স্বরচিত কবিতা: "হারিয়ে যাওয়া আবদার"
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
ভালোবাসারা হারিয়ে যায়
সময়ের চোরাবালির মাঝে,
অবদারগুলি মিশে যায়
সাগরের নোনা জলের গভীরে।
সতেজ আর স্নিগ্ধ ছিল সেই আশা
মিশে যেত রঙিন জগতের
নীল আকাশের ধ্রুবতারা হয়ে।
ভালোবাসার পাখি উড়ে যেত
মাঠ পেরিয়ে তেপান্তরে,
তোমার একরাশ শূন্যতা
আমার অনুভবের ছিটেফোঁটা।
কখনো বাঁধ পেরিয়ে--
উপচে পড়া ঢেউ,
কখনো নিশ্চল,শান্ত
তরুলতার মতো ভালোবাসা।
অদ্ভুত আবদারগুলি কখনো ম্লান
ধূপকাঠির নিষ্প্রভ আলোর মতো,
স্মৃতি হয়ে বেঁচে থাকে ভালোবাসার
মৃত আবদারের কোষগুলি।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ছোট্ট কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে ভালোবাসাকে কেন্দ্র করে।যেখানে ভালোবাসা সেখানে অবদারগুলি জীবন্ত ও সতেজ।কিন্তু ভালোবাসা ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই আবদারগুলিও মুছে যায়।মিশে যায় নোনা জলে কত স্মৃতি।তো আজ এই ভাবনাতেই লিখে ফেললাম কবিতাটি। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
হারিয়ে যাওয়া আবদার
সময়ের চোরাবালির মাঝে,
অবদারগুলি মিশে যায়
সাগরের নোনা জলের গভীরে।
সতেজ আর স্নিগ্ধ ছিল সেই আশা
মিশে যেত রঙিন জগতের
নীল আকাশের ধ্রুবতারা হয়ে।
ভালোবাসার পাখি উড়ে যেত
মাঠ পেরিয়ে তেপান্তরে,
তোমার একরাশ শূন্যতা
আমার অনুভবের ছিটেফোঁটা।
কখনো বাঁধ পেরিয়ে--
উপচে পড়া ঢেউ,
কখনো নিশ্চল,শান্ত
তরুলতার মতো ভালোবাসা।
অদ্ভুত আবদারগুলি কখনো ম্লান
ধূপকাঠির নিষ্প্রভ আলোর মতো,
স্মৃতি হয়ে বেঁচে থাকে ভালোবাসার
মৃত আবদারের কোষগুলি।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1941930936851185694
https://x.com/green0156/status/1941932057862516891
https://x.com/green0156/status/1941933018219979023
https://x.com/green0156/status/1941934934165528751
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন অসাধারণ ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
ধন্যবাদ, আপনার সুন্দর মতামত দ্বারা উৎসাহ দেওয়ার জন্য।
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম সুন্দর কবিতা আশা করি সব সময় শেয়ার করবেন।
আপনার লেখা কবিতাও খুব সুন্দর হয়ে থাকে ভাইয়া, ধন্যবাদ আপনাকে।