শৈশবের স্মৃতিতে: "শুভ নববর্ষ কাটানো"
নমস্কার
শৈশবের স্মৃতিতে: "শুভ নববর্ষ কাটানো"
আমরা সবাই ফিরে পেতে চাই আমাদের শৈশবের কিছু সুন্দর মুহূর্তগুলিকে।কিন্তু কিছু মুহূর্ত এমন স্মৃতি হয়ে যায় যেটির সম্মুখীন আমরা দ্বিতীয়বার হতে চাই না।আবার কিছু মিষ্টি স্মৃতি ফিরে পেতে চাই বারেবারে।আবার কিছু স্মৃতি সাময়িক সময়ের জন্য আনন্দ দেয়,আবার কিছু স্মৃতি ভয়ভীতু করে তোলে।তেমনি একটি মিষ্টি শৈশবের স্মৃতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা শৈশবের ছোট্ট অনুভূতিখানি। চলুন শুরু করা যাক--
পহেলা বৈশাখ অর্থাৎ শুভ নববর্ষ।
নতুন বছরে সবকিছু নতুন হয়ে থাকার সাক্ষী রচিত হয় আমাদের মনে।নতুন করে সাজানোর ইচ্ছেপোষন করি আমরা।তেমনি শৈশবে পহেলা বৈশাখের দিনে সকালে ঘুম থেকে উঠেই আমরা স্নান করে নিতাম।তারপর নতুন পোশাক পরে পূজা দিয়ে গুরুজনদের কিংবা ছোট-বড় সকলকে মিষ্টিমুখ করিয়ে আশীর্বাদ নিয়ে নিতাম গুরুজনের কাছ থেকে।নতুন বছরে নতুন পোশাক পড়ে যেমন আনন্দ হতো তার থেকে বেশি মজা ছিল নতুন পোশাকের ঘ্রাণ নেওয়া।
পুরোনো সবকিছু ঝেড়ে ফেলে নতুনকে সাদরে গ্রহণ করতে হবে, নতুনের স্বাদ আস্বাদন করতে হবে।নতুনকে জায়গা করে দিতে এটাই প্রকৃতির নিয়ম।আর যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে।তো তারপর আমরা রালিতে অংশ নিতাম।রালি শেষ করে, সবাই একত্রে বসে কলাপাতায় খাওয়া দাওয়া করতাম।কখনো পায়েস,কখনো খিচুড়ি সঙ্গে বিভিন্ন ভাজা সহযোগে খেতাম।
কলাপাতায় খাওয়ার মজায় আলাদা।ছোটবেলায় গ্রামে যখনই অনুষ্ঠান হতো সবই কলাপাতার ব্যবস্থা করা হতো।এমনকি আমাদের কলাবাগান থেকেও মানুষ কলাপাতা নিয়ে কাজে ব্যবহার করতো।কিন্তু সেই কলাপাতায় ভাত খাওয়ার প্রথা এখন গ্রামে নেই বললেই চলে। দিনের সঙ্গে সবকিছু কোথায় যেন হারিয়ে যায়।
যাইহোক পুরোনো সব রেশ কাটিয়ে তবেই নবজাগরণের সূচনা।তাই পুরোনো সবকিছু সাময়িক সময়ের জন্য হয়তো ভুলে যাওয়া হয়।তারপর সব পূর্বের মতোই একই অবস্থা,আসলে পুরোনো স্মৃতি কখনো ভুলে যাওয়া যায় না।তা সবসময় জীবন্ত বা চাঙ্গা থাকে।তবে নতুন বছরের শুরুটা আমরা আমাদের নিজেদের মতো করে রুটিন সাজাতে পারি,চেষ্টা করতে পারি নতুনভাবে নিজেকে গড়ে তোলার।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | জেনারেল রাইটিং |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক---
https://x.com/green0156/status/1912549968277086608
https://x.com/green0156/status/1912551020879622564
https://x.com/green0156/status/1912632991760732274
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রথমেই জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা দিদি। ছোটবেলায় সবকিছুই আলাদা ছিল। এখন নববর্ষের আনন্দ যতটাই কমে গেছে ছোটবেলায় ঠিক ততটাই ভরপুর আনন্দ করতাম। ছোটবেলার নববর্ষ মানে ছিলই নতুনত্ব। এখন নববর্ষ আসলে ও নতুনত্ব আর কিছুই আসে না। ছোটবেলায় সেই সকালবেলা উঠে র্যালিতে অংশ নেওয়া তারপর সবাই মিলে ভরপুর খাওয়া দাওয়া। এখন আর এসব কিছুই হয় না। ঠিক বলেছেন দিদি এখন গ্রামে কলার পাতায় খাওয়ার প্রধা নেই বললেই চলে। আমরাও বড় হয়ে যাচ্ছি সংস্কৃতিও দিন দিন হারিয়ে যাচ্ছে।
আসলেই বড় হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায়, ধন্যবাদ দিদি।
প্রথমে আপনাকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই - শুভ নববর্ষ। নববর্ষ কাটানো শৈশবের স্মৃতি পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।
ধন্যবাদ ভাইয়া, সুন্দর মতামতের জন্য।