স্বরচিত কবিতা: "জলখেলা"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
তোমার স্তব্ধ আর বিরামহীন বয়ে চলা
জলে আলতো করে স্পর্শ করে দেখো,
প্রতিচ্ছবিটি ঝলসে গেছে
জলখেলার তরঙ্গে খেলে গেছে---
তোমার ওই প্রতিবিম্বের উপর দিয়ে,
ঘোলাটে প্রতিচ্ছবি কয়েক টুকরে হয়েছে বিভক্ত।
তবুও কেউ প্রতিবাদ করেনি
প্রতিবাদ করেনি ঘাসের বুকের উপর
পা দিয়ে হেঁটে চলাকে নিয়ে!
থু থু ছিটানোর প্রতিবাদে!
স্বপ্নবিলাসীর ওই একফালি চাঁদ
আজ ম্লান,জ্যোস্না ছড়ায় না,
তুমি ছুঁয়ে দেখো নিজেকে--
জলখেলার এক তরঙ্গে তোমার অবস্থান
মেঘের কোলে লুকানো তার প্রতিমূর্তি।
শুষ্ক মরুভূমি জমেছে স্বপ্নের গভীরতায়
নীলাভ রং হয়েছে ফিকে রঙিন খাতায়,
চঞ্চল মনে বাসা বেঁধেছে ডুবুরি
ভালোবাসারা জাল বুনে পাথরে।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে প্রতিচ্ছবিকে কেন্দ্র করে।মানুষের প্রতিবিম্বগুলি যখন তখন ভিন্ন রূপ ধারণ করতে পারে।তো আজ এই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
জলখেলা
জলে আলতো করে স্পর্শ করে দেখো,
প্রতিচ্ছবিটি ঝলসে গেছে
জলখেলার তরঙ্গে খেলে গেছে---
তোমার ওই প্রতিবিম্বের উপর দিয়ে,
ঘোলাটে প্রতিচ্ছবি কয়েক টুকরে হয়েছে বিভক্ত।
তবুও কেউ প্রতিবাদ করেনি
প্রতিবাদ করেনি ঘাসের বুকের উপর
পা দিয়ে হেঁটে চলাকে নিয়ে!
থু থু ছিটানোর প্রতিবাদে!
স্বপ্নবিলাসীর ওই একফালি চাঁদ
আজ ম্লান,জ্যোস্না ছড়ায় না,
তুমি ছুঁয়ে দেখো নিজেকে--
জলখেলার এক তরঙ্গে তোমার অবস্থান
মেঘের কোলে লুকানো তার প্রতিমূর্তি।
শুষ্ক মরুভূমি জমেছে স্বপ্নের গভীরতায়
নীলাভ রং হয়েছে ফিকে রঙিন খাতায়,
চঞ্চল মনে বাসা বেঁধেছে ডুবুরি
ভালোবাসারা জাল বুনে পাথরে।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
টুইটার লিংক
খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আজকে আপনি। জল খেলা কবিতার নাম যেমন সুন্দর কবিতার প্রত্যেকটি লাইন অনেক বেশি সুন্দর। আমার কাছে এ ধরনের কবিতা গুলো পড়তে অনেক ভালো লাগে। আপনাদের কবিতাগুলো থেকে আমি নিজেও অনেক কিছু শিখার চেষ্টা করি। এত সুন্দর একটি ভিন্ন রকম কবিতা লিখে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, ধন্যবাদ ভাইয়া।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1947911874156368275
https://x.com/green0156/status/1947913858276069397
https://x.com/green0156/status/1947915858162159746
https://x.com/green0156/status/1947916179215196262