"কচুর ফুল ভর্তা রেসিপি"
নমস্কার
"কচুর ফুল ভর্তা রেসিপি"
কচুর ফুল হচ্ছে আমাদের অতি পরিচিত একটি উদ্ভিদ।যা রান্না করে খাওয়া যায়। কিন্তু অনেকেই গলা ধরার ভয়ে খেতে পারেন না বা খেতে ইচ্ছা প্রকাশ করেন না ইচ্ছে থাকা সত্ত্বেও।তাছাড়া কচু এমন একটি উদ্ভিদ যার প্রত্যেকটি অংশ-ই খাওয়া যায়।তাই গলা ধরার ভয় দূর করতেই আমার আজকের এই কচুর ফুলের ভর্তা রেসিপি।এটি চাষ করা কচুর ফুল।এই ফুল আলু দিয়ে যেমন ভেজে খাওয়া যায় তেমনি ভর্তা করেও খাওয়া যায়।এখন যেহেতু কচু চাষের সময় তাই আমি চেষ্টা করেছিলাম একটু ভিন্ন কিছু করার।আমি এই কচুর ফুলগুলি জলে সেদ্ধ করে নিয়েছিলাম তবে এটি ভাতের মধ্যে দিলে আরো বেশি টেস্টি ও মজাদার হয়ে থাকে।যাইহোক এই কচুর ফুলের ভর্তা রেসিপিটি ভাজা মরিচ দিয়ে একথালা গরম ভাতে মেখে কিন্তু নিমিষেই খাওয়া সম্ভব।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---
উপকরণসমূহ:
2.ভাজা শুকনো মরিচ- 4 টি
3.পেঁয়াজ কুচি- 2 টি
4.লবণ-1 টেবিল চামচ
5.সরিষার তেল- 1.5 টেবিল চামচ
প্রস্তুত-প্রণালী:
ধাপঃ 1
প্রথমে আমি গোটা কিছু কচুর ফুল তুলে নিলাম গাছ থেকে।
তারপর কচুর ফুলের ভিতরের এই অংশটি বের করে বাদ দিয়ে নেব।
ধাপঃ 2
তো সবগুলো ফুলের ভিতর আমি পরিষ্কার করে নিয়েছি।
ধাপঃ 3
এবারে ফুলগুলি মাঝবরাবর কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
ধাপঃ 4
এখন একটি পরিষ্কার কড়াইতে জল দিয়ে দেব পরিমাণ মতো ,তারপর হালকা গরম করে নেব।এবারে কড়াইতে কেটে রাখা ফুলগুলি দিয়ে দেব।
ধাপঃ 5
এরপর 4-5 মিনিট মিডিয়াম আঁচে জ্বাল করে কচুর ফুলগুলি সেদ্ধ করে নেব।
ধাপঃ 6
এখন সেদ্ধ করে নেওয়া ফুলগুলি নামিয়ে নিলাম একটি পাত্রে।
ধাপঃ 7
এরপর একটি পরিষ্কার কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলি ভেজে নেব মুচমুচে করে।
ধাপঃ 8
এখন গরম গরম ভাজা শুকনো মরিচগুলি নামিয়ে নেব।
ধাপঃ 9
এখন পেঁয়াজ কুচি, লবণ ও ভাজা শুকনো মরিচ নিয়ে নিলাম।তারপর একত্রে ভালোভাবে মেখে নিলাম।
ধাপঃ 10
এবারে ওই লবণ,মরিচ ও পেঁয়াজের মিশ্রনটি কচুর ফুলের সঙ্গে মেখে নেব একত্রে।
শেষ ধাপঃ
সবশেষে পরিমাণ মতো সরিষার তেল কচুর ফুল মাখার মধ্যে দিয়ে আরো ভালোভাবে মেখে নেব।তো তৈরি করা হয়ে গেল আমার "কচুর ফুল ভর্তা রেসিপি।"
পরিবেশন:
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ সুস্বাদু ও মজাদার হয়েছিলো।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
Upvoted! Thank you for supporting witness @jswit.
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1956594441013059948
https://x.com/green0156/status/1956594718344691840
https://x.com/green0156/status/1956599814478610631
https://x.com/green0156/status/1956600402356351376
কচুর ফুল বেজে খাওয়া হয়েছে। তবে এভাবে ভর্তা করে কখনো খাওয়া হয়নি। এভাবে যেকোনো ধরনের ভর্তা খেতেই আমার কাছে বেশ ভালই লাগে। এভাবে একদিন রেসিপিটি ট্রাই করে দেখব। রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে বেশ ভালই লাগবে। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু,মজা লাগবে তবে আপনি ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিলে আরো বেশি ভালো হবে।ধন্যবাদ আপনাকে।
আপনি প্রায় সবসময়ই ইউনিক রেসিপি শেয়ার করে থাকেন। কচুর ফুল ভর্তা রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে। গরম গরম ভাতের সাথে খেতে মনে হচ্ছে দারুণ লাগবে। খুব ভালো লাগলো রেসিপিটা দেখে। এমন ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
নিশ্চয়ই ভাইয়া, গরম ভাতে খেলে ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।
কচুর ফুল দিয়ে ভর্তা বানানোর আইডিয়াটা অসাধারণ!ছোটবেলায় দাদুর বাগানে কচুর ফুল তুলে দাদুই এমন ভর্তা বানাতেন! আপনার রেসিপি দেখে সেই স্মৃতি মনে পড়ল। আজকাল এই রেসিপি খুব কম দেখা যায়—শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ!
আসলেই এখন এটি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধন্যবাদ ভাইয়া।
কচুর ফুল যেভাবে রান্না করা হয় খেতে বেশ মজা লাগে। আজকে আপনি কচুর ফুল দিয়ে ভর্তা রেসিপি করেছেন। তবে কচুর ফুল ভর্তা করতে হলে আগে ফুল গুলো সিদ্ধ করা লাগে। আর এই ধরনের ভর্তার মধ্যে শুকনা মরিচ দিলে তো খেতে বেশি মজা লাগে। মজার ভর্তা রেসিপি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
জলে সেদ্ধ না করে ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করে নিলেও হয় ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
আপনার শেয়ার করা আজকের রেসিপি দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে৷ যেভাবে আপনি আজকের সুস্বাদু রেসিপি তৈরি করে আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে যেরকম সুস্বাদু মনে হচ্ছে৷ তার পাশাপাশি এখানে রেসিপি শেয়ার করার ধাপগুলো একের পর এক খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ আর এখানে এই কচুর ফুল ভর্তা রেসিপি শেয়ার করেছেন দেখে অনেক বেশি ভালো লাগলো৷ অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য৷
আপনার কাছে রেসিপিটি ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।