মজাদার চাল ভাজা মাখা রেসিপি

in আমার বাংলা ব্লগ11 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

মজাদার চাল ভাজা মাখা রেসিপি:

GridArt_20250725_094459049.jpg

আমরা প্রায়শই মুড়ি মাখা রেসিপি খেয়ে থাকি।যেটি হাতের কাছে খুব সহজেই তৈরি করে খাওয়া যায়।কিন্তু আজ আমি একটু ব্যতিক্রমধর্মী মাখা রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে।আজ আমি তৈরি করেছি চাল ভাজা মাখা রেসিপি।বর্তমান দিনেও চাল ভাজা রেসিপি অতীতের মতোই বেশ জনপ্রিয় একটি খাবার।আর বৃষ্টির দিনে আমাদের বাড়িতেও মাঝে মাঝেই চাল ভাজা করা হয়ে থাকে।তেমনি আজও কিছু চাল ভাজা করা হয়েছিলো তাই মাখা করে খাওয়ার ভাবনা আসলো মাথায়।যাইহোক
মাখা রেসিপিটি খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিলো।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

GridArt_20250725_102649040.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1. চাল ভাজা- 1.5 কাপ
2.পেঁয়াজ কুচি- 2 টি
3.কাঁচা মরিচ কুচি- 1 টি
4.লাল মরিচ গুঁড়া- 1/3 টেবিল চামচ
5.ভাজা জিরে গুঁড়া -1/2 টেবিল চামচ
6.সরিষার তেল- 1 টেবিল চামচ
7.লবণ- 1/3 টেবিল চামচ

IMG_20250725_093432.jpg

IMG_20250725_093531.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250725_093457.jpg
প্রথমে একটি পাত্রে কিছুটা সেদ্ধ চাল নিয়ে সামান্য লবণ জলে ভিজিয়ে নেব। তারপর জল থেকে তুলে নিয়ে একটি কড়াইতে দিয়ে অনবরত নেড়েচেড়ে নেব চুলার আঁচে জ্বাল করে।তো চালগুলো ভাজার পর একটি পাত্রে নিয়ে নিলুম।

ধাপঃ 2

IMG_20250725_093614.jpg
এখন পেঁয়াজগুলো ও কাঁচা মরিচ ছোট ছোট কুচি করে কেটে নেব।

ধাপঃ 3

IMG_20250725_093631.jpg
এবারে কুচি করে নেওয়া পেঁয়াজ ও কাঁচা মরিচ চাল ভাজার মধ্যে দিয়ে দিলাম।

ধাপঃ 4

IMG_20250725_093800.jpg
এরপর সামান্য লাল মরিচ গুঁড়া, ভাজা জিরে গুঁড়া ও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম।

ধাপঃ 5

IMG_20250725_093745.jpg
তো সবগুলো উপকরণ দেওয়া হলে তারপর পাত্রের ঢাকনাটি বন্ধ করে নিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে।

ধাপঃ 6

IMG_20250725_093832.jpg
এরপর চাল ভাজার মধ্যে সব উপকরণ ভালোভাবে মিশে গেলে পাত্রের ঢাকনাটি খুলে নেব।

শেষ ধাপঃ


সবশেষে একটি পাত্রে ঢেলে নেব চাল ভাজা মাখা রেসিপিটি।তো তৈরি করা হয়ে গেল আমার "মজাদার চাল ভাজা মাখা রেসিপি"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250725_102902.jpg

IMG_20250725_103000.jpg

IMG_20250725_102827.jpg
এখন এটি পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই মজাদার।চাইলে শুকনো চাল ভাজা রেসিপি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রেখেও খাওয়া যায়।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 11 months ago 

চাল ভাজা মাখা খেতে খুবই ভালো লাগে। চমৎকার একটি লোভনীয় খাবার শেয়ার করেছেন আপনি। এই ধরনের মজার খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে আপু।

 11 months ago 

আসলেই বেশ ভালো লাগে, ধন্যবাদ ভাইয়া।

 11 months ago 

এরকম রেসিপি আজকে অনেকদিন পরে দেখলাম৷ আপনার কাছ থেকে আজকের এই সুস্বাদু রেসিপি দেখে বেশ ভালোই লাগছে। যেভাবে আপনি এখানে চাল ভাজা মাখার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুস্বাদু দেখা যাচ্ছে৷ তার পাশাপাশি এই রেসিপি তৈরি করার ধাপগুলো একেবারে আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ শেষ পর্যন্ত যখন আপনি ডেকোরেশন শেয়ার করেছেন এটিকে একেবারে লোভনীয় দেখা যাচ্ছে৷

 11 months ago 

আপনার সুন্দর মতামত আমাকে সবসময় উৎসাহিত করে, ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 58423.66
USDT 1.00
ETH 1523.07
SBD 0.42