"নিরামিষ দই ভেন্ডি/ঢেঁড়স রেসিপি"
নমস্কার
নিরামিষ দই ভেন্ডি/ঢেঁড়স রেসিপি:
**চলছে গ্রীষ্মকাল।আর এই প্রচন্ড গরমে খাওয়ার প্রতি রুচি-ই চলে যায় একেবারে।তখন মন চায় নতুন স্বাদের কিছু খেতে সেটাও আবার কম মশলা জাতীয়।তাছাড়া গরমে মাছ -মাংস খেতেও ভালো লাগে না ।এইজন্য আমি আজ সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হলাম।যেটা কম মসলা এবং পেঁয়াজ-রসুন ছাড়া।আজ তৈরি করলাম নিরামিষ দই ভেন্ডি রেসিপি।যাকে অনেকেই ঢেঁড়স হিসেবে চিনে থাকেন।এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি দারুণ স্বাদের।আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছেও।তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক----
উপকরণসমূহ:
2.টক দই- 4 টেবিল চামচ
3.হলুদ-1/2 টেবিল চামচ
4.লাল মরিচ গুঁড়া-1 টেবিল চামচ
5.লবণ- 1 টেবিল চামচ
6.কাঁচা মরিচ- 4 টি
7.গোটা শুকনো মরিচ -2 টি
8.জিরে ও আদা বাটা- 1.5 টেবিল চামচ
9.সরিষার তেল- 5 টেবিল চামচ
10.জল
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি কিছু ভেন্ডি মাঝবরাবর কেটে জল দিয়ে ধুয়ে নিলাম।
ধাপঃ 2
এবারে একটি কড়াইতে পরিমাণ মতো লবণ, হলুদ ও সরিষার তেল দিয়ে দিলাম চুলায় মিডিয়াম আঁচে।
ধাপঃ 3
এখন কেটে রাখা ভেন্ডি কড়াইতে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিলাম।
ধাপঃ 4
এরপর ভেজে নেওয়া ভেন্ডিগুলি একটি পাত্রে তুলে নিলাম।
ধাপঃ 5
এবারে পুনরায় কড়াইতে তেল দিয়ে গরম করে নিলাম, তারপর গোটা শুকনো মরিচ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়ে মশলা যুক্ত করলাম।
ধাপঃ 6
এখন মসলাগুলি নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে সামান্য জল যুক্ত করে ভেজে রাখা ভেন্ডিগুলি কড়াইতে দিয়ে দিলাম।
ধাপঃ 7
এরপর পরিমাণ মতো টক দই দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ফাটিয়ে মিশিয়ে নেব।
ধাপঃ 8
এবারে সব মশলার সঙ্গে ফুটিয়ে নেব ভেন্ডিগুলো।
ধাপঃ 9
এখন মাখা মাখা অবস্থায় নামিয়ে নেব একটি পাত্রে দই ভেন্ডি।
শেষ ধাপঃ
তো আমার তৈরি করা হয়ে গেল "নিরামিষ দই ভেন্ডি/ঢেঁড়স রেসিপি"।
পরিবেশন:
এখন এটি গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি দারুণ সুস্বাদু হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
নিরামিষ রেসিপি আমাদের বাসায় খুব কম তৈরি করা হয়। আপনি নিরামিষ ঢেঁড়সের রেসিপি তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এরকম দই দিয়ে ঢেঁড়স রান্না করে কখনো খাওয়া হয়নি। বেশ ভালো লাগলো আপনার আজকের রেসিপিটা দেখে। দেখতেও খুবই লোভনীয় লাগছে। ধন্যবাদ দিদি এত সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপু,সুন্দর মতামতের জন্য।
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1913932856306381078
https://x.com/green0156/status/1913933585020551456
এভাবে ভেন্ডি রান্না করে খেতে সত্যি অনেক সুস্বাদু লাগে। সবজি খেতে বেশ ভালোই লাগে আর ভেন্ডি দিয়ে বিভিন্নভাবে রান্না করা যায় আর অনেক সুস্বাদুও হয় খেতে। আপনার রান্নাটাও দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন
আসলেই দাদা,বেশ সুস্বাদু হয়েছিল খেতে।ধন্যবাদ আমাকে উৎসাহ দেওয়ার জন্য এত সুন্দর মন্তব্য দ্বারা।
ভেন্ডি বা ঢেঁড়স আমার সবচাইতে পছনের সবজি। তবে নিরাষিষ দই ভেন্ডি এই রেসিপি টা কখনও খাইনি। এটা দেখে বেশ লোভনীয় লাগছে। দারুণ তৈরি করেছেন আপু রেসিপি টা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ভেন্ডি আপনার পছন্দের জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
নিরামিষ দই ভেন্ডি ঢেঁড়স রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে আমার। খুব তাড়াতাড়ি বানিয়ে খেতে হবে এত লোভনীয় জিনিস না খেলে কি চলে। অনেক মজা হয়েছিল খেতে রেসিপিটি তা দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে দই ভেন্ডি রেসিপিটি চমৎকার সুন্দর করে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।
একেবারেই দিদি👍,অবশ্যই বানিয়ে খাবেন টেস্টি খাবারটি।ধন্যবাদ আপনাকে।
নিরামিষ দই ভেন্ডি ঢেঁড়স রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছিল। রেসিপিটি ট্রাই করতে হবে। লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অবশ্যই ট্রাই করবেন আপু,সুন্দর মতামতের জন্য ধন্যবাদ আপনাকে।