বলপেন ও
6.স্কেল

IMG_20250705_091138.jpg

অঙ্কনের পদ্ধতিসমূহ:

ধাপঃ 1

IMG_20250705_091200.jpg
প্রথমে আমি একটি পেন্সিল ও স্কেলের সাহায্যে জুস গ্লাসের আকৃতি একে নিলাম।

ধাপঃ 2

IMG_20250705_091256.jpg
এরপর পেন্সিল দাগের উপর দিয়ে কালো রঙের বলপেন দিয়ে একে নিলাম।

ধাপঃ 3

IMG_20250705_091311.jpg
এখন ফোনের মাধ্যমে আমার হাতের ছবি তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে পেন্সিল দাগগুলো মুছে নিলাম রবার দিয়ে।

ধাপঃ 4

IMG_20250705_091329.jpg
এরপর ব্লু,লাল,কমলা ও হলুদ রঙের জেল পেন দিয়ে গ্লাসের মধ্যে জুসের দৃশ্য আর্ট করে নেব।ব্লু রং নিচের দিকে এবং গ্লাসের উপরে কমলা রং ও মাঝামাঝি স্থানে লাল রঙের পেন ব্যবহার করেছি।

ধাপঃ 5

IMG_20250705_091346.jpg
এবারে গ্লাসের সরু মাঝবরাবর স্থানে গোলাপি রঙের জেল পেন দিয়ে একটি বেঁধে নেওয়া ফিতার আকৃতি একে নিয়েছি।

শেষ ধাপঃ

IMG_20250705_091428.jpg
এরপর একটি অর্ধকাটা লেবুর পিচের চিত্র একে নেব তারপর নীল রঙের একটি পেঁচানো স্ট্র একে নিলাম।তারপর সবশেষে অঙ্কনের নীচে কালো রঙের বলপেন দিয়ে আমার নাম লিখে নিলাম।

ছবি উপস্থাপন:

IMG_20250705_091506.jpg

IMG_20250705_091522.jpg
তো অঙ্কন করা হয়ে গেল আমার "লেমন জুস গ্লাসের চিত্রটি।"এটা অঙ্কনের পর দেখতে খুবই সুন্দর ও আকর্ষণীয় লাগছিলো।


আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীআর্ট
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

আরে বাহ্ আমি তো মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম আপনার করা আজকের এই আর্টের দিকে। অনেক বেশি সুন্দর ভাবে আপনি এই আর্ট করেছেন। চোখ ফেরাতে পারছি না আপনার আর্টের দিক থেকে। এরকম আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন। প্রশংসা তো করতেই হচ্ছে।

 last year 

সত্যি আপনি অসাধারণ আর্ট করতে পারেন।প্রশংসা তো করতেই হচ্ছে।

তাই,আপনাদের কাছে আমি কিছুই নই আপু।তারপরও চেষ্টা করছি সময় পেলেই,ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য।

 last year 

অনেক সুন্দর একটি আর্ট করেছেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন চমৎকার আর্টগুলো দেখি। আসলে আর্ট করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়। আপনার অনেক ভালো দক্ষতা রয়েছে। অনেক চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

চেষ্টা করছি দক্ষতা বৃদ্ধি করার জন্য, ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

 last year 

আপু আপনার আর্ট অসাধারণ হয়েছে। আজকে আপনি খুব সুন্দর করে লেমন জুসের গ্লাস আর্ট করেছেন। সত্যি বলতে আপনার আর্ট এর প্রশংসা করতে হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত লেমন জুস গ্লাস এর আর্ট করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ ভাইয়া, আপনার অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য।

 last year 

আমি তো ভেবেছিলাম আপনি লেমন জুসের রেসিপি শেয়ার করেছেন৷ তবে যেভাবে আপনি এত চমৎকার একটি আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই আর্টের মধ্যে আপনি যেভাবে এত সুন্দর ডিজাইন উপস্থাপন করেছেন এটি একেবারে বাস্তবের মতো দেখা যাচ্ছে৷ মনে হচ্ছে যেন এটি এখন এখান থেকে বেরিয়ে আসবে৷ অনেক ধন্যবাদ এত চমৎকার আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

মনে হচ্ছে যেন এটি এখন এখান থেকে বেরিয়ে আসবে৷

হি হি,না ভাইয়া বের হয়ে আসবে না।চেষ্টা করেছি বাস্তব রূপ দেওয়ার।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59253.99
ETH 1545.67
USDT 1.00
SBD 0.42