স্বরচিত কবিতা:বৃষ্টির গর্জন
নমস্কার
কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়।গরমে শরীর একেবারে নাজেহাল অবস্থা।তবে এখন বৃষ্টি হচ্ছে বাইরে তবে সেটাও যেন শান্তি নেই।যাইহোক আজ তারপরও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি কবিতা শেয়ার করার জন্য।
@green015
আকাশের ঝংকারগুলো বড্ড তীব্র
মেঘগুলো ভেসে বেড়ানো রানী,
আকাশের পেট চিরে যেন হাহাকার
এ যেন ক্ষুধার সাগরে ভাসছে।
কঠিন পাথুরে ঢেউয়ের মন
স্বপ্নজগতের দ্রষ্টা হয়ে,
বৃষ্টির গর্জন কখনো প্রশান্তি দেয়
মনে আবেগের জোয়ারে ভাসে।
আবার কখনো ভয়ভীতি করে
আবেগেরা পালায় চিঠি লিখে,
সে চিঠি ঠিকানাহীন
বাজপরা শব্দের মতো।
টিন চালের আবেগগুলো
ছেড়া কাঁথার মতোই বিলুপ্ত,
কয়লার মতোই কালো রেখাপাত
মনের গহীনে সূত্র মেলানোই উন্মাদ।
বৃষ্টির গর্জন এক কবিতার পরিচয়
ঘন ঘন পত্র মেলানোর গভীরতা,
ছুঁয়ে যায় অফুরন্ত স্বাদ-আহ্লাদে
চিরে যাওয়া ভালোবাসার কথা।।
কবিতা হলো মনের খোরাক,অনুভূতির ফসল কিংবা অনুভূতি প্রকাশের একমাত্র মাধ্যম।তাই কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।কবিতা মানুষের মনের উপলব্ধি,অন্ধকার মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি কবিতা নিয়ে।
আজকের কবিতাটি লেখা হয়েছে বৃষ্টিকে কেন্দ্র করে।বৃষ্টির ঠান্ডা শীতল আবহাওয়া যেন শরীরকে প্রশান্তি এনে দেয় তেমনি আবার জলাধারের টুপ টুপ শব্দ ও মেঘের গর্জন হৃদয়ে ভয়ভীতির সৃষ্টি করে।মানুষের জীবনটাও তেমনি অদলবদল ঘটে প্রতি মুহূর্তে।তো এই ভাবনাতেই লিখে ফেললাম একটি কবিতা।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের লেখা কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
বৃষ্টির গর্জন
মেঘগুলো ভেসে বেড়ানো রানী,
আকাশের পেট চিরে যেন হাহাকার
এ যেন ক্ষুধার সাগরে ভাসছে।
কঠিন পাথুরে ঢেউয়ের মন
স্বপ্নজগতের দ্রষ্টা হয়ে,
বৃষ্টির গর্জন কখনো প্রশান্তি দেয়
মনে আবেগের জোয়ারে ভাসে।
আবার কখনো ভয়ভীতি করে
আবেগেরা পালায় চিঠি লিখে,
সে চিঠি ঠিকানাহীন
বাজপরা শব্দের মতো।
টিন চালের আবেগগুলো
ছেড়া কাঁথার মতোই বিলুপ্ত,
কয়লার মতোই কালো রেখাপাত
মনের গহীনে সূত্র মেলানোই উন্মাদ।
বৃষ্টির গর্জন এক কবিতার পরিচয়
ঘন ঘন পত্র মেলানোর গভীরতা,
ছুঁয়ে যায় অফুরন্ত স্বাদ-আহ্লাদে
চিরে যাওয়া ভালোবাসার কথা।।
পোষ্ট বিবরণ:
| শ্রেণী | কবিতা |
|---|---|
| ডিভাইস | poco m2 |
| অভিবাদন্তে | @green015 |
| লোকেশন | বর্ধমান |
| আমার পরিচয় |
|---|
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।
টুইটার লিংক
টাস্ক প্রুফ:
কমেন্টস লিংক--
https://x.com/green0156/status/1917207550707077195
https://x.com/green0156/status/1917208541858812173
https://x.com/green0156/status/1917755408694796695
https://x.com/green0156/status/1917756101484793896
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনি মাঝেমধ্যেই আমাদের মাঝে সুন্দর সুন্দর কবিতা নিয়ে হাজির হন। আপনার কবিতাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। বৃষ্টির গর্জন শুনতে খুবই ভালো লাগে বিশেষ করে গ্রামে এসে। কবিতার প্রতিটি লাইন অসাধারন হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিকই বলেছেন দাদা,তবে আমার কবিতার অর্থ একটু ভিন্ন ছিল।ধন্যবাদ আপনাকে।
আপনি আজকে অসম্ভব সুন্দর একটা কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা অনেক সুন্দর ছিল। আর কবিতার প্রতিটা লাইন আমার খুব ভালো লেগেছে পড়তে। এরকম ভাবে কবিতাগুলো লিখলে আমার অনেক ভালো লাগে।
আমার কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
আপনাদের কাছে ভালো লাগলেই আমার লেখা সার্থক ভাইয়া, ধন্যবাদ আপনাকে।
আপনার লেখা কবিতাটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি সুন্দর একটি টপিক নিয়ে অনেক সুন্দর ভাবে কবিতাটি রচনা করেছেন। পড়তে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আপনার প্রশংসামূলক মতামত পড়ে ভালো লাগলো।ধন্যবাদ ও স্বাগতম আপনাকে।
বাহ আপু খুব সুন্দর একটি কবিতা লিখেছেন তো।বৃষ্টির গর্জন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে বৃষ্টির সময় এমনিতে ভালো লাগে। বৃষ্টির গর্জন এবং বৃষ্টির টুকটুক শব্দ সবকিছু অসাধারণ। এবং বৃষ্টির সময় শীতল বাতাস থাকে। আর আপনি সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
আপনার সুন্দর মতামত পড়ে অনেক উৎসাহ পেলাম,ধন্যবাদ ভাইয়া।